Friday, February 20, 2026
25.4 C
Dhaka

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানা উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে একটি বাসা থেকে ইয়াবা তৈরির ল্যাব উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের গোয়েন্দারা। অভিযানে সাড়ে চার হাজার ইয়াবা বড়ি, ইয়াবা তৈরির কাঁচামাল ও সরঞ্জামসহ ল্যাবের মালিক তোহিদুজ্জামান ওরফে শিমুলকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিকভাবে ডিজিটাল মেশিনে পরীক্ষা করে জব্দ করা বড়িগুলোতে অ্যামফিটামিনের উপস্থিতি পাওয়া গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দারা ক্রেতা সেজে টঙ্গী পূর্ব থানার বসুন্ধরা কাজীবাড়ি পুকুরপাড় এলাকায় তোহিদুজ্জামানের ভাড়া বাসায় যান। এ সময় তিনি পাঁচ হাজার ইয়াবা বিক্রির প্রস্তাব দেন। একপর্যায়ে তাঁকে আটক করে তল্লাশি চালালে টেবিল ও শোবার ঘর থেকে সাড়ে চার হাজার ইয়াবা এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তোহিদুজ্জামান জানান, তিনি আগে গাজীপুরের পুবাইলে একটি আয়ুর্বেদিক ল্যাবরেটরিতে কেমিস্ট হিসেবে কাজ করতেন। সেখানে ট্যাবলেট তৈরির অভিজ্ঞতা অর্জন করেন। চার মাস আগে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইয়াবা উৎপাদনে জড়ান। তাঁর বাসা থেকে জব্দ কাঁচামাল দিয়ে আরও ১৫ থেকে ২০ হাজার ইয়াবা তৈরি করা সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তিনি গুঁড়া করা ইয়াবার সঙ্গে বিভিন্ন কেমিক্যাল ও রং মিশিয়ে নতুন ইয়াবা তৈরি করতেন এবং গাজীপুর, ঢাকা ও সাভারের বিভিন্ন এলাকায় পাইকারিভাবে সরবরাহ করতেন। ইয়াবা প্রস্তুত ও বিপণনের সঙ্গে জড়িত পুরো চক্র শনাক্ত হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নিয়মিত ঘুমের অভ্যাসে সুস্থ থাকার উপায়

সপ্তাহজুড়ে কাজের চাপের পর ছুটির দিনে বেলা করে ঘুমানো...

প্রযুক্তি বনাম মানবিক কল্পনার দ্বন্দ্ব

ভবিষ্যৎ পৃথিবীর এক শীতল ও যান্ত্রিক বাস্তবতাকে সামনে রেখে...

বই আর কফির মেলবন্ধনে তিথিডোর

ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে গেলেই চোখে পড়ে এক আলাদা...

সাগরপথে মানব পাচার রুখে দিল কোস্ট গার্ড, আটক ৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে নারী ও...

ছদ্মবেশে বাজার মনিটরিং করে অনিয়ম ধরলেন ম্যাজিস্ট্রেট

পবিত্র মাহে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল...

রাজশাহীতে বইপ্রেমীদের মিলনমেলা

রাজশাহীতে শুরু হয়েছে দুদিনব্যাপী অমর একুশে বইমেলা। শুক্রবার নগরীর...

কুবিতে ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটিকে ‘আদুভাই’ কমিটি আখ্যা...

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও সিন্ডিকেটমুক্ত করে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায়...

সেহরির আধ্যাত্মিক ও শারীরিক উপকার

পবিত্র রমজান মাস শুধুই রোজা রাখার জন্য নয়; এটি...

তল্লাশিচৌকির সামনে দুর্ঘটনা, উত্তেজনায় তিন ঘণ্টা সড়ক বন্ধ

জামালপুর শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় পুলিশের তল্লাশিচৌকির কাছে ট্রাকের...

বন্দর ব্যবস্থাপনায় গতি আনতে কঠোর নির্দেশনা

আমদানি করা কাঁচামাল ও পণ্য চার দিনের মধ্যে শুল্কায়নের...

একুশের প্রাক্কালে ঠাকুরগাঁওয়ে বর্ণিল আলপনার উৎসব

মহান শহীদ দিবসকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা...

ডিএমপি কমিশনারের ব্রিফিংয়ে ব্যবসায়ী নেতাদের নির্দেশ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী...

জামালপুরে ট্রাক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

জামালপুর শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে ট্রাকের ধাক্কায়...
spot_img

আরও পড়ুন

নিয়মিত ঘুমের অভ্যাসে সুস্থ থাকার উপায়

সপ্তাহজুড়ে কাজের চাপের পর ছুটির দিনে বেলা করে ঘুমানো অনেকের কাছেই স্বস্তির মনে হয়। তবে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অভ্যাসকে বলা হয় ‘সোশ্যাল জেট ল্যাগ’,...

প্রযুক্তি বনাম মানবিক কল্পনার দ্বন্দ্ব

ভবিষ্যৎ পৃথিবীর এক শীতল ও যান্ত্রিক বাস্তবতাকে সামনে রেখে ‘আত্মঘাত’ গল্পে তুলে ধরা হয়েছে সৃষ্টিশীল মানুষের অস্তিত্বসংকট। গল্পের কেন্দ্রীয় চরিত্র আবেদ একজন গল্পকার, যে...

বই আর কফির মেলবন্ধনে তিথিডোর

ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে গেলেই চোখে পড়ে এক আলাদা পরিবেশ। লাল-নীল-হলুদ আলোয় ঘেরা এক ক্যাফেতে কেউ গান গাইছে, কেউ বই পড়ে সময় কাটাচ্ছে, আবার...

সাগরপথে মানব পাচার রুখে দিল কোস্ট গার্ড, আটক ৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত ৫...
spot_img