Tuesday, February 24, 2026
20 C
Dhaka

মাদক স্পট বন্ধ করায় হামলার অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদা আদায়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে জখম করার ঘটনায় করা মামলায় মো. ফারুক (৫০) নামে এক আসামিকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার ( ৫ ডিসেম্বর) শনিবার (৬ ডিসেম্বর) রোববার (৭ ডিসেম্বর)

সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে আসামির সংশ্লিষ্টতার পক্ষে সাক্ষ্য–প্রমাণ পাওয়া গেছে। এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা অন্য আসামিদের গ্রেপ্তার, হামলার মূল রহস্য উদ্ঘাটন এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে গত রোববার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানার কলাটিয়া ধলেশ্বরী পাড় এলাকা থেকে মো. ফারুককে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ব্যবসায়ী মো. রাসেল বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, এজাহারনামীয় আসামিরা গ্রিনভিউ হাউজিং এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণ করতেন। বাদী মো. রাসেল ও তাঁর বন্ধু মো. মামুন ওই এলাকায় মাদকের স্পট বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে আসামিরা তাঁদের ওপর বিরূপ মনোভাব পোষণ করছিলেন।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার ৮–১০ দিন আগে মোহাম্মদপুরের বছিলা রোড এলাকার ফুটপাতের দোকানদারদের কাছে চাঁদা দাবি করা হয়। তখন বাদী ও তাঁর বন্ধু মামুনসহ স্থানীয় লোকজন এতে বাধা দেন। এ সময় আসামিরা তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।

পরবর্তীতে গত ২১ ফেব্রুয়ারি বেলা তিনটার দিকে বছিলা রোড এলাকায় বাদী ও তাঁর বন্ধুর ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, ‘সামুরাই’সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁদের জখম করা হয়। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কোরআন ব্যাখ্যায় এআই ব্যবহারে সতর্কতা

কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে কেবলমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ্লিকেশনের ওপর নির্ভর...

রোজায় ক্লান্তি কমাতে কার্যকর উপায়

রমজানে সারাদিন রোজা রাখার কারণে অনেকের শরীর ক্লান্ত ও...

ফোন হারালে তথ্য সুরক্ষা নিশ্চিতের সহজ উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের...

রোজা ও তারাবি দুই ইবাদতের পার্থক্য

পবিত্র রমজান মাসে অনেক মুসলিমের মনে প্রশ্ন আসে, তারাবির...

ভাত বা পোলাওয়ের সঙ্গে চমৎকার সঙ্গী

গরমের দিনে হালকা কিন্তু স্বাদে ভরপুর কিছু রান্না করতে...

ইনস্টাগ্রামে নতুন ফাঁদে সতর্ক থাকুন

জাতীয় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে...

রেকমেন্ডেশন সিস্টেমের ত্রুটিতে ইউটিউব ভিডিও প্রদর্শন ব্যাহত

বিশ্বজুড়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব বড় ধরনের বিভ্রাটের মুখোমুখি...

রোজাদারের জন্য বরকতময় সময়ের আমল

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজানে ইফতার ও...

রমজানে বিয়ে করা যায় কি?

পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য ইবাদতের অনন্য সময়। অনেকেই...

খেজুর খাওয়ার সময় যেসব বিষয়ে সতর্কতা জরুরি

রমজানে ইফতারে খেজুর দিয়ে রোজা ভাঙা মুসলিম সমাজে একটি...

বারহাট্টায় মানববন্ধন: ধর্ষণ ও শিশুর দায়িত্ব নিয়ে নাগরিকদের প্রতিবাদ

নেত্রকোনার বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় গর্ভে সন্তানের...

রমজানে সহজ ও দ্রুত পকেট সমুচা

রমজানে ইফতারের আয়োজনকে আরও আকর্ষণীয় করতে পকেট সমুচা একটি...

চীনের কুংফু জানা রোবট ঘিরে বিশ্বজুড়ে আলোচনা

রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে...

সুবিদখালী বাজারে ব্যবসায়ীকে মারধর, চাঁদা দাবির অভিযোগ

পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী বাজারের ফল ব্যবসায়ী নির্মল দাসকে (৫০)...
spot_img

আরও পড়ুন

কোরআন ব্যাখ্যায় এআই ব্যবহারে সতর্কতা

কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে কেবলমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ্লিকেশনের ওপর নির্ভর করার বিষয়ে সতর্ক করেছেন মিসরের গ্র্যান্ড মুফতি নাজির আয়্যাদ। তিনি বলেছেন, এভাবে কোরআনের ব্যাখ্যা করা...

রোজায় ক্লান্তি কমাতে কার্যকর উপায়

রমজানে সারাদিন রোজা রাখার কারণে অনেকের শরীর ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে। সুস্থতা বজায় রাখতে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত বিশ্রাম ও হালকা শারীরিক কার্যকলাপ জরুরি। সেহরি...

ফোন হারালে তথ্য সুরক্ষা নিশ্চিতের সহজ উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের দৈনন্দিন জীবনের কেন্দ্রবিন্দু। বিল পরিশোধ, অনলাইন ব্যাংকিং, রাইড শেয়ারিং থেকে ব্যক্তিগত ছবি ও গুরুত্বপূর্ণ নথি—সবই...

রোজা ও তারাবি দুই ইবাদতের পার্থক্য

পবিত্র রমজান মাসে অনেক মুসলিমের মনে প্রশ্ন আসে, তারাবির নামাজ না পড়লে দিনের রোজা গ্রহণযোগ্য হবে কি না। শরিয়তের দৃষ্টিকোণ থেকে রোজা এবং তারাবির...
spot_img