Tuesday, February 17, 2026
29 C
Dhaka

মিরপুর-১০ কোটা আন্দোলনের ঘটনায় ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই বিচার কার্যক্রম শুরু করে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আজ আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার সূচনা বক্তব্য লিখিতভাবে উপস্থাপন করা হয়। এই বক্তব্য পাঠ করে শোনানো হয়নি। পরে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন এম এ রাজ্জাক। তার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়েই মূলত মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

ওবায়দুল কাদের ছাড়া এই মামলার অন্য আসামিরা হলেন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সব আসামিই পলাতক।

সাক্ষী এম এ রাজ্জাক বলেন, তিনি ‘মেডলার গ্রুপ’-এ চাকরি করতেন এবং বর্তমানে অবসর জীবনযাপন করছেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০২৪ সালের ১৯ জুলাই তাঁর ছেলে মো. আসিফ ইকবাল কোটা আন্দোলনে নিহত হন। এম এ রাজ্জাক জানান, তাঁর ছেলে মনিপুর স্কুলে পড়াশোনা করত এবং দারাজ নামের একটি প্রতিষ্ঠানে চাকরিও করত। ওই দিন শুক্রবার বন্ধু-বান্ধবের সঙ্গে মিরপুর-১০ এলাকায় কোটা আন্দোলনে অংশ নেয়।

প্রসিকিউশনের পক্ষ থেকে আজকের জবানবন্দি গ্রহণ শেষ করার আবেদন করা হয়। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন বুধবার ধার্য করেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

আলোচনার আগে তীব্র হামলা–পাল্টা হামলায় উত্তপ্ত রাশিয়া–ইউক্রেন পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভা...

গ্রেফতার হচ্ছেন আমিশা প্যাটেল?

বলিউডে আবারও আইনি জটিলতা। রাজপাল যাদব-এর পর এবার সমস্যায়...

ধানমন্ডিতে গলা কেটে জোড়া খুন, গৃহকর্মীর ফাঁসির রায়

ধনমন্ডিতে ছয় বছর আগে এক শিল্পপতির শাশুড়ি ও গৃহকর্মীকে...

মানিকগঞ্জের আফরোজা খানম প্রথমবার এমপি হয়ে মন্ত্রী

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম...

হাইকোর্টে ১২ ফেব্রুয়ারি গণভোটের বৈধতা চ্যালেঞ্জ

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা এবং ফলাফল স্থগিতের দাবি...

সরকারি সুবিধা প্রত্যাখ্যান বিএনপির এমপিদের

ত্রয়োদশ জাতীয় সংসদে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ...

বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন বললেন লরেন্স ওং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলটির...

সরাসরি ভোটে চার পদে নির্বাচন, বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায়

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো....

হোমনায় প্রবাসীর বাড়িতে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় নিজ বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রী...

গ্যালিলিও টেস্টে এআইয়ের চ্যালেঞ্জ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যে দ্রুতগতিতে বিকাশ করছে, তা...

আলোচনা শুরুর আগে হরমুজ প্রণালিতে ইরানের নৌমহড়া

জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা শুরুর...

সিলেট-১ আসনের এমপি থেকে পূর্ণমন্ত্রী মুক্তাদীর

সিলেট-1 (মহানগর ও সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার...

সংসদীয় দলের বৈঠকে শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার নির্দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনের নবনির্বাচিত সংসদ...

ইসলামের ইতিহাসে এক ব্যতিক্রমী মানবিক ঘটনা

ইসলামের শুরুর যুগে ইসলামের চরম বিরোধীদের মধ্যে আবু জাহেল...
spot_img

আরও পড়ুন

আলোচনার আগে তীব্র হামলা–পাল্টা হামলায় উত্তপ্ত রাশিয়া–ইউক্রেন পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্ভাব্য গুরুত্বপূর্ণ বৈঠক। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শুরু হয়ে এটি চলবে...

গ্রেফতার হচ্ছেন আমিশা প্যাটেল?

বলিউডে আবারও আইনি জটিলতা। রাজপাল যাদব-এর পর এবার সমস্যায় পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। প্রায় নয় বছর আগের একটি ঘটনার ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেফতারি...

ধানমন্ডিতে গলা কেটে জোড়া খুন, গৃহকর্মীর ফাঁসির রায়

ধনমন্ডিতে ছয় বছর আগে এক শিল্পপতির শাশুড়ি ও গৃহকর্মীকে গলা কেটে হত্যার ঘটনায় আদালত এক আসামিকে ফাঁসির দণ্ড দেন এবং অপর আসামিকে খালাস দেন। ফাঁসির...

মানিকগঞ্জের আফরোজা খানম প্রথমবার এমপি হয়ে মন্ত্রী

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম (রিতা) প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হতেই মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। স্বাধীনতার পর এই আসনে তিনিই একমাত্র...
spot_img