Friday, April 3, 2026
26 C
Dhaka

হাদি হত্যার তদন্ত দাবিতে শাহবাগে জড়ো হলেন বিক্ষোভকারীরা

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। বিকেলে সংঘর্ষের পর সন্ধ্যায় শাহবাগে সমবেত হন তাঁরা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বারডেম হাসপাতালের পাশ দিয়ে মৎস্য ভবনের দিকে যান চলাচল সীমিতভাবে চালু রয়েছে।

জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ কারণে ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে রাখে।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাসহ কয়েকজন ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে যমুনার দিকে যেতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে পুলিশের পক্ষ থেকে যমুনার দিকে যাওয়ার অনুমতি দেওয়া হলেও পথে মারধরের শিকার হওয়ার অভিযোগ তুলে তাঁরা ফিরে আসেন।

এরপর ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি ছোড়ে। পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করা হয়। এ সময় ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরাও পুলিশের দিকে বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করেন।

সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অনেকে আহত হন। আহত হয়ে অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আহতদের মধ্যে কোনো গুলিবিদ্ধ রোগী পাওয়া যায়নি। অধিকাংশের শরীরের বিভিন্ন স্থানে থেঁতলে যাওয়া ও ফেটে যাওয়ার জখম রয়েছে এবং অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে শাহবাগ, বাংলামোটর ও পরীবাগ এলাকায় চলে যান। প্রায় এক ঘণ্টা ধরে এসব এলাকায় থেমে থেমে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তাঁরা শাহবাগ মোড়ে পুনরায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

শাহবাগের বিক্ষোভে ঢাকা-৮ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অংশ নেন। সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝখানে বসে বিক্ষোভ করছেন নেতা–কর্মীরা। তাঁরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘বিচার, বিচার, বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’সহ নানা স্লোগান দেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ময়মনসিংহে বাড়ির পাশে শিশুর মরদেহ উদ্ধার, বাবা ও সৎমা গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে একটি শিশুকে শ্বাসরোধে হত্যার...

পাবনায় হামের টিকাদান কেন্দ্রে ভিড়, দীর্ঘক্ষণ অপেক্ষার ভোগান্তি

পাবনায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় টিকাদানকেন্দ্রে...

চার দিনেও ধরা পড়ল না ছিনতাইকারীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কলেজশিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা...

বন বিভাগের নজরদারিতে শোকাহত হাতি দম্পতি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের বটতলা মুসলিমপাড়ায় একটি অগভীর ডোবার...

সিরাজগঞ্জে এমপি আমির হামজার মানহানি মামলার সমন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক...

বাঁশখালীতে মাকে হত্যার ঘটনায় ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগে তাঁর...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক, দীর্ঘ সারি শেষ

সিলেট বিভাগের সব ফিলিং স্টেশন ও সিএনজি রিফুয়েলিং স্টেশনের...

কর্ণফুলী নদীতে অবৈধ ডিজেল জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাখা একটি ট্যাংকার থেকে প্রায় ৩৭...

পরিচ্ছন্ন জনপ্রতিনিধি মোস্তফা কামালকে স্মরণ

নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল মনসুরের...

নারায়ণগঞ্জে নবজাতক উদ্ধার, মা–বাবা সহায়তায়

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বক্তারকান্দি এলাকায় এক দিন বয়সী নবজাতককে...

চান্দিনায় সাংবাদিক আটক: প্রশাসনের পদক্ষেপ

কুমিল্লার চান্দিনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বাগ্‌বিতণ্ডা ও...

রাজশাহীতে হামে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগী, হাসপাতালে ১৩২ জন চিকিৎসাধীন

রাজশাহী – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ...

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ১১৫ শিশু হাসপাতালে, নতুন শনাক্ত ১

বরিশাল – বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোয় হামের উপসর্গ নিয়ে...

এনসিপি: ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথের সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে

বরিশাল – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...
spot_img

আরও পড়ুন

ময়মনসিংহে বাড়ির পাশে শিশুর মরদেহ উদ্ধার, বাবা ও সৎমা গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে একটি শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুর ঘটনায় সহযোগিতা ও আশ্রয়ের দায়ে তাঁর প্রথম স্ত্রীকেও আটক...

পাবনায় হামের টিকাদান কেন্দ্রে ভিড়, দীর্ঘক্ষণ অপেক্ষার ভোগান্তি

পাবনায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় টিকাদানকেন্দ্রে ভিড় বেড়েছে। প্রচণ্ড গরমের মধ্যে অভিভাবকরা শিশুদের নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। নির্ধারিত সময়ে টিকা না...

চার দিনেও ধরা পড়ল না ছিনতাইকারীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কলেজশিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার সকালে পূর্ব ইসদাইর এলাকার রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়কে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী...

বন বিভাগের নজরদারিতে শোকাহত হাতি দম্পতি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের বটতলা মুসলিমপাড়ায় একটি অগভীর ডোবার মধ্যে হাতির শাবকের মরদেহ পড়ে আছে। মরদেহের বেশির ভাগ অংশ পানিতে ডুবে রয়েছে। শাবকের পাশে...
spot_img