Tuesday, February 3, 2026
28 C
Dhaka

ইসলাম নিয়ে রাজনীতি নয়, সেবার অঙ্গীকার বিএনপি প্রার্থীর

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আমরা ইসলাম হৃদয়ে ধারণ করে পালন করি। মাথা থেকে পা পর্যন্ত আমাদের ইসলাম। আমরা ইসলাম বিক্রি করে খাই না। ইসলামের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানবতার শিক্ষা। মানুষের পাশে থাকতে হবে এবং সেবা করতে হবে। মানুষের ক্ষতি করা যাবে না। মানুষকে অত্যাচার করা যাবে না।’

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত ধানের শীষের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমানের সন্তান হিসেবে আমি কথা দিতে পারি, আপনাদের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমার একটাই চাওয়া আপনারা ভালো থাকবেন। আপনারা যদি আমাকে একটা ভোট দেন, আমি আপনাদের বোন ও মেয়ে হিসেবে আমৃত্যু আপনাদের পাশে থাকব। আপনাদের জন্য কাজ করব।’

তিনি আরও বলেন, ‘আমার কোনো স্বার্থ নেই। আমার আব্বা কোনোদিন স্বার্থ দেখেননি। তিনি সবাইকে বুকে টেনে নিয়েছেন। তিনি কখনো কোনো দলমত দেখেননি। সবার জন্য কাজ করে গেছেন।’

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইনামুল হোসেন, এনামুল হোসেন, তারা মিয়া, আব্দুর রব, কামরুজ্জামান আলী, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও রেজাউল ইসলাম রাজ প্রমুখ।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রমজানে সুলভ মূল্যে প্রাণিজ পণ্য বিক্রির উদ্যোগ সরকারের

আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ জনগণ যেন সহজে প্রাণিজ...

রাউটার রিসেটের আগে যা জানা জরুরি

দ্রুত ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনে অনেক সময় আশপাশে থাকা শক্তিশালী...

নির্বাচনে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের নজরদারি অব্যাহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে...

ইসি কীভাবে নিয়ন্ত্রণ করছে নির্বাচনী এআই কনটেন্ট

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনী প্রচারণায় এবার স্পষ্টভাবে চোখে পড়ছে...

হজযাত্রীদের ভিসা আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

বাংলাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমের নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৮...

আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত

সরকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।...

প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে দুই লাখের বেশি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের...

দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট গ্রহণ ও ভোটদান শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটাররা...

আগামী সপ্তাহে আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া থাকবে

আসন্ন পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে বিস্তারিত পূর্বাভাস প্রকাশ...

ক্ষমা ও আত্মশুদ্ধির রাত শবে বরাত আজ

আজ মঙ্গলবার সূর্যাস্তের পর শুরু হবে মুসলিম উম্মাহর কাছে...

জিয়ানগরে ধানের শীষ নির্বাচনী উঠান বৈঠকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

পিরোজপুরের জিয়ানগরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার...

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নবীনগরে ছাত্রদলের নেতৃত্বে বড় সিদ্ধান্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ১৭ জন নেতাকর্মীকে দলীয়...

দাউদকান্দিতে আগুনে পুড়ল ২৫ দোকান

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান...

আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলেও বড় ক্ষতি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...
spot_img

আরও পড়ুন

রমজানে সুলভ মূল্যে প্রাণিজ পণ্য বিক্রির উদ্যোগ সরকারের

আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ জনগণ যেন সহজে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করতে পারেন, সে লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে...

রাউটার রিসেটের আগে যা জানা জরুরি

দ্রুত ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনে অনেক সময় আশপাশে থাকা শক্তিশালী ওয়াইফাই নেটওয়ার্কের দিকে তাকালেও তালা চিহ্নের কারণে সংযোগ সম্ভব হয় না। তালা চিহ্নযুক্ত নেটওয়ার্ক মানেই...

নির্বাচনে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের নজরদারি অব্যাহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারা দেশে গত ২৫ দিনে ১৭৬টি মামলা হয়েছে। এ সময়ে জরিমানা আদায় করা হয়েছে ১৮...

ইসি কীভাবে নিয়ন্ত্রণ করছে নির্বাচনী এআই কনটেন্ট

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনী প্রচারণায় এবার স্পষ্টভাবে চোখে পড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যাপক ব্যবহার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে তৈরি ভিডিও, ছবি ও...
spot_img