গত ১৭ বছরে বিভিন্ন বাহিনীকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে উল্লেখ করে সেখান থেকে উত্তরণ ঘটিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী সশস্ত্র বাহিনী গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম। শুক্রবার ( ৫ ডিসেম্বর) শনিবার (৬ ডিসেম্বর) রোববার (৭ ডিসেম্বর)
সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। পরিদর্শনকালে প্রতিরক্ষাসচিব মো. আশরাফ উদ্দিন তাঁকে স্বাগত জানান এবং মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, উল্লেখযোগ্য সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, ‘আমাদের ভবিষ্যৎ সশস্ত্র বাহিনী হবে জনমুখী বাহিনী। সাধারণ মানুষের সঙ্গে সংশ্লিষ্টতা রেখেই এই বাহিনীর হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছি। এর জন্য যা যা করা দরকার, প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যে বাহিনীপ্রধানদেরকে নির্দেশনা দিয়েছেন। সবাই সম্মিলিতভাবে কাজ শুরু করেছে। শিগগিরই পরিবর্তন দেখতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার যেভাবে বিভিন্ন বাহিনীকে ধ্বংস করেছে, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে মানুষের চাহিদার যে রকম বাহিনী হওয়া উচিত, সে রকম বাহিনী গড়ে তোলা হবে। যে বাহিনী সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। ইতিপূর্বেও কাজ করেছে এবং ভবিষ্যতেও যেন সে রকম একটা সশস্ত্র বাহিনী আমরা গড়ে তুলতে পারি। ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রী সেই দিকনির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী কাজ করছি।’
সংশ্লিষ্টরা জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয় জোরদারের লক্ষ্যে এই পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
সিএ/এমই


