Monday, February 16, 2026
23 C
Dhaka

তিন দশক পর ময়মনসিংহে বিএনপির বড় জয়, রাজনৈতিক বার্তা কী?

দীর্ঘ সময় পর ময়মনসিংহ জেলার সংসদীয় রাজনীতিতে উল্লেখযোগ্য সাফল্য পেল বিএনপি। সাম্প্রতিক নির্বাচনে জেলার ১১টি আসনের মধ্যে ৮টিতে জয়ী হয়েছেন দলটির প্রার্থীরা। আওয়ামী লীগ অংশ না নেওয়ায় ভোটের মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দলটিরই একাধিক বিদ্রোহী প্রার্থী। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও ধানের শীষের প্রার্থীরা বেশ কয়েকটি আসন পুনরুদ্ধারে সক্ষম হন।

স্বাধীনতার পর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচন বাদ দিলে ময়মনসিংহ-১০ ও ১১ আসনে বিএনপি মাত্র একবার করে জয় পেয়েছিল। দীর্ঘদিন এসব আসনে আওয়ামী লীগের আধিপত্য থাকলেও এবারের ভোটে চিত্র বদলেছে। পাশাপাশি ১৯৯১ সালের পর ময়মনসিংহ-৭, ১৯৯৬ সালের পর ময়মনসিংহ-৩ এবং ২০০১ সালের পর ময়মনসিংহ-৪, ৫, ৮ ও ৯ আসনে ফের জয় পেল বিএনপি।

ময়মনসিংহ-১০ ও ১১: দীর্ঘ খরা কাটিয়ে জয়

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে প্রথমবার নির্বাচন করেই জয় পান বিএনপির প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান। তিনি ৭৫ হাজার ৫৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও দলের বিদ্রোহী প্রার্থী আবু বকর সিদ্দিকুর রহমান পান ৬৭ হাজার ১৩ ভোট। ১৯৭৯ সালের পর প্রায় ৪৭ বছর পরে এ আসনে বিএনপির জয় এলো। নির্বাচনের পর কৃষিনির্ভর এলাকাকে শিল্পাঞ্চলে রূপান্তরের ঘোষণা দেন বিজয়ী প্রার্থী।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটান ফখর উদ্দিন আহমেদ। তিনি ১ লাখ ১১ হাজার ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে ২০০৮ ও ২০১৮ সালে পরাজিত হলেও এবার তিনি স্পষ্ট ব্যবধানে জয়ী হন।

মধ্যাঞ্চলের আসনগুলোতেও সাফল্য

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ৩৫ বছর পর জয়ী হন চিকিৎসক মো. মাহবুবুর রহমান। তিনি ৯৯ হাজার ৪৯ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. আছাদুজ্জামান পান ৮৪ হাজার ৮৫১ ভোট।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে দীর্ঘ ৩০ বছর পর বিএনপি প্রার্থী এম ইকবাল হোসেইন ৭৫ হাজার ৩২০ ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে দুই দফা নির্বাচন করে তিনি পরাজিত হয়েছিলেন।

সদর ও পার্শ্ববর্তী আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জয়

ময়মনসিংহ-৪ (সদর) আসনে ২০০১ সালের পর আবারও বিএনপি জয় পায়। বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ১ লাখ ৭৯ হাজার ৬৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী পান ১ লাখ ৭১ হাজার ৮৮০ ভোট।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে ২০০১ সালের পর জয়ী হন মোহাম্মদ জাকির হোসেন। তিনি ১ লাখ ২৮ হাজার ৮৯৬ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ পান ১ লাখ ২ হাজার ২২৬ ভোট।

রেকর্ড ব্যবধানে ও পারিবারিক ধারাবাহিকতা

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ২৫ বছর পর বিএনপির প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ রেকর্ড ৬২ হাজার ১৭০ ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি মোট ১ লাখ ৮ হাজার ৬৮৫ ভোট পান।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে পারিবারিক ধারাবাহিকতা বজায় রেখে ২৫ বছর পর জয়ী হন ইয়াসের খান চৌধুরী। তিনি ৮৫ হাজার ৭৬১ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম পান ৭১ হাজার ১৬৮ ভোট।

সামগ্রিকভাবে, দীর্ঘ বিরতির পর ময়মনসিংহে বিএনপির এই সাফল্য দলটির জন্য সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

তারেক রহমানের আসন বগুড়া-৬ শূন্য ঘোষণা

নির্বাচন কমিশন (ইসি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া...

ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার পর পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের...

পাবনা জেলা জামায়াতের সংবাদ সম্মেলনে নির্বাচনী সহিংসতার অভিযোগ

নির্বাচন পরবর্তী সময়ে পাবনার বিভিন্ন এলাকায় বিরোধী দলের নেতাকর্মীদের...

খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান, ভিডিও ভাইরাল

খুলনার নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে তালা...

ঈদ সামনে রেখে চট্টগ্রামে রঙিন ফ্যাশন উৎসব

বছর ঘুরে আবারও চট্টগ্রামে শুরু হয়েছে ঈদকে ঘিরে ফ্যাশনের...

রংপুরে ধানের শীষে সিল মারা ব্যালট উদ্ধারের চেষ্টা ব্যর্থ

রংপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকে সিল মারা দুটি ব্যালট...

নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনা, যাত্রীদের ভোগান্তি

নাঙ্গলকোট রেলস্টেশনের আউটার সিগনালের মাঝিপাড়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী...

মানসিক স্বাস্থ্যে ব্যায়ামের ভূমিকা নতুনভাবে প্রমাণিত

বিষণ্নতা ও উদ্বেগ বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম বড় মানসিক স্বাস্থ্য...

বিজ্ঞানীরা যেভাবে পৃথিবীর প্রাণধারণের রহস্য ব্যাখ্যা করছেন

পৃথিবী কেন প্রাণের উপযোগী, অথচ অন্য পাথুরে গ্রহগুলো কেন...

ফরিদপুর-৪ আসনে অপ্রত্যাশিত জয় বিএনপির শহিদুল ইসলামের

ফরিদপুর-৪ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বিএনপির...

সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীর ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ

সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ...

মাছ চুরির সন্দেহে যুবককে নির্মম নির্যাতনের অভিযোগ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাছ চুরির অপবাদ দিয়ে এক যুবককে...

নির্বাচনের পর সহিংসতায় উদ্বিগ্ন নাগরিক সমাজ

দেশের বিভিন্ন জেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ...

নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সে অগ্রাধিকার বিধান নিয়ে প্রশ্ন

লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের পুত্রসন্তানকে যোগ্যতা থাকা...
spot_img

আরও পড়ুন

তারেক রহমানের আসন বগুড়া-৬ শূন্য ঘোষণা

নির্বাচন কমিশন (ইসি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনকে শূন্য ঘোষণা করেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সংক্রান্ত গেজেট ইসি সচিবালয় থেকে...

ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার পর পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাঁদের বিরুদ্ধে আড়াই মাস...

পাবনা জেলা জামায়াতের সংবাদ সম্মেলনে নির্বাচনী সহিংসতার অভিযোগ

নির্বাচন পরবর্তী সময়ে পাবনার বিভিন্ন এলাকায় বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, নির্যাতন, হত্যা, বাড়ি-ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠান দখলসহ নানা ধরনের অভিযোগ...

খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান, ভিডিও ভাইরাল

খুলনার নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে তালা ভেঙে জাতীয় পতাকা উত্তোলন ও দলের শীর্ষ নেতাদের ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। এ সময় উপস্থিতরা...
spot_img