Saturday, March 28, 2026
25 C
Dhaka

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানো ও সাতজনকে হত্যা করার ঘটনায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার আসামি মোট ১৬ জন। তাঁদের মধ্যে আটজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার।

অপর আটজন আসামি পলাতক। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ, সাবেক পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পরিদর্শক নির্মল কুমার দাস, সাবেক সহকারী উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা এবং যুবলীগ ক্যাডার রনি ভূইয়া।

২০২৪ সালের ৫ আগস্ট, জুলাই গণ–অভ্যুত্থানের দিনে আশুলিয়া থানা এলাকায় ছয়জনকে গুলি করে হত্যা করা হয় এবং তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। নিহতদের মধ্যে ছিলেন সাজ্জাদ হোসেন, আস–সাবুর, তানজিল মাহমুদ, বায়েজিদ বোস্তামী ও আবুল হোসেন। সেই ঘটনায় একজন গুরুতর আহত ব্যক্তিকেও পুড়িয়ে মারা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এর এই রায় হলো প্রথম। অন্যদিকে, জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরও দুটি মামলার রায় ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ থেকে দেওয়া হয়েছে। ১৭ নভেম্বর একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড পান।

গত ২৬ জানুয়ারি, রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপর পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল–১।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সম্পত্তি বণ্টনে ইসলামি বিধান কী

পারিবারিক সম্পত্তি বণ্টন নিয়ে সমাজে প্রায়ই প্রশ্ন ওঠে, বিশেষ...

তেল সংকটে বিপাকে চালকরা, ১৫ কিমি মোটরসাইকেল ঠেলে বাড়ি যুবকের

রাজবাড়ীতে জ্বালানি সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকেরা।...

ডিপফেক ঠেকাতে কঠোর হচ্ছে মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিও ও কপি...

ডাবের দাম নিয়ে বিরোধ: বিক্রেতাকে হুমকির অভিযোগে তদন্ত

মাদারীপুরে ডাবের দাম নিয়ে বিরোধের জেরে এক ভ্রাম্যমাণ বিক্রেতাকে...

জাকাত বণ্টনে কুরআনের নির্ধারিত ৮ খাত

জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সম্পদশালী মুসলমানদের...

জ্বালানি তেলের চোরাচালান রোধে কঠোর নির্দেশ

জ্বালানি তেলের মজুতদার ও চোরাচালান প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে...

তিতাসে নিখোঁজ শিশুর মরদেহ মিলল দুই দিন পর

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন...

সাইকেলে ফিরছে শহর, কমছে খরচ ও দূষণ

নগর জীবনে যানজট ও জ্বালানির উচ্চমূল্য মানুষের দৈনন্দিন যাতায়াতে...

চুয়াডাঙ্গায় কিশোরী ধর্ষণ মামলায় নারীসহ গ্রেফতার ৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে এক...

অনলাইনে কেনাকাটায় বাড়ছে প্রতারণা, সতর্ক না হলে বড় ক্ষতি

ডিজিটাল সুবিধার বিস্তারের সঙ্গে সঙ্গে মানুষের দৈনন্দিন জীবন ক্রমেই...

আইসোলেশন সুবিধার অভাবে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের (ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ) লক্ষণ...

স্মৃতিস্তম্ভে আগুনে কিছু অংশ ক্ষতিগ্রস্ত, পুলিশ তদন্তে

শরীয়তপুর জেলা শহরের শহীদ মিনারের পাশে থাকা জুলাই স্মৃতিস্তম্ভের...

পাঁচটি দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের গোয়ালিনী গেট এলাকায় শুক্রবার রাত...

নেত্রকোনায় অবৈধভাবে মজুত ৮০০ লিটার পেট্রল জব্দ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে শুক্রবার অভিযান চালিয়ে ৮০০...
spot_img

আরও পড়ুন

সম্পত্তি বণ্টনে ইসলামি বিধান কী

পারিবারিক সম্পত্তি বণ্টন নিয়ে সমাজে প্রায়ই প্রশ্ন ওঠে, বিশেষ করে একমাত্র কন্যাসন্তানকে সব সম্পত্তি লিখে দেওয়া বৈধ কি না তা নিয়ে। ইসলামি শরিয়তের আলোকে...

তেল সংকটে বিপাকে চালকরা, ১৫ কিমি মোটরসাইকেল ঠেলে বাড়ি যুবকের

রাজবাড়ীতে জ্বালানি সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকেরা। এমন পরিস্থিতিতে এক যুবককে প্রায় ১৫ কিলোমিটার মোটরসাইকেল ঠেলে বাড়ি ফিরতে হয়েছে। জানা যায়, শুক্রবার ছুটির...

ডিপফেক ঠেকাতে কঠোর হচ্ছে মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিও ও কপি করা কনটেন্ট ঠেকাতে কনটেন্ট গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে মেটা। একই সঙ্গে ফেসবুকে ভুয়া...

ডাবের দাম নিয়ে বিরোধ: বিক্রেতাকে হুমকির অভিযোগে তদন্ত

মাদারীপুরে ডাবের দাম নিয়ে বিরোধের জেরে এক ভ্রাম্যমাণ বিক্রেতাকে হুমকির অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা...
spot_img