Wednesday, February 25, 2026
32.5 C
Dhaka

২১ সাক্ষীর সাক্ষ্য শেষে ২০ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক দুটি ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে উল্লেখ করা হয়, একটি ধারার সাজা ভোগের পর অন্য ধারার সাজা কার্যকর হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম।

কারাদণ্ডের পাশাপাশি দুই ধারায় ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ছয় মাস করে মোট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ রয়েছে।

রায় ঘোষণার সময় সম্রাট পলাতক ছিলেন। এ কারণে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এর আগে ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ২৫ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছিলেন। ২ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

২০১৯ সালের ১২ নভেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম সম্রাটের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় তাঁর বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

২০২০ সালের ২৬ নভেম্বর দুদক মামলার অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে গত বছরের ১৭ জুলাই আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। অভিযোগ গঠনের সময়ও সম্রাট পলাতক থাকায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

এআই কণ্ঠ নকলের ঝুঁকি বাড়ছে

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবন সহজ করলেও এর...

জাহাঙ্গীরনগরের ছাত্রীকে বাসায় ডেকে নির্যাতনের অভিযোগ প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ...

ক্ষয়ক্ষতি ৭০–৭৫ লাখ টাকা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে গত মঙ্গলবার রাত ৯টার...

জাতীয় শহীদ সেনা দিবসে রাষ্ট্রীয় শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন...

পাঁচ বছরে আবাদ কমেছে ২১%, উৎপাদন কমেছে ২৮%

চট্টগ্রামের চন্দনাইশে আলু চাষে এবারও কৃষকরা লোকসান ভোগ করছেন।...

পোশাকপল্লির লক্ষ্য ৭ হাজার কোটি টাকা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের পোশাকপল্লিতে বেচাকেনা...

সরকারি চা-বাগানে ভুতুড়ে শ্রমিকের তথ্য ফাঁস

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সরকারি নিউ সমনবাগ চা-বাগানে সরকারি...

প্যারোলে মুক্তি পেয়ে শেষ বিদায় বাবাকে

কক্সবাজারের রামু উপজেলায় কারাগারে থাকা দুই ভাই প্যারোলে মুক্তি...

কেওডালায় প্রতিবেশী বিরোধে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছেলের সঙ্গে প্রতিবেশীর বিরোধের জেরে দুলাল...

ঢাবির আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বারোপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক...

বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে রাজধানীর বনানীর...

উত্তম ভাষা কেন তাকওয়ার অংশ

মানুষের পারস্পরিক সম্পর্ক রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখতে...

১৫ জেলের ট্রলারে ভাগ্য ধরা দিল গভীর সমুদ্রে

কক্সবাজারের টেকনাফে গভীর সমুদ্রে এক ট্রলারের জালে ধরা পড়েছে...

‘আদেশ অমান্য করলে ঘটনাস্থলেই মৃত্যুদণ্ড’, বিবিসিকে রুশ সেনা

ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে রাশিয়ান বাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতির নৃশংসতা ও ভয়াবহতা...
spot_img

আরও পড়ুন

এআই কণ্ঠ নকলের ঝুঁকি বাড়ছে

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবন সহজ করলেও এর অপব্যবহার নতুন ঝুঁকি তৈরি করছে। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয়গুলোর একটি হলো এআই ভয়েস ক্লোনিং।...

জাহাঙ্গীরনগরের ছাত্রীকে বাসায় ডেকে নির্যাতনের অভিযোগ প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক ছাত্রের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী ছাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল...

ক্ষয়ক্ষতি ৭০–৭৫ লাখ টাকা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে গত মঙ্গলবার রাত ৯টার দিকে এলপিজি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে। বিস্ফোরণের পরে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার...

জাতীয় শহীদ সেনা দিবসে রাষ্ট্রীয় শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বুধবার সকালে তারা বনানীর সামরিক কবরস্থানে...
spot_img