Tuesday, February 3, 2026
28 C
Dhaka

আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলেও বড় ক্ষতি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকা-হোমনা সড়ক সংলগ্ন পূর্ব পাশের কাঠপট্টি এলাকায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বাজারের ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে যায়।

খবর পেয়ে প্রথমে দাউদকান্দি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গোমতী নদী থেকে পানি নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ফার্নিচারের দোকানগুলোতে দাহ্য রাসায়নিক ও রঙের কেমিক্যাল মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে পার্শ্ববর্তী হোমনা ও চান্দিনা উপজেলা থেকে আরও ছয়টি ইউনিট এসে অভিযানে যোগ দেয়।

দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাজারের একটি বড় অংশ পুড়ে যায়।

ব্যবসায়ীদের দাবি, আগুনে ১০টি ফার্নিচারের দোকান, একটি ইলেকট্রিক ও এসি শোরুম, দুটি অটোরিকশা গ্যারেজ, চারটি মুদি দোকান এবং চাল ও রমজান উপলক্ষে মজুত রাখা খেজুরের একটি গোডাউনসহ মোট ২৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন বলেন, “আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। শুধু ফার্নিচার মার্কেটেই কয়েক কোটি টাকার মালামাল ছিল।”

প্রাথমিক হিসেবে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, দাউদকান্দি, হোমনা ও চান্দিনা উপজেলা থেকে মোট নয়টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম জানান, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা আগুন নেভাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেছেন। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রমজানে সুলভ মূল্যে প্রাণিজ পণ্য বিক্রির উদ্যোগ সরকারের

আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ জনগণ যেন সহজে প্রাণিজ...

রাউটার রিসেটের আগে যা জানা জরুরি

দ্রুত ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনে অনেক সময় আশপাশে থাকা শক্তিশালী...

নির্বাচনে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের নজরদারি অব্যাহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে...

ইসি কীভাবে নিয়ন্ত্রণ করছে নির্বাচনী এআই কনটেন্ট

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনী প্রচারণায় এবার স্পষ্টভাবে চোখে পড়ছে...

হজযাত্রীদের ভিসা আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

বাংলাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমের নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৮...

আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত

সরকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।...

প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে দুই লাখের বেশি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের...

দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট গ্রহণ ও ভোটদান শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটাররা...

আগামী সপ্তাহে আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া থাকবে

আসন্ন পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে বিস্তারিত পূর্বাভাস প্রকাশ...

ক্ষমা ও আত্মশুদ্ধির রাত শবে বরাত আজ

আজ মঙ্গলবার সূর্যাস্তের পর শুরু হবে মুসলিম উম্মাহর কাছে...

জিয়ানগরে ধানের শীষ নির্বাচনী উঠান বৈঠকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

পিরোজপুরের জিয়ানগরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার...

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নবীনগরে ছাত্রদলের নেতৃত্বে বড় সিদ্ধান্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ১৭ জন নেতাকর্মীকে দলীয়...

ইসলাম নিয়ে রাজনীতি নয়, সেবার অঙ্গীকার বিএনপি প্রার্থীর

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয়...

দাউদকান্দিতে আগুনে পুড়ল ২৫ দোকান

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান...
spot_img

আরও পড়ুন

রমজানে সুলভ মূল্যে প্রাণিজ পণ্য বিক্রির উদ্যোগ সরকারের

আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ জনগণ যেন সহজে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করতে পারেন, সে লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে...

রাউটার রিসেটের আগে যা জানা জরুরি

দ্রুত ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনে অনেক সময় আশপাশে থাকা শক্তিশালী ওয়াইফাই নেটওয়ার্কের দিকে তাকালেও তালা চিহ্নের কারণে সংযোগ সম্ভব হয় না। তালা চিহ্নযুক্ত নেটওয়ার্ক মানেই...

নির্বাচনে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের নজরদারি অব্যাহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারা দেশে গত ২৫ দিনে ১৭৬টি মামলা হয়েছে। এ সময়ে জরিমানা আদায় করা হয়েছে ১৮...

ইসি কীভাবে নিয়ন্ত্রণ করছে নির্বাচনী এআই কনটেন্ট

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনী প্রচারণায় এবার স্পষ্টভাবে চোখে পড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যাপক ব্যবহার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে তৈরি ভিডিও, ছবি ও...
spot_img