Monday, February 16, 2026
23 C
Dhaka

ফরিদপুর-৪ আসনে অপ্রত্যাশিত জয় বিএনপির শহিদুল ইসলামের

ফরিদপুর-৪ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম। ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত এই আসনে তিনি ৫১ হাজার ভোটের ব্যবধানে জয় পান। নগরকান্দা উপজেলার বাসিন্দা হয়েও ফরিদপুর-৪ আসনে নির্বাচন করে তাঁর এই বিজয় স্থানীয় রাজনীতিতে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

শহিদুল ইসলাম (৫৫) ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের বাসিন্দা। তিনি কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। এক বছর আগে দলের নির্দেশে নিজ এলাকা ফরিদপুর-২ আসন ছেড়ে ফরিদপুর-৪ আসনে কাজ শুরু করেন তিনি। শুরুতে তাঁকে ‘বহিরাগত’ হিসেবে দেখা হলেও সময়ের সঙ্গে সঙ্গে মাঠপর্যায়ে সক্রিয়তা ও সাংগঠনিক দক্ষতায় ভোটারদের আস্থা অর্জন করেন।

স্থানীয় সূত্র জানায়, ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহিদুল ইসলাম ফরিদপুর-২ আসনের সম্ভাব্য প্রার্থিতা ছেড়ে ফরিদপুর-৪ আসনে প্রস্তুতি নেন। সেদিন নগরকান্দার কোনাগ্রামে তাঁর বাড়িতে আবেগঘন পরিবেশ তৈরি হয়। নিজ এলাকার নেতা-কর্মীদের বিদায় জানিয়ে তিনি নতুন এলাকায় রাজনৈতিক পথচলা শুরু করেন। পরে সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গার বিএনপি ও কৃষক দলের নেতা-কর্মীরা তাঁকে তাঁদের নেতা হিসেবে গ্রহণ করেন।

ফরিদপুর-২ আসনের প্রার্থীতা নিয়ে শহিদুল ইসলামের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের দীর্ঘদিনের বিরোধ ছিল। ২০২৪ সালের আগস্টে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হন। ওই ঘটনার পর উভয়ের দলীয় পদ স্থগিত করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। তবে বিরোধ পুরোপুরি প্রশমিত হয়নি।

ফরিদপুর-৪ আসনে কাজ করতে গিয়ে শহিদুল ইসলাম বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েন। গত সেপ্টেম্বরে দুটি ইউনিয়ন এই আসন থেকে বাদ দেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন ও আইনি লড়াই শেষে জনগণের দাবিতে বিভাজন বাতিল হলে তিনি এলাকাবাসীর আস্থা আরও দৃঢ় করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক সমীকরণ বদলে গেলেও শেষ পর্যন্ত ভোটের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে যান শহিদুল ইসলাম। তিনি ১ লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। জামায়াতের প্রার্থী মো. সরোয়ার হোসাইন ৭৫ হাজার ৮০৫ ভোট পেয়ে দ্বিতীয় এবং স্বতন্ত্র প্রার্থী এ এ এম মুজাহিদ বেগ ৫৬ হাজার ১৬০ ভোট পেয়ে তৃতীয় হন।

দীর্ঘদিন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে বিএনপির জয় ছিল অনেকের কাছেই অপ্রত্যাশিত। তবে ধারাবাহিক গণসংযোগ, গ্রামভিত্তিক সংগঠন, কৃষক সংগঠনের বিস্তৃত নেটওয়ার্ক ও ব্যক্তিগত জনপ্রিয়তা শহিদুল ইসলামের পক্ষে জনসমর্থন গড়ে তোলে।

নির্বাচনের পরদিন ভাঙ্গা বাজারের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে শহিদুল ইসলাম বলেন, ‘আমি শূন্য হাতে আপনাদের কাছে এসেছিলাম। আপনারা আমাকে ফেলে দেননি। বরং আমাকে মন ভরে ভোট দিয়েছেন। শূন্য হাতে আপনাদের কাছে এসেছিলাম, আজ আমি পূর্ণ, আজ আমি ধন্য। আপনাদের এই ঋণ কোনো দিন শোধ করতে পারব না।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

তারেক রহমানের আসন বগুড়া-৬ শূন্য ঘোষণা

নির্বাচন কমিশন (ইসি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া...

ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার পর পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের...

পাবনা জেলা জামায়াতের সংবাদ সম্মেলনে নির্বাচনী সহিংসতার অভিযোগ

নির্বাচন পরবর্তী সময়ে পাবনার বিভিন্ন এলাকায় বিরোধী দলের নেতাকর্মীদের...

খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান, ভিডিও ভাইরাল

খুলনার নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে তালা...

ঈদ সামনে রেখে চট্টগ্রামে রঙিন ফ্যাশন উৎসব

বছর ঘুরে আবারও চট্টগ্রামে শুরু হয়েছে ঈদকে ঘিরে ফ্যাশনের...

রংপুরে ধানের শীষে সিল মারা ব্যালট উদ্ধারের চেষ্টা ব্যর্থ

রংপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকে সিল মারা দুটি ব্যালট...

নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনা, যাত্রীদের ভোগান্তি

নাঙ্গলকোট রেলস্টেশনের আউটার সিগনালের মাঝিপাড়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী...

মানসিক স্বাস্থ্যে ব্যায়ামের ভূমিকা নতুনভাবে প্রমাণিত

বিষণ্নতা ও উদ্বেগ বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম বড় মানসিক স্বাস্থ্য...

বিজ্ঞানীরা যেভাবে পৃথিবীর প্রাণধারণের রহস্য ব্যাখ্যা করছেন

পৃথিবী কেন প্রাণের উপযোগী, অথচ অন্য পাথুরে গ্রহগুলো কেন...

তিন দশক পর ময়মনসিংহে বিএনপির বড় জয়, রাজনৈতিক বার্তা কী?

দীর্ঘ সময় পর ময়মনসিংহ জেলার সংসদীয় রাজনীতিতে উল্লেখযোগ্য সাফল্য...

সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীর ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ

সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ...

মাছ চুরির সন্দেহে যুবককে নির্মম নির্যাতনের অভিযোগ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাছ চুরির অপবাদ দিয়ে এক যুবককে...

নির্বাচনের পর সহিংসতায় উদ্বিগ্ন নাগরিক সমাজ

দেশের বিভিন্ন জেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ...

নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সে অগ্রাধিকার বিধান নিয়ে প্রশ্ন

লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের পুত্রসন্তানকে যোগ্যতা থাকা...
spot_img

আরও পড়ুন

তারেক রহমানের আসন বগুড়া-৬ শূন্য ঘোষণা

নির্বাচন কমিশন (ইসি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনকে শূন্য ঘোষণা করেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সংক্রান্ত গেজেট ইসি সচিবালয় থেকে...

ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার পর পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাঁদের বিরুদ্ধে আড়াই মাস...

পাবনা জেলা জামায়াতের সংবাদ সম্মেলনে নির্বাচনী সহিংসতার অভিযোগ

নির্বাচন পরবর্তী সময়ে পাবনার বিভিন্ন এলাকায় বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, নির্যাতন, হত্যা, বাড়ি-ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠান দখলসহ নানা ধরনের অভিযোগ...

খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান, ভিডিও ভাইরাল

খুলনার নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে তালা ভেঙে জাতীয় পতাকা উত্তোলন ও দলের শীর্ষ নেতাদের ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। এ সময় উপস্থিতরা...
spot_img