Sunday, February 22, 2026
29.5 C
Dhaka

মেট্রো রেলের নতুন দুই লাইনে ব্যয় লাফিয়ে বৃদ্ধি

রাজধানীতে নির্মাণের অপেক্ষায় থাকা দুটি নতুন মেট্রো রেল লাইনে ব্যয় আগের প্রকল্পের তুলনায় দ্বিগুণেরও বেশি হতে যাচ্ছে। উত্তরা-মতিঝিল পথে মেট্রো রেল নির্মাণে যেখানে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছিল ১ হাজার ৫৭৪ কোটি টাকা, সেখানে নতুন দুই লাইনে সম্ভাব্য ব্যয় দাঁড়াচ্ছে কিলোমিটারপ্রতি ৩ হাজার ৬১৮ কোটি টাকা। সব মিলিয়ে প্রকল্প দুটির মোট ব্যয় ১ লাখ ৮৪ হাজার ৫০০ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই বিপুল ব্যয় প্রকল্প বাস্তবায়নকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। অন্তর্বর্তী সরকার এ ব্যয়ে নির্মাণকাজে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি এখন নির্বাচিত বিএনপি সরকারের বিবেচনায় রয়েছে।

নির্মাণকাজ শুরুর অপেক্ষায় থাকা এমআরটি লাইন-১ কমলাপুর থেকে বিমানবন্দর এবং নর্দ্দা থেকে পূর্বাচল পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য ৩১ কিলোমিটারের বেশি। অন্যদিকে এমআরটি লাইন-৫ (উত্তর) সাভারের হেমায়েতপুর থেকে মিরপুর ও গুলশান হয়ে ভাটারা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ। দুটি লাইনেরই কিছু অংশ উড়ালপথে এবং কিছু অংশ পাতালপথে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, দরপত্রে প্রতিযোগিতা সীমিত থাকাই ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অন্যতম কারণ। বর্তমানে প্রতিযোগিতা মূলত জাপানি ঠিকাদারদের মধ্যেই সীমাবদ্ধ। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, জাপানি ঋণদাতা সংস্থা জাইকার আরোপিত প্রকৌশলগত শর্তের কারণে ঠিকাদার নিয়োগে প্রতিযোগিতা কমে গেছে, যা ব্যয় বৃদ্ধির কারণ।

উত্তরা-মতিঝিল মেট্রো রেলের সম্প্রসারিত অংশ কমলাপুর পর্যন্ত যাবে। পুরো পথের দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার এবং মোট ব্যয় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। মতিঝিল-কমলাপুর অংশের কাজ এখনো চলমান।

২০১৯ সালের ডিসেম্বরে অনুমোদিত এমআরটি লাইন-১ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। তবে ঠিকাদারদের প্রস্তাব বিশ্লেষণে ব্যয় বেড়ে ৯৬ হাজার ৫০০ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে জানিয়েছে ডিএমটিসিএল। একইভাবে ২০১৯ সালের অক্টোবরে অনুমোদিত লাইন-৫ (উত্তর) প্রকল্পের ব্যয় ৪১ হাজার ২৩৮ কোটি টাকা থেকে বেড়ে সম্ভাব্য ৮৮ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।

ডিএমটিসিএলের বিশ্লেষণে দেখা গেছে, জমি অধিগ্রহণ ও বেতন-ভাতা বাদ দিয়ে ভারতে প্রতি কিলোমিটার মেট্রো রেল নির্মাণে ব্যয় হয় ১৫০ থেকে ৪৫০ কোটি টাকা। ভারতও বিদেশি ঋণে প্রকল্প বাস্তবায়ন করলেও ঠিকাদার নিয়োগে প্রতিযোগিতা সীমিত করে এমন শর্ত মানে না।

জাইকার পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়তি ব্যয়ের বিষয়ে তারা অবগত। তবে দরপত্র খোলার পর থেকে চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ক্রয়সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট কোনো বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।

২০২৪-২৫ অর্থবছরে উত্তরা-মতিঝিল মেট্রো রেল থেকে টিকিট বিক্রির মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা আয় হয়েছে, যদিও ২০৩০-৩১ সাল পর্যন্ত বছরে ঋণের কিস্তি হিসেবে ৪৬৫ থেকে ৭৪০ কোটি টাকা পরিশোধ করতে হবে।

ডিএমটিসিএল সূত্র জানায়, কিছু প্যাকেজে ঠিকাদারদের দর প্রাক্কলনের তুলনায় কয়েক গুণ বেশি এসেছে। কোথাও প্রাক্কলিত ব্যয়ের তুলনায় ৩৯১ দশমিক ৩১ শতাংশ পর্যন্ত বেশি দর প্রস্তাব পাওয়া গেছে। দুটি প্যাকেজে অস্বাভাবিক দর প্রস্তাবের পেছনে ‘যোগসাজশের’ সন্দেহ করা হচ্ছে। চূড়ান্ত দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সংখ্যা খুবই সীমিত ছিল।

প্রকল্প দুটির মেয়াদ যথাক্রমে আগামী ডিসেম্বর এবং ২০২৮ সাল পর্যন্ত থাকলেও এখনো ঠিকাদার নিয়োগ চূড়ান্ত হয়নি। ব্যয় কমাতে ঋণের শর্ত শিথিল ও উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করার প্রস্তাব দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছে ডিএমটিসিএল।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামছুল হক বলেন, মেট্রো রেল নির্মাণ প্রকল্পের ঠিকাদার নিয়োগপ্রক্রিয়ায় যে খবর পাওয়া যাচ্ছে, তাতে এটা নিশ্চিত, সেখানে প্রতিযোগিতা হচ্ছে না। এ জন্যই বিপুল ব্যয়ের বোঝা চাপছে। এই ব্যয়ে মেগা প্রকল্প করলে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। তিনি আরও বলেন, ব্যয় কমাতে প্রতিযোগিতা নিশ্চিত করতে ঋণের শর্ত পরিবর্তন জরুরি।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০ জানুয়ারি এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মেট্রো রেলের পাশাপাশি ঢাকায় মনোরেল চালু করা হবে। মোহাম্মদপুর, বনানীসহ বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এখন নতুন সরকারের সিদ্ধান্তের দিকে নজর সংশ্লিষ্টদের।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

অতি-প্রক্রিয়াজাত খাবার নিয়ন্ত্রণে কঠোর নীতির আহ্বান

শাকসবজি বা ফলমূলের সঙ্গে নয়, বরং সিগারেটের সঙ্গেই বেশি...

রমজানে দুর্বল বান্দার জন্য আল্লাহর অনুগ্রহ

রমজান কেবল একটি মাস নয়, এটি আল্লাহর পক্ষ থেকে...

দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৭৭ বিলিয়ন ডলার—কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান...

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান

সাবেক ডাকসুর ভিপি ও ঢাকা–২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব...

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ রিয়াজের পরিবারের সঙ্গে ইফতার করেছেন ঢাকা-২...

১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, চারজন আটক

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র চার দিনের মধ্যে কক্সবাজারে...

মার্কিন সামরিক হুমকি মোকাবেলায় সতর্ক তেহরান

ওয়াশিংটনের কূটনৈতিক চাপ এবং সামরিক তৎপরতার মুখে তেহরান নতি...

বরফের মহাদেশে বাংলাদেশের ভ্লগিং যাত্রা

বাংলাদেশ থেকে আগেও অনেকেই অ্যান্টার্কটিকা ভ্রমণ করেছেন গবেষণা, অ্যাডভেঞ্চার...

সাংবাদিকদের ন্যায় ও সত্যের পক্ষে থাকার আহ্বান

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা...

আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রবিবার (২২ ফেব্রুয়ারি) দেশের একটি...

মালয়েশিয়ায় নীরবে বাড়ছে এক পুরনো আতঙ্ক—যক্ষ্মা

দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যস্ত নগরজীবন, রমজানের উৎসবমুখর সন্ধ্যা, বাজারের ভিড়—সবকিছুর...

গর্ভপাতের পেছনে লুকিয়ে থাকা জেনেটিক কারণ

গর্ভপাত নারীদের জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত বেদনাদায়ক একটি...

বসন্তে ছেলেদের পোশাকে নতুন রঙের ছোঁয়া

বসন্তের আগমনে প্রকৃতির রঙের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশন হাউসগুলোও...

এলডিসি উত্তরণ পেছাতে সঠিক পথে আছে সরকার

ব্যবসায়ীদের মতে আগের অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশ...
spot_img

আরও পড়ুন

অতি-প্রক্রিয়াজাত খাবার নিয়ন্ত্রণে কঠোর নীতির আহ্বান

শাকসবজি বা ফলমূলের সঙ্গে নয়, বরং সিগারেটের সঙ্গেই বেশি মিল রয়েছে প্রসেসড বা অতি-প্রক্রিয়াজাত খাবারের। এসব খাবার মানুষের শরীরে এমন প্রভাব ফেলে, যা আসক্তি...

রমজানে দুর্বল বান্দার জন্য আল্লাহর অনুগ্রহ

রমজান কেবল একটি মাস নয়, এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ এক অনুগ্রহের সময়। সুস্থ–অসুস্থ, শক্ত–দুর্বল, প্রস্তুত–অপ্রস্তুত—সব মানুষের জন্যই এই মাসের দরজা খোলা...

দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৭৭ বিলিয়ন ডলার—কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়েছে। 🔹 সর্বশেষ রিজার্ভের হিসাব (১৯ ফেব্রুয়ারি পর্যন্ত) গ্রস রিজার্ভ:...

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান

সাবেক ডাকসুর ভিপি ও ঢাকা–২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, ‘ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ’। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের...
spot_img