জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে নাঈম হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার তিলকপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম হোসেন (১৭) ওই ইউনিয়নের নূরনগর গ্রামের মৃত নইনুদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, তিনি ইন্টারনেট ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নাঈম হোসেন তিলকপুর বাজার থেকে মোটরসাইকেলে রায়কালী বাজারের পথে যাচ্ছিলেন। বয়েজের পুল এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে আক্কেলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, খবর পেয়ে পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।
নিহতের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।
সিএ/এএ


