Friday, February 27, 2026
22.9 C
Dhaka

লাকসামে ঐতিহাসিক ওয়াকফ জমি ঘিরে উত্তেজনা

কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী নবাব ফয়েজুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর সংলগ্ন ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। খবর পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে সম্পত্তিটি দখলমুক্ত করেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে লাকসাম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল অংশ নেয়।

উপজেলা প্রশাসন ও জাদুঘর কর্তৃপক্ষ জানায়, জাদুঘর সংলগ্ন ওয়াকফকৃত জমিতে নবাব ফয়েজুন্নেছার বংশধরদের একটি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে পৌরসভার অর্থায়নে একটি ভবন নির্মাণ করা হয়। অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি পক্ষ ভবনটিতে অবৈধভাবে তালা লাগিয়ে টিনের বেষ্টনী নির্মাণ করে দখলের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

সংবাদ পেয়ে প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অবৈধভাবে নির্মিত টিনের বেষ্টনী অপসারণ এবং তালা ভেঙে ভবনটি দখলমুক্ত করা হয়।

ইউএনও নার্গিস সুলতানা জানান, কুমিল্লা-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালামের প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতায় ওয়াকফকৃত সম্পত্তি দখলমুক্ত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সম্পত্তি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, মো. দোলোয়ার হোসেন সবুজ নামের এক ব্যক্তি নবাব ফয়েজুন্নেছার কয়েকজন বংশধরের সহায়তায় নিজেকে মোতওয়াল্লী পরিচয় দিয়ে উপজেলা ভূমি ও সেটেলমেন্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ওয়াকফ সম্পত্তি রেকর্ড করে দখলের চেষ্টা করছেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, প্রখ্যাত জমিদার নবাব ফয়েজুন্নেছা চৌধুরাণী জনকল্যাণমূলক কাজে প্রায় ২৯৭ একর ভূমি রাহেলিল্লাহ হিসেবে দালিলিকভাবে ওয়াকফ করে যান। স্থানীয়দের দাবি, এর মধ্যে প্রায় ২৯০ একর ভূমি ইতোমধ্যে বেদখল হয়ে গেছে এবং অবশিষ্ট প্রায় সাত একর জমিও দখলের চেষ্টার মুখে রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, জনকল্যাণে ওয়াকফকৃত সম্পত্তি পুনরুদ্ধার ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসনের ধারাবাহিক হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নবাব ফয়েজুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের তত্ত্বাবধায়ক মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঐতিহাসিক এই নিদর্শন ও সংশ্লিষ্ট ওয়াকফ সম্পত্তি রক্ষায় নিয়মিত নজরদারি ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। কোনোভাবেই অবৈধ দখল চেষ্টা মেনে নেওয়া হবে না।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ভাঙ্গায় দু’টি বাসের সংঘর্ষে ১০ জন আহত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তাড়াইল এলাকায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)...

৫ লাখ টাকার চাঁদা দাবি নিয়ে ভিডিও ভাইরাল

নাটোরের গুরুদাসপুরে হাট ইজারা সংক্রান্ত বিতর্কের কারণে উপজেলা পরিষদ...

খেজুর খাওয়ার সঠিক সময় ও নিয়ম

পবিত্র রমজান মাসে খেজুরের চাহিদা বাড়লেও আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে,...

শিবচরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা...

উড়োজাহাজে ব্যাটারি ঝুঁকি কমাতে জাপানের নতুন উদ্যোগ

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহারের ওপর...

ত্যাগে গড়া এক মহান সাহাবির জীবন

ইসলামের ইতিহাসে মুসআব ইবন উমাইর রা একটি উজ্জ্বল নাম।...

শিশুদের ফল খাওয়ানোর সঠিক নিয়ম

শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নতুন নতুন খাবারের সঙ্গে...

মৎস্যসম্পদ সুরক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাটকা সংরক্ষণের বিশেষ অভিযানে দুটি মাছ ধরার...

অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারানো ছিল মূল কারণ

জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা...

বগুড়া-৬ আসনে জামায়াতের প্রার্থী সোহেল

বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়...

মোবাইলের দাবিতে বিপজ্জনক সিদ্ধান্ত

রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় পল্লী...

কিশোরদের অনলাইন নিরাপত্তায় কঠোর হচ্ছে স্পেন

১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা...

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, ‘দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও...

খাল খনন ও কৃষি কার্ডে গুরুত্ব দিচ্ছে সরকার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
spot_img

আরও পড়ুন

ভাঙ্গায় দু’টি বাসের সংঘর্ষে ১০ জন আহত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তাড়াইল এলাকায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে দুটি যাত্রীবাহী বাস ওভারটেকিং করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় একটি...

৫ লাখ টাকার চাঁদা দাবি নিয়ে ভিডিও ভাইরাল

নাটোরের গুরুদাসপুরে হাট ইজারা সংক্রান্ত বিতর্কের কারণে উপজেলা পরিষদ চত্বরে ওসি ও সরকারি কর্মকর্তাদের সামনে নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজার বিরুদ্ধে...

খেজুর খাওয়ার সঠিক সময় ও নিয়ম

পবিত্র রমজান মাসে খেজুরের চাহিদা বাড়লেও আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে, সারা বছর নিয়ম মেনে খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। বয়স ও শারীরিক অবস্থার ওপর নির্ভর...

শিবচরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেছেন, তাকে কাউকে টাকা দিয়ে ভোট ম্যানেজ করে নির্বাচিত হতে হয়নি। দেশের গরিব ও সাধারণ...
spot_img