Sunday, February 22, 2026
31.1 C
Dhaka

রমজান উপলক্ষে ১ টাকা লাভে পণ্য বিক্রি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে যখন সাধারণ মানুষের উদ্বেগ বাড়ে, তখন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এক ব্যবসায়ী। পুরো রমজান মাসজুড়ে মাত্র ১ টাকা লাভে পণ্য বিক্রি করছেন এস এ ট্রেডার্সের স্বত্বাধিকারী নাজমুল ইসলাম (সুমন স্যার)। তার এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ক্রেতারা।

রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ সময় সিয়াম সাধনার পাশাপাশি খাদ্যপণ্যের চাহিদাও বেড়ে যায়। বিশ্বের অনেক দেশে রমজান উপলক্ষে খাদ্যপণ্যের দাম কমানো হলেও দেশে প্রায়ই উল্টো চিত্র দেখা যায়। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী এ সময় পণ্য মজুদ করে দাম বাড়িয়ে দেন, যার প্রভাব পড়ে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর।

এই প্রেক্ষাপটে সেতাবগঞ্জ পৌর শহরের উপজেলা রোডে অবস্থিত এস এ ট্রেডার্সে প্রায় ২০০টির বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য মাত্র ১ টাকা লাভে বিক্রি করা হচ্ছে। ছোলা (বুট), মুড়ি, চাল, ডাল, তেল, লবণসহ বিভিন্ন পণ্য এ তালিকায় রয়েছে। গত রমজানেও একই উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ব্যবসায়ী। এবারও রমজান উপলক্ষে সেই কার্যক্রম চালু করা হয়েছে।

স্বল্প লাভে পণ্য বিক্রির কারণে দোকানটি ইতোমধ্যে স্থানীয়দের কাছে ‘১ টাকা লাভের দোকান’ নামে পরিচিতি পেয়েছে। ক্রেতাদের অনেকেই বলছেন, বাজারদরের তুলনায় এখানে ন্যায্য দামে পণ্য পাওয়া যাচ্ছে।

ক্রেতা শেখ কামাল বলেন, আমি গত রমজান মাসে এখানে রমজানের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলো ক্রয় করে ছিলাম। এখান থেকে ক্রয় করার সুবিধা হচ্ছে স্বল্প মূল্যে মাত্র ১ টাকা লাভে আমরা পণ্যগুলো ক্রয় করতে পারছি। তিনি আরো বলেন, আমাদের দেশের রমজান এলে পণ্যের দাম বেড়ে যায়। আমাদের এই ভাইয়ের উদ্যোগ জনসাধারণের জন্য উপকারী। আল্লাহ ওনাকে ভালো রাখুক।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাজমুল ইসলাম (সুমন স্যার) বলেন, পবিত্র রমজান উপলক্ষে গতবার এই পদ্ধতি চালু করেছিলাম। জনসাধারণের উপকারে জন্য। তাদের উপকার করতে পারলে সৃষ্টিকর্তা সন্তুষ্টি পাওয়া যাবে। গতবারে ১ টাকা লাভে পণ্য বিক্রয় করেছি। এবারও করছি। আল্লাহ আমাকে সুস্থ রাখলে এই ব্যবসায় জড়িত থাকলে। আমি জনসাধারণ জন্য প্রতিবছরে এই অফারটি দেব।

তিনি জানান, আমি শিক্ষক ছিলাম। দীর্ঘ ২৬ বছর শিক্ষকতা করছি। কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় সাড়ে তিন বছর পড়ে ছিলাম। তখন থেকে আমার মনে হয়, জনসাধারণ কিছু উপকার করব। এই চিন্তা থেকেই উদ্যোগ গ্রহণ করি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ার ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না...

রমজান উপলক্ষে বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু...

এইচএসসি পরীক্ষার ফি বেড়েছে ২১০ টাকা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম...

বৃষ্টির দিনে টবের গাছ বাঁচাতে করণীয়

বর্ষাকালে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসে। কখনও মুষলধারে বৃষ্টি,...

দাম না বাড়িয়ে নতুন আইফোন বাজারে আনার ইঙ্গিত

অ্যাপলের সাশ্রয়ী আইফোন সিরিজে নতুন একটি মডেল খুব শিগগিরই...

ডেস্কে গাছ রাখলে কেন কমে মানসিক চাপ

কর্মব্যস্ত জীবনে কাজের চাপ এখন নিত্যদিনের সঙ্গী। দীর্ঘ সময়...

রমজানের রোজা কেন আত্মশুদ্ধির মাধ্যম

রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়,...

চীনের উপর নির্ভরতা কমাতে ব্রাজিলের সাথে খনিজ চুক্তি সই করল ভারত

ভারত গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা সরবরাহে চীনের উপর...

যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে প্রাণ গেল ভ্যান চালকের

সিরাজগঞ্জে ট্রাকচাপায় জয়েন উদ্দিন (৫০) নামে এক ব্যাটারিচালিত অটোভ্যান...

৩০ হাজার টাকার বাজেটে নতুন চ্যালেঞ্জ ইনফিনিক্স নোট এজ

বাংলাদেশের মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে নতুন সংযোজন Infinix নোট এজ।...

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক ঘটনায় ৬ জনের মৃত্য

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক পৃথক ঘটনায় মোট ৬ জনের...

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ

চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের...

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ....

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রা পাবে

নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকার কথা...
spot_img

আরও পড়ুন

দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ার ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না এবং কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক...

রমজান উপলক্ষে বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা। পবিত্র রমজান উপলক্ষে বুধবার ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা...

এইচএসসি পরীক্ষার ফি বেড়েছে ২১০ টাকা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এই ফি...

বৃষ্টির দিনে টবের গাছ বাঁচাতে করণীয়

বর্ষাকালে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসে। কখনও মুষলধারে বৃষ্টি, আবার কখনও ঝিরঝিরে। গাছের জন্য পানি যেমন উপকারী, তেমনি অতিরিক্ত পানি বিপদের কারণও হতে পারে।...
spot_img