ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ রোববার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ।
ফিরোজ জানিয়েছেন, উপাচার্য মহোদয় সকালেই মন্ত্রীর কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেছেন। মন্ত্রণালয় থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, উপাচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে। এর আগে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন পর্যায়ে এসেছে। তিনি মনে করছেন, দায়িত্ব পালনের পর্বে ভালো অবস্থায় এসে সরে দাঁড়ানো উচিত।
সিএ/এমআর


