Friday, February 27, 2026
22.9 C
Dhaka

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ জনের হাতে আর্থিক সহায়তা

সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের পেশাদারিত্ব ও নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘চালক, পথচারী ও সড়ক ব্যবস্থাপনায় যারা নিয়োজিত, তিনজনই দায়িত্বশীল। কিন্তু চালক নিয়োগের ক্ষেত্রে দেখা গেছে, পেশাদারি পরীক্ষা ঠিকমতো হয় না এবং পরবর্তী প্রশিক্ষণ ও সচেতনতা প্রক্রিয়া অব্যাহত থাকে না। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল মহানগরীর সার্কিট হাউজে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত বরিশাল ও পিরোজপুর জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল বিআরটিএ পরিচালক মো. জিয়াউর রহমান, যুগ্ম সচিব রুবাইয়াৎ-ই-আশিক, সড়ক শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফা কামাল এবং জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ শিকদার ডালিম।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘এটি কঠিন কোনো কাজ নয়। নীতিনির্ধারক যদি আন্তরিকভাবে দায়িত্ব বোঝেন এবং যথাযথভাবে কাজ করেন, নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতার ব্যবস্থা করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘সরকারের উচিত চালকদের প্রশিক্ষণ ও সড়ক সচেতনতার ধারাবাহিক প্রক্রিয়া নিশ্চিত করা। রাষ্ট্রকে আরো মানবিক করে গড়ে তুলতে হবে। আমাদের জীবন সংক্ষিপ্ত, তাই সমাজ ও রাষ্ট্রকে মানবিকভাবে পরিচালনা করা প্রত্যেকের দায়িত্ব। সড়ক দুর্ঘটনা শুধু প্রাণহানি নয়, তা একসঙ্গে পরিবারকে নিঃস্ব করে দেয়। রাষ্ট্র ও সমাজকে তাদের পাশে দাঁড়াতে হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।’

দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবার ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘চালক, পথচারী এবং সড়ক ব্যবস্থাপনায় যারা নিয়োজিত, প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। ট্রাফিক আইন মানা, গতি নিয়ন্ত্রণ, পর্যাপ্ত বিশ্রাম ও প্রশিক্ষণ নিশ্চিত করা, এবং যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা নীতিনির্ধারকদের মূল দায়িত্ব। ঢাকা-বরিশাল হাইওয়ে এখনো পুরোপুরি পরিকল্পিত বা সরল নয়। কার্যকর রোড ম্যানেজমেন্ট, স্পিড কন্ট্রোল ও ট্রাফিক ব্যবস্থাপনার জন্য হাইওয়ে পুলিশের কার্যক্রম আরো শক্তিশালী করতে হবে। প্রযুক্তি ব্যবহার বাড়িয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।’

আইনশৃঙ্খলা ও জনদুর্ভোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘স্বেচ্ছাচারিতা, চাঁদাবাজি বা অনির্দিষ্ট ধর্মঘট জনজীবন বিপর্যস্ত করে। এ ধরনের অরাজকতা থেকে বেরিয়ে আসতে হবে। আইন অমান্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

অনুষ্ঠানে পিরোজপুরের সাতজন ও বরিশালের ৫৪ জনসহ মোট ৬১ জন ক্ষতিগ্রস্তের মধ্যে ২ কোটি ১৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ভাঙ্গায় দু’টি বাসের সংঘর্ষে ১০ জন আহত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তাড়াইল এলাকায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)...

৫ লাখ টাকার চাঁদা দাবি নিয়ে ভিডিও ভাইরাল

নাটোরের গুরুদাসপুরে হাট ইজারা সংক্রান্ত বিতর্কের কারণে উপজেলা পরিষদ...

খেজুর খাওয়ার সঠিক সময় ও নিয়ম

পবিত্র রমজান মাসে খেজুরের চাহিদা বাড়লেও আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে,...

শিবচরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা...

উড়োজাহাজে ব্যাটারি ঝুঁকি কমাতে জাপানের নতুন উদ্যোগ

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহারের ওপর...

ত্যাগে গড়া এক মহান সাহাবির জীবন

ইসলামের ইতিহাসে মুসআব ইবন উমাইর রা একটি উজ্জ্বল নাম।...

শিশুদের ফল খাওয়ানোর সঠিক নিয়ম

শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নতুন নতুন খাবারের সঙ্গে...

মৎস্যসম্পদ সুরক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাটকা সংরক্ষণের বিশেষ অভিযানে দুটি মাছ ধরার...

অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারানো ছিল মূল কারণ

জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা...

বগুড়া-৬ আসনে জামায়াতের প্রার্থী সোহেল

বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়...

মোবাইলের দাবিতে বিপজ্জনক সিদ্ধান্ত

রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় পল্লী...

লাকসামে ঐতিহাসিক ওয়াকফ জমি ঘিরে উত্তেজনা

কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী নবাব ফয়েজুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর সংলগ্ন...

কিশোরদের অনলাইন নিরাপত্তায় কঠোর হচ্ছে স্পেন

১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা...

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, ‘দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও...
spot_img

আরও পড়ুন

ভাঙ্গায় দু’টি বাসের সংঘর্ষে ১০ জন আহত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তাড়াইল এলাকায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে দুটি যাত্রীবাহী বাস ওভারটেকিং করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় একটি...

৫ লাখ টাকার চাঁদা দাবি নিয়ে ভিডিও ভাইরাল

নাটোরের গুরুদাসপুরে হাট ইজারা সংক্রান্ত বিতর্কের কারণে উপজেলা পরিষদ চত্বরে ওসি ও সরকারি কর্মকর্তাদের সামনে নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজার বিরুদ্ধে...

খেজুর খাওয়ার সঠিক সময় ও নিয়ম

পবিত্র রমজান মাসে খেজুরের চাহিদা বাড়লেও আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে, সারা বছর নিয়ম মেনে খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। বয়স ও শারীরিক অবস্থার ওপর নির্ভর...

শিবচরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেছেন, তাকে কাউকে টাকা দিয়ে ভোট ম্যানেজ করে নির্বাচিত হতে হয়নি। দেশের গরিব ও সাধারণ...
spot_img