Friday, February 27, 2026
22.9 C
Dhaka

মাদকবিরোধী অভিযানে আরও কঠোর অবস্থানে পুলিশ

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক অভিযানে পাঁচজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ১৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনটি পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। ধামরাই থানার বনমিলা এলাকা, আশুলিয়া থানার নবীনগর মোড় এবং সাভার মডেল থানার নগরচর রাজফুলবাড়িয়া এলাকায় এসব অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধামরাইয়ের গাছুয়াবাড়ী এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো. সাইফুল ইসলাম (৪০), চাওনা এলাকার মো. শুকুর আলীর ছেলে মো. রুবেল মিয়া (৩২), আশুলিয়ার চারিগ্রাম এলাকার ইসমাইল শেখের ছেলে মো. রায়হান শেখ ওরফে সাব্বির (২৪), গোপালগঞ্জের কাশিয়ানি থানার খায়েরহাট এলাকার মৃত আতিয়ার মোল্লার ছেলে মো. বকুল মোল্লা (২৭) এবং কুষ্টিয়ার দৌলতপুর থানার সোনাইর কুন্ডি (আল্লারদর্গা) এলাকার তাজিল হোসেনের ছেলে মো. হৃদয় (২৮)।

ডিবি সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে ধামরাইয়ের বনমিলা এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ও রুবেল মিয়াকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এরপর রাত সোয়া ১১টার দিকে এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে আশুলিয়ার নবীনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে রায়হান শেখ ওরফে সাব্বির এবং বকুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

একই রাতে সাড়ে ১১টার দিকে এসআই আব্দুস সালামের নেতৃত্বে সাভারের নগরচর রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সাইফুল ইসলামের বিরুদ্ধে একটি মাদক মামলা, বকুল মোল্লার বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা এবং হৃদয়ের বিরুদ্ধে দুটি মাদক মামলাসহ আরও মামলা রয়েছে।

ওসি সাইদুল ইসলাম বলেন, ‘নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

খেজুর খাওয়ার সঠিক সময় ও নিয়ম

পবিত্র রমজান মাসে খেজুরের চাহিদা বাড়লেও আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে,...

শিবচরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা...

উড়োজাহাজে ব্যাটারি ঝুঁকি কমাতে জাপানের নতুন উদ্যোগ

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহারের ওপর...

ত্যাগে গড়া এক মহান সাহাবির জীবন

ইসলামের ইতিহাসে মুসআব ইবন উমাইর রা একটি উজ্জ্বল নাম।...

শিশুদের ফল খাওয়ানোর সঠিক নিয়ম

শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নতুন নতুন খাবারের সঙ্গে...

মৎস্যসম্পদ সুরক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাটকা সংরক্ষণের বিশেষ অভিযানে দুটি মাছ ধরার...

অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারানো ছিল মূল কারণ

জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা...

বগুড়া-৬ আসনে জামায়াতের প্রার্থী সোহেল

বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়...

মোবাইলের দাবিতে বিপজ্জনক সিদ্ধান্ত

রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় পল্লী...

লাকসামে ঐতিহাসিক ওয়াকফ জমি ঘিরে উত্তেজনা

কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী নবাব ফয়েজুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর সংলগ্ন...

কিশোরদের অনলাইন নিরাপত্তায় কঠোর হচ্ছে স্পেন

১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা...

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, ‘দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও...

খাল খনন ও কৃষি কার্ডে গুরুত্ব দিচ্ছে সরকার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানলেন পূর্ণিমা চৌধুরী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের...
spot_img

আরও পড়ুন

খেজুর খাওয়ার সঠিক সময় ও নিয়ম

পবিত্র রমজান মাসে খেজুরের চাহিদা বাড়লেও আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে, সারা বছর নিয়ম মেনে খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। বয়স ও শারীরিক অবস্থার ওপর নির্ভর...

শিবচরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেছেন, তাকে কাউকে টাকা দিয়ে ভোট ম্যানেজ করে নির্বাচিত হতে হয়নি। দেশের গরিব ও সাধারণ...

উড়োজাহাজে ব্যাটারি ঝুঁকি কমাতে জাপানের নতুন উদ্যোগ

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটছে জাপান। লিথিয়াম-আয়ন ব্যাটারিযুক্ত পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগা বা ধোঁয়া বের...

ত্যাগে গড়া এক মহান সাহাবির জীবন

ইসলামের ইতিহাসে মুসআব ইবন উমাইর রা একটি উজ্জ্বল নাম। তিনি ছিলেন মদিনার প্রথম দাঈ, যার প্রচেষ্টায় মদিনার ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে যায়। তার...
spot_img