Wednesday, February 25, 2026
29.2 C
Dhaka

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে ফল প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৬ পদে আওয়ামী লীগ, ৫ পদে বিএনপি ও ২ পদে জামায়াতে ইসলামী প্রার্থীরা জয় লাভ করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে সরাসরি ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনার পর সন্ধ্যা ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহা. শামসুদ্দীন প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (নজরুল-হাসিব পরিষদ) প্রার্থীরা সাধারণ সম্পাদকসহ ৬ পদে জয়ী হন। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (ওদুদ-কনক পরিষদ) ৫ পদে এবং জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল (মতিউর-তসিবুর পরিষদ) ২ পদে বিজয়ী হয়েছে।

বিস্তারিত জানা যায়, সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্যানেলের প্রার্থী ও পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল ওদুদ, যিনি ৮২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আলহাজ নজরুল ইসলাম, যিনি ৭৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন আওয়ামী প্যানেলের মোহা. আবু হাসিব, ৯৫ ভোট পেয়ে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোহা. মাহমুদুল ইসলাম, যিনি ৭৯ ভোট পান।

নির্বাচনে ২২৭ জন ভোটারের মধ্যে ২০৯ জন ভোট দিয়েছেন। কার্যনির্বাহী কমিটির ১৩ পদে তিনটি প্যানেলের ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি সমর্থিতরা পূর্ণ ১৩ প্রার্থীর প্যানেল, আওয়ামী প্যানেল ১২ প্রার্থী ও জামায়াত সমর্থিত প্যানেল ১১ প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে।

ফলাফলে দেখা যায়, আওয়ামী প্যানেলের প্রার্থীরা সাধারণ সম্পাদক ছাড়াও সিনিয়র সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক (দ্বিতীয়), অর্থ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের দুটি পদে বিজয়ী হয়েছেন। বিএনপি প্যানেলের প্রার্থীরা সভাপতি ছাড়াও সহসভাপতি, সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের দুটি পদে বিজয়ী হন। জামায়াত মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন সহ-সাধারণ সম্পাদক (প্রথম) এবং গ্রন্থাগার সম্পাদক পদে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নিরাপত্তা প্রহরীকে মারধর ও গোপন তথ্য ফাঁসের অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদকে অপসারণের...

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিএনপিপন্থীদের জয়

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে কোনো আনুষ্ঠানিক প্যানেল...

গ্যাস লিকেজ সন্দেহে তদন্তে ফায়ার সার্ভিস ও গ্যাস কোম্পানি

চট্টগ্রাম নগরের হালিশহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ...

চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষিজমিতে মিলল কৃষকের মরদেহ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গামছা দিয়ে পা বাঁধা অবস্থায় এক...

সহজ উপকরণে সুস্বাদু চালের হালুয়া

সহজলভ্য উপকরণ, স্বাস্থ্যসম্মত প্রস্তুত প্রণালি এবং স্বাদের কারণে চালের...

ছিনতাইয়ের বলি হলেন ভ্যানচালক

বগুড়ার দুপচাঁচিয়ায় অটোভ্যান ছিনতাইয়ের পর মোজাম উদ্দিন শাহ (৫৫)...

ভোক্তা পর্যায়ে কমলো এলপিজি ও অটোগ্যাসের দাম

ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)...

রাশিয়ার পারমাণবিক নীতি ও প্রতিরক্ষা অবস্থান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার ওপর পারমাণবিক হামলা...

গ্রন্থমেলায় ৩০০ সিসিটিভি ক্যামেরায় নজরদারি

অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া...

জাপান ইয়োনাগুনি দ্বীপে ক্ষেপণাস্ত্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা

তাইওয়ানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইয়োনাগুনি দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের...

শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে কমিটি গঠন

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে রুগ্ণ...

ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষায় জরুরি সতর্কতা

ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আগের যেকোনো সময়ের তুলনায়...

রমজানে গৃহিণীর অবদান ও ইবাদতের মর্যাদা

রমজান সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের মাস। এ...

লাহোরে বায়ুদূষণ শীর্ষে, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

বিশ্বের ১২৩টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের...
spot_img

আরও পড়ুন

নিরাপত্তা প্রহরীকে মারধর ও গোপন তথ্য ফাঁসের অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদকে অপসারণের অনুরোধ জানিয়ে দেড় মাস আগে চিঠি দিয়েছিলেন তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিশ্বাসভঙ্গ, শৃঙ্খলাভঙ্গ,...

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিএনপিপন্থীদের জয়

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে কোনো আনুষ্ঠানিক প্যানেল ছাড়াই অংশ নিয়ে ১৫টি পদের মধ্যে আটটিতে জয় পেয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। বাকি ছয়টি পদে জয়ী...

গ্যাস লিকেজ সন্দেহে তদন্তে ফায়ার সার্ভিস ও গ্যাস কোম্পানি

চট্টগ্রাম নগরের হালিশহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার জাতীয় বার্ন ও...

চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষিজমিতে মিলল কৃষকের মরদেহ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গামছা দিয়ে পা বাঁধা অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানা এলাকার...
spot_img