Monday, February 23, 2026
32.7 C
Dhaka

চৌদ্দগ্রামে নির্মাণকাজে দুর্ঘটনা, প্রাণ গেল শ্রমিকের

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমেদ (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ আহমেদ উপজেলার বাবুর্চি আদর্শ গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

সহকর্মী নির্মাণ শ্রমিক মহসিন জানান, গত এক মাস ধরে সৈয়দপুর গ্রামের নাজমুল হোসেনের একটি ভবনের নির্মাণকাজ চলছিল। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ভবনের ছাদের সেন্টারিং (কাঠ ও বাঁশের কাঠামো) খোলার সময় ভুলবশত নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন শেখ আহমেদ।

তিনি বলেন, আমি পাশের রুমে কাজ করছিলাম কোনো সারা শব্দ না পেয়ে এসে দেখি সে রুমের উপর পড়ে আছে। পরে দ্রুত ভবনের মালিক নাজমুল হোসেনসহ অন্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোর্শেদ আলম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমেদ ঘটনাস্থলেই মারা যান।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) তারেক হাসান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ থানায় আনা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ইফতারের তেল ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি

রমজান এলেই রান্নাঘরে ব্যস্ততা বেড়ে যায়। ইফতারের টেবিলে চপ,...

সংসার জীবন নিয়ে খোলামেলা জবাব তাপসী পান্নুর

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে...

চিকিৎসায় এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি

দিন দিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর মানুষের নির্ভরতা...

শিববাড়িতে আ.লীগ কার্যালয়ে ফের হামলা

ময়মনসিংহ নগরীর শিববাড়ি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে...

সরকারি সুবিধা থেকে বঞ্চিত চার পরিবার, নতুন করে আশার আলো

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামের বাসিন্দা সুশীলা...

ইসরাইল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

প্রায় নয় বছর পর আবারও ইসরাইল সফরে যাচ্ছেন ভারতের...

জুতার ভেতরে লুকানো ইয়াবা উদ্ধার, নোয়াখালীতে আটক

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে তাজুল ইসলামের বক্তব্য

বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, নতুন নির্বাচিত সরকার...

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ কেজির বেশি হেরোইন জব্দ

সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহন তল্লাশি চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম...

ঈদে যাত্রীচাপ কমাতে নৌপথে দুই নতুন জাহাজ

বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হয়েছে দুটি নতুন বৃহৎ...

রমজানে সুস্থ থাকতে খাদ্যাভ্যাস

মাহে রমজানে দীর্ঘ সময় উপবাসের পর ইফতারের সময় অনেকেই...

হজম ভালো রাখতে বিশেষ পরামর্শ

মাহে রমজানে দীর্ঘ সময় উপবাসের পর ইফতারের সময় অনেকেই...

বরিশালে আদালতে হাজির হয়ে জামিন পেলেন আ. লীগ নেতা

বরিশাল জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও...

সব দলকে সঙ্গে নিয়ে উন্নয়নের অঙ্গীকার মাসুদ সাঈদীর

পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মাসুদ...
spot_img

আরও পড়ুন

ইফতারের তেল ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি

রমজান এলেই রান্নাঘরে ব্যস্ততা বেড়ে যায়। ইফতারের টেবিলে চপ, বেগুনি, সমুচাসহ নানা ধরনের ভাজাপোড়া খাবার থাকে। এসব ভাজার পর কড়াই বা পাত্রে অনেক সময়...

সংসার জীবন নিয়ে খোলামেলা জবাব তাপসী পান্নুর

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খোলামেলা মন্তব্য করেছেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অলিম্পিক পদকজয়ী ডেনিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোকে তিনি...

চিকিৎসায় এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি

দিন দিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর মানুষের নির্ভরতা বাড়ছে। রান্নার রেসিপি থেকে শুরু করে সাধারণ অসুস্থতা কিংবা গলা ব্যথার মতো সমস্যার সমাধান খুঁজতেও...

শিববাড়িতে আ.লীগ কার্যালয়ে ফের হামলা

ময়মনসিংহ নগরীর শিববাড়ি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আবারও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আসা...
spot_img