Monday, February 23, 2026
31.6 C
Dhaka

সরকারি সুবিধা থেকে বঞ্চিত চার পরিবার, নতুন করে আশার আলো

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামের বাসিন্দা সুশীলা রবি দাস (৫৫) দীর্ঘদিন ধরে দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) নান্দাইল-আঠারবাড়ি সড়কের পাশে শুকনো পাতা কুড়াতে কুড়াতে তিনি আক্ষেপ করে বলেন, ‘বেক বেলায় (সব সময়) তো কাড-মাড আইয়ে। যারার দরহার নাই, তারাও পায়। আমরা টেহা দিতাম পারছি না। এ ছাড়া তদবিরের লোক না থাহায় পাইছি না। আমরার সামনে অনেকেই পায়, কিন্তু আমরার কপালে নাই।’

বাঁশহাটি এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের একপাশে নিজস্ব সামান্য জমি এবং বাকিটা সরকারি জায়গায় ছোট ছোট ঘর তুলে বসবাস করছেন কয়েকটি পরিবার। সুশীলাদের পাড়ায় অন্তত চারটি পরিবার একইভাবে মানবেতর জীবনযাপন করছে। পুরুষদের পাশাপাশি নারীরাও দিনমজুরের কাজ করেন। তারপরও সংসার চালাতে হিমশিম খেতে হয়। অনেক সময় এক বেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতে হয়।

কথোপকথনের একপর্যায়ে সুশীলা রবিদাস সন্দেহভরা কণ্ঠে প্রশ্ন করেন, ‘এইবার হুনছি হেমেলি কাড (ফ্যামিলি কার্ড) দিবো। এই কথায় তো ভোট দিতাম গেছি। অহন কি আমরার কপালে এই হেমিলি কাড জুটবো।’

তিনি জানান, ভোটের আগে তাদের এলাকায় প্রচার করা হয়েছিল— নির্দিষ্ট দলে ভোট দিলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই আশাতেই তারা ভোটকেন্দ্রে গিয়েছিলেন। বর্তমানে কার্ড বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে শুনেছেন।

স্থানীয় দরিদ্র নারীদের প্রত্যাশা, এবার হয়তো স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত সুবিধাভোগীদের তালিকা করা হবে। অতীতে যোগ্য হওয়া সত্ত্বেও নানা কারণে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি তাদের। নতুন করে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হওয়ায় তারা আশাবাদী হলেও শঙ্কাও কাটেনি। এখন তাদের প্রশ্ন— বাস্তবে কি মিলবে সেই প্রতিশ্রুত কার্ড, নাকি আগের মতোই থেকে যাবে অপেক্ষা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ইফতারের তেল ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি

রমজান এলেই রান্নাঘরে ব্যস্ততা বেড়ে যায়। ইফতারের টেবিলে চপ,...

সংসার জীবন নিয়ে খোলামেলা জবাব তাপসী পান্নুর

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে...

চিকিৎসায় এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি

দিন দিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর মানুষের নির্ভরতা...

শিববাড়িতে আ.লীগ কার্যালয়ে ফের হামলা

ময়মনসিংহ নগরীর শিববাড়ি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে...

ইসরাইল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

প্রায় নয় বছর পর আবারও ইসরাইল সফরে যাচ্ছেন ভারতের...

জুতার ভেতরে লুকানো ইয়াবা উদ্ধার, নোয়াখালীতে আটক

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে তাজুল ইসলামের বক্তব্য

বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, নতুন নির্বাচিত সরকার...

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ কেজির বেশি হেরোইন জব্দ

সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহন তল্লাশি চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম...

ঈদে যাত্রীচাপ কমাতে নৌপথে দুই নতুন জাহাজ

বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হয়েছে দুটি নতুন বৃহৎ...

রমজানে সুস্থ থাকতে খাদ্যাভ্যাস

মাহে রমজানে দীর্ঘ সময় উপবাসের পর ইফতারের সময় অনেকেই...

হজম ভালো রাখতে বিশেষ পরামর্শ

মাহে রমজানে দীর্ঘ সময় উপবাসের পর ইফতারের সময় অনেকেই...

বরিশালে আদালতে হাজির হয়ে জামিন পেলেন আ. লীগ নেতা

বরিশাল জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও...

চৌদ্দগ্রামে নির্মাণকাজে দুর্ঘটনা, প্রাণ গেল শ্রমিকের

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমেদ (২৮) নামের এক...

সব দলকে সঙ্গে নিয়ে উন্নয়নের অঙ্গীকার মাসুদ সাঈদীর

পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মাসুদ...
spot_img

আরও পড়ুন

ইফতারের তেল ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি

রমজান এলেই রান্নাঘরে ব্যস্ততা বেড়ে যায়। ইফতারের টেবিলে চপ, বেগুনি, সমুচাসহ নানা ধরনের ভাজাপোড়া খাবার থাকে। এসব ভাজার পর কড়াই বা পাত্রে অনেক সময়...

সংসার জীবন নিয়ে খোলামেলা জবাব তাপসী পান্নুর

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খোলামেলা মন্তব্য করেছেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অলিম্পিক পদকজয়ী ডেনিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোকে তিনি...

চিকিৎসায় এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি

দিন দিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর মানুষের নির্ভরতা বাড়ছে। রান্নার রেসিপি থেকে শুরু করে সাধারণ অসুস্থতা কিংবা গলা ব্যথার মতো সমস্যার সমাধান খুঁজতেও...

শিববাড়িতে আ.লীগ কার্যালয়ে ফের হামলা

ময়মনসিংহ নগরীর শিববাড়ি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আবারও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আসা...
spot_img