Tuesday, February 10, 2026
22 C
Dhaka

প্রধান উপদেষ্টার মোট সম্পদ ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এই বিবরণী অনুযায়ী, গত বছরের ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। এক বছর আগে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। সে হিসাবে এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা।

বিবরণীতে উল্লেখ করা হয়েছে, সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী ও মেয়াদি আমানতে অর্থ বৃদ্ধির পাশাপাশি উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ারসহ বিভিন্ন কারণে প্রধান উপদেষ্টার মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে। সম্পদের হিসাবে তাঁর আর্থিক সম্পদের পরিমাণ ১৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৪০১ টাকা, যা আগের অর্থবছরে ছিল ১৩ কোটি ১৮ লাখ ৭১ হাজার ৪৩৩ টাকা। এ ছাড়া তাঁর নন–ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ ২১ লাখ ৬ হাজার ২৫০ টাকা, যা এক বছর আগে ছিল ২০ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। দেশের বাইরে তাঁর সম্পদের পরিমাণ ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকা, যা আগের বছর ছিল ৬১ লাখ ৭৫ হাজার ৭৪০ টাকা।

আয়কর আইন অনুযায়ী, একজন করদাতার মালিকানাধীন স্থাবর, অস্থাবর, আর্থিক ও মূলধনি সম্পত্তির সমষ্টিকেই পরিসম্পদ হিসেবে গণ্য করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের আয়কর আইন প্রণয়নের সময় আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করে এই সংজ্ঞা নির্ধারণ করা হয়। সেখানে আর্থিক সম্পদের মধ্যে নগদ অর্থ, ব্যাংকে জমা টাকা, সঞ্চয়পত্র, শেয়ার ও বিভিন্ন কোম্পানি থেকে পাওয়া লভ্যাংশ অন্তর্ভুক্ত থাকে। আর নন–ফাইনান্সিয়াল সম্পদের মধ্যে জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লটসহ অন্যান্য স্থাবর সম্পদ অন্তর্ভুক্ত।

বিবরণী অনুযায়ী, প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের মোট পরিসম্পদের পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা। আগের অর্থবছরে তাঁর সম্পদের পরিমাণ ছিল ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। সে হিসাবে এক বছরে তাঁর সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা। তাঁর আর্থিক সম্পদের পরিমাণ বর্তমানে ৪ লাখ ৫১ হাজার ৮৬০ টাকা, যা এক বছর আগে ছিল ৯৫ লাখ ৪১ হাজার ৬৭৯ টাকা। অন্যদিকে নন–ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ১১ হাজার ৫০০ টাকা, যা আগের বছর ছিল ১ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৫৯৫ টাকা। তাঁর বিদেশে কোনো সম্পদ নেই।

দায়-দেনার হিসাবে দেখা গেছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কোনো দায় নেই। তবে তাঁর স্ত্রীর ১৬ লাখ ৯৬ হাজার টাকার দায় রয়েছে।

২০২৪ সালের ২৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেছিলেন, সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাঁদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটি সরকারি সব কর্মকর্তার জন্যও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে। একই ভাষণে তিনি রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংবিধানের ৭৭ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল নিয়োগে অধ্যাদেশ প্রণয়নের কথাও উল্লেখ করেছিলেন।

এর পর ওই বছরের ১ অক্টোবর ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করা হয়। নীতিমালায় বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিরা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাঁদের আয় ও সম্পদের বিবরণী জমা দেবেন। স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেটিও বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে। এসব বিবরণী প্রধান উপদেষ্টা তাঁর বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে প্রকাশ করবেন।

তবে দীর্ঘদিন বিবরণী প্রকাশ না হওয়ায় সমালোচনা তৈরি হয়েছিল। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার (৯ ফেব্রুয়ারি) জানিয়েছিলেন, দু-এক দিনের মধ্যেই উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরবর্তী সময়ে কয়েক দফায় উপদেষ্টা পরিষদে সংযোজন-বিয়োজন হয়। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ২১ জন। এ ছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন চারজন এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার চার বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার প্রকাশিত বিবরণীতে তাঁদের সবার আয় ও সম্পদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা ১০–১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের ভোট দিতে...

নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা

নেত্রকোনায় একই রাতে তিনটি ভোটকেন্দ্রসহ একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা...

পশ্চিম তীরে নিয়ন্ত্রণ বাড়াতে চায় ইসরায়েল, হোয়াইট হাউসের স্পষ্ট না

পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত বা দখলভুক্ত করার পরিকল্পনার...

ফোন ছাড়াই অস্থিরতা, উদ্বেগের নতুন নাম

হঠাৎ ফোন পাশে না পেলে বুক ধড়ফড় করা, অস্থির...

রাজনীতিতে নামার গুঞ্জন উড়িয়ে দিলেন অরিজিৎ সিং

গানের জগতের সুর সম্রাট অরিজিৎ সিং প্লেব্যাক থেকে আকস্মিক...

এআই কনটেন্ট ব্যবহারে নতুন বাণিজ্যিক মডেলের ইঙ্গিত

অনলাইন কনটেন্ট ব্যবহারের নীতিমালা নিয়ে প্রকাশক ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান, প্রস্তাবিত শিক্ষা আইন, ২০২৬ খসড়া প্রকাশ

সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও বৈষম্যহীন করার লক্ষ্য...

রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে...

তাৎক্ষণিক ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা নেই, হামলায় রেজিম পরিবর্তন সম্ভব নয়: তুরস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও নিকট ভবিষ্যতে...

বউ বেশে সুনেরাহকে পাশে নিয়ে আরশ লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান ও অভিনেত্রী...

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা আইনে বড় পরিবর্তন, অধ্যাদেশ জারি

অন্তর্বর্তী সরকার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা আরও...

রোহিঙ্গা ক্যাম্পে সর্বোচ্চ নজরদারি, থাকছে রিজার্ভ ফোর্স

নির্বাচনে কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামে নাশকতা ও সহিংসতা রোধে রোহিঙ্গাদের...

হংকংয়ের মিডিয়া মুঘল জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড

হংকংয়ের আদালত মিডিয়া টাইকুন জিমি লাইকে বিদেশি শক্তির সঙ্গে...

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝে প্রাক্তন প্রেমিককে নিয়ে মুখ খুললেন ম্রুণাল

ভারতের জনপ্রিয় দুই তারকা ধানুশ ও ম্রুণাল ঠাকুরের বিয়ের...
spot_img

আরও পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা ১০–১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের ভোট দিতে সুবিধা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতকরণের...

নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা

নেত্রকোনায় একই রাতে তিনটি ভোটকেন্দ্রসহ একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যদিও স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, প্রশাসন জানিয়েছে যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি এবং...

পশ্চিম তীরে নিয়ন্ত্রণ বাড়াতে চায় ইসরায়েল, হোয়াইট হাউসের স্পষ্ট না

পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত বা দখলভুক্ত করার পরিকল্পনার বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, অঞ্চলটিতে স্থিতিশীলতা বজায় রাখা এবং উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের...

ফোন ছাড়াই অস্থিরতা, উদ্বেগের নতুন নাম

হঠাৎ ফোন পাশে না পেলে বুক ধড়ফড় করা, অস্থির হয়ে পড়া কিংবা অকারণ বিরক্তি—এ ধরনের অভিজ্ঞতা এখন অনেকেরই পরিচিত। বিশেষজ্ঞদের মতে, এই অবস্থার নাম...
spot_img