পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল। সোমবার বৈঠক শেষে ইইউ মিশন প্রধান মাইকেল মিলার এ সাক্ষাতের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে আইন, বিচার ও প্রশাসনসহ বিগত সরকারের শুরু করা সংস্কারের ধারাবাহিকতা বর্তমান সরকার অব্যাহত রাখবে বলে প্রত্যাশা প্রকাশ করেন মাইকেল মিলার। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়টি আলোচনায় আসে।
এ সময় ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। মাইকেল মিলার জানান, দ্রুতই এই চুক্তি সই হবে বলে তারা আশাবাদী।
ইইউ মিশন প্রধানের নেতৃত্বে স্পেন, জার্মানি, নরওয়ে, ফ্রান্স ও ডেনমার্কের রাষ্ট্রদূতরাও এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন। বৈঠকে পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সিএ/এমআর


