Friday, February 20, 2026
25.4 C
Dhaka

ছদ্মবেশে বাজার মনিটরিং করে অনিয়ম ধরলেন ম্যাজিস্ট্রেট

পবিত্র মাহে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অনিয়মের দায়ে সাতজন ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। অভিযান শুরুর আগে তিনি বোরকা পরে ছদ্মবেশে সাধারণ ক্রেতা সেজে বাজারে প্রবেশ করেন এবং বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে পণ্যের দাম ও বিক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পৌর বাজারের মাছ, গোশত, মুদি ও ফলের দোকান পরিদর্শনকালে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসি ও ছাগলের গোশত একই দামে বিক্রির মতো অনিয়মের প্রমাণ পান তিনি। পরে প্রকাশ্যে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৩৮ ও ৪০ ধারায় সাতটি দোকানকে জরিমানা করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যে কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়। পুরো অভিযানে শিবচর থানা পুলিশের একটি দল নিরাপত্তা ও সহযোগিতায় উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, “আমি প্রথমে ছদ্মবেশে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। রমজানে এক শ্রেণীর ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্য আদায়ের চেষ্টা করে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, পুরো রমজান মাসজুড়েই শিবচরের বিভিন্ন বাজারে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নিয়মিত ঘুমের অভ্যাসে সুস্থ থাকার উপায়

সপ্তাহজুড়ে কাজের চাপের পর ছুটির দিনে বেলা করে ঘুমানো...

প্রযুক্তি বনাম মানবিক কল্পনার দ্বন্দ্ব

ভবিষ্যৎ পৃথিবীর এক শীতল ও যান্ত্রিক বাস্তবতাকে সামনে রেখে...

বই আর কফির মেলবন্ধনে তিথিডোর

ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে গেলেই চোখে পড়ে এক আলাদা...

সাগরপথে মানব পাচার রুখে দিল কোস্ট গার্ড, আটক ৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে নারী ও...

রাজশাহীতে বইপ্রেমীদের মিলনমেলা

রাজশাহীতে শুরু হয়েছে দুদিনব্যাপী অমর একুশে বইমেলা। শুক্রবার নগরীর...

কুবিতে ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটিকে ‘আদুভাই’ কমিটি আখ্যা...

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও সিন্ডিকেটমুক্ত করে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায়...

সেহরির আধ্যাত্মিক ও শারীরিক উপকার

পবিত্র রমজান মাস শুধুই রোজা রাখার জন্য নয়; এটি...

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানা উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে একটি বাসা থেকে ইয়াবা তৈরির ল্যাব উদ্ধার...

তল্লাশিচৌকির সামনে দুর্ঘটনা, উত্তেজনায় তিন ঘণ্টা সড়ক বন্ধ

জামালপুর শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় পুলিশের তল্লাশিচৌকির কাছে ট্রাকের...

বন্দর ব্যবস্থাপনায় গতি আনতে কঠোর নির্দেশনা

আমদানি করা কাঁচামাল ও পণ্য চার দিনের মধ্যে শুল্কায়নের...

একুশের প্রাক্কালে ঠাকুরগাঁওয়ে বর্ণিল আলপনার উৎসব

মহান শহীদ দিবসকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা...

ডিএমপি কমিশনারের ব্রিফিংয়ে ব্যবসায়ী নেতাদের নির্দেশ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী...

জামালপুরে ট্রাক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

জামালপুর শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে ট্রাকের ধাক্কায়...
spot_img

আরও পড়ুন

নিয়মিত ঘুমের অভ্যাসে সুস্থ থাকার উপায়

সপ্তাহজুড়ে কাজের চাপের পর ছুটির দিনে বেলা করে ঘুমানো অনেকের কাছেই স্বস্তির মনে হয়। তবে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অভ্যাসকে বলা হয় ‘সোশ্যাল জেট ল্যাগ’,...

প্রযুক্তি বনাম মানবিক কল্পনার দ্বন্দ্ব

ভবিষ্যৎ পৃথিবীর এক শীতল ও যান্ত্রিক বাস্তবতাকে সামনে রেখে ‘আত্মঘাত’ গল্পে তুলে ধরা হয়েছে সৃষ্টিশীল মানুষের অস্তিত্বসংকট। গল্পের কেন্দ্রীয় চরিত্র আবেদ একজন গল্পকার, যে...

বই আর কফির মেলবন্ধনে তিথিডোর

ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে গেলেই চোখে পড়ে এক আলাদা পরিবেশ। লাল-নীল-হলুদ আলোয় ঘেরা এক ক্যাফেতে কেউ গান গাইছে, কেউ বই পড়ে সময় কাটাচ্ছে, আবার...

সাগরপথে মানব পাচার রুখে দিল কোস্ট গার্ড, আটক ৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত ৫...
spot_img