Tuesday, April 7, 2026
31 C
Dhaka

বরিশাল-৬ আসনে নারী নেতৃত্বে জামায়াতের নির্বাচনী প্রচার

ভোটের মাঠে সামনে থাকে পুরুষ প্রার্থীর নাম, প্রতীক ও স্লোগান। কিন্তু ঘরের ভেতরে ঢোকার দরজাটি খুলে দিচ্ছেন নারীরাই। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার কাজে নেতৃত্ব দিচ্ছেন একদল নারী। তাদের কেউ সাবেক শিক্ষক, কেউ গৃহিণী, কেউ ধর্মীয় তালিমের সঙ্গে যুক্ত।

ভোটের মাঠে সক্রিয় এই নারীরা নিজেরাই স্বীকার করছেন, তাদের প্রচার কেবল রাজনৈতিক নয়; তা দাঁড়িয়ে রয়েছে সামাজিক সম্পর্ক ও ধর্মীয় বিশ্বাসের ওপর।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারে এই চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। এখানেই রাজনীতির কৌশল। পুরুষ কর্মীরা যেখানে ঘরের ভেতরে ঢুকতে পারেন না, সেখানে নারী কর্মীরা সহজেই প্রবেশ করতে পারছেন। রান্নাঘর, উঠান কিংবা তালিমের আসর—এই ব্যক্তিগত পরিসরগুলোই হয়ে উঠছে ভোটের ক্ষেত্র।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনীতিতে নারীকে বিশ্বাসযোগ্য ও নরম মুখ হিসেবে ব্যবহার নতুন কিছু নয়। কঠিন রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে এই কৌশল কার্যকর। ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ উঠলে প্রার্থী সরাসরি দায় এড়াতে চাইলে এই কৌশল আরও সুবিধাজনক হয়ে ওঠে।

প্রচারণার ভাষা ও কৌশলে দরজায় কড়া নাড়ার পর পরিচয় আসে ধর্মের ভাষায়। নিজেকে মুসলমান পরিচয় দিয়ে আরেক মুসলমানের কাছে একটি দাবি তোলা হয়। বলা হয়, ভোট দিতে হবে মুসলমানের পক্ষেই, ইসলামের পথে, কোরআনের আলোয়।

বরিশাল-৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর পক্ষে এভাবেই বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন মোসাম্মদ নাসিমা খানম। বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাসিন্দা নাসিমা খানম পেশাগত জীবনে একসময় শিক্ষকতা করেছেন। তিনি বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গত পাঁচ মাস ধরে তিনি বাকেরগঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লা ও মাদরাসায় নিয়মিত তালিমে অংশ নিচ্ছেন। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন ভোটের প্রচার। তার মূল লক্ষ্য নারী ভোটাররা।

প্রচারণার কৌশল সম্পর্কে নাসিমা খানম বলেন, তিনি নারী ভোটারদের বোঝান যে তারা ইসলামের পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে এসেছেন। তাঁর ভাষায়, দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা মানে কোরআনকে আরও বিশ্লেষণ করা, কোরআন নিয়ে গবেষণা করা এবং কোরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করা। এই বক্তব্যই তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তুলে ধরছেন।

নাসিমার দাবি, তাঁর সঙ্গে কথা বলা অনেক ভোটারই একমত হচ্ছেন। মুসলমান হিসেবে মুসলমানের পথে একটি ভোট দেওয়াকে তারা স্বাভাবিক বলেই দেখছেন। আল্লাহর পথে ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেখছেন না বলেও তিনি জানান।

বোয়ালিয়া ইউনিয়নে নাসিমা খানম একটি বিশেষ সামাজিক অবস্থানে রয়েছেন। কারও মৃত্যু হলে গোসল করানোর দায়িত্বও পালন করেন তিনি। এই সামাজিক ভূমিকাই এখন রাজনৈতিক পুঁজি হয়ে উঠেছে।

নাসিমা বলেন, ‘আমি একটা কথা বললে মানুষ ভাবে, আপা বলছে মানে গুরুত্ব আছে।’ তাঁর এই বক্তব্যেই স্পষ্ট, ভোটের প্রচারে নারীর ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতাই হয়ে উঠেছে প্রধান শক্তি। সেই বিশ্বাস থেকেই সংগঠনের বাইরে থাকা নারীরাও প্রচারণায় যুক্ত হচ্ছেন।

নাসিমার সঙ্গে প্রচারে নামছেন আরও আট থেকে ১০ জন নারী। তাদের বেশির ভাগই তালিমের সঙ্গে যুক্ত। কেউ কেউ সরাসরি জামায়াতের অনুসারী নন। তবে তাদের সন্তান নাসিমার কাছে কোরআন শেখে। সেই সম্পর্কের সূত্র ধরেই তারা প্রচারণায় অংশ নিচ্ছেন।

জামায়াতে ইসলামীর নারী কর্মীদের প্রচার দলগতভাবে পরিচালিত হচ্ছে। দাড়িয়াল ইউনিয়নে নেতৃত্ব দিচ্ছেন পাপড়ি আক্তার। তিনি বলেন, ‘আমরা টিমওয়াইজ বের হই। ছয়জন, কখনও ১০ জন। মূলত বোনদের কাছেই যাই।’

সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বী নারী ভোটারদের বিষয়ে নুরুনিসা সিদ্দিকা বলেন, জিহাদ কোরআনের পরিভাষা এবং এটি মুসলমানদের জন্য প্রযোজ্য। অমুসলিমদের ক্ষেত্রে জিহাদের আহ্বান দেওয়া হয় না; তাদের কাছে দাওয়াত উপস্থাপন করা হয়। তাঁর দাবি, তারাও এই প্রচারকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন।

তবে বাড়ি বাড়ি গিয়ে ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন বরিশাল-৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী। তিনি বলেন, ‘এসব অভিযোগ প্রতিপক্ষের সাজানো অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা।’

মাহমুদুন্নবী বলেন, ‘ভোট চাওয়ার অধিকার সবারই রয়েছে। জামায়াতের কর্মীরাও সেই অধিকার অনুযায়ী মানুষের কাছে যাচ্ছেন। তবে আল্লাহর দোহাই দিয়ে বা ইসলামের নামে জান্নাত পাওয়ার কথা বলে ভোট চাওয়ার অভিযোগ বাস্তবতার সঙ্গে মিল নেই।’ তিনি আরও বলেন, ‘নারী কর্মীরা মা-বোনদের কাছে স্বাভাবিকভাবেই যাচ্ছেন। বেহেশত বা জান্নাতের টিকিটের মতো কোনো কথা বলা হচ্ছে না।’ এসব বিষয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে বলে তাঁর দাবি।

সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক রফিকুল আলম বলেন, প্রার্থীরা নিজেদের ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকেন। তৃণমূলের কর্মীরা যা বলছেন, সেটিকে অনেক সময় ব্যক্তিগত উদ্যোগ বলে এড়িয়ে যাওয়া হয়। এতে দলও বাঁচে, প্রচারও হয়। কিন্তু এর মূল্য দিচ্ছেন নারীরাই। সামাজিক সম্পর্কের ঝুঁকি, ধর্মীয় দায়—সব মিলিয়ে তারা হয়ে উঠছেন এই রাজনৈতিক ব্যবস্থার নীরব ও অদৃশ্য কর্মী।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বাজারে এলো স্যামসাংয়ের নতুন এআই রেফ্রিজারেটর

দেশের বাজারে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর...

বরিশালে হামের উপসর্গে শিশুমৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত...

দৃঢ় সংকল্পই সফলতার চাবিকাঠি

জীবনে বড় কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে হলে পূর্ব...

বরিশালে শিশুদের অক্সিজেন দিচ্ছে প্লাস্টিকের পটে তৈরি ‘হেডমাস্ক’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন...

আক্কেলদাঁতের ব্যথা কেন হয়

আক্কেলদাঁত ওঠার সময় ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও অনেক...

প্রযুক্তির নিয়ন্ত্রণে কার প্রভাব বেশি

বাংলাদেশে ডিজিটাল অগ্রযাত্রা দ্রুত বিস্তৃত হলেও এর সুফল সবার...

ফেনীতে শিক্ষার্থীদের মিড ডে মিলে ছত্রাকযুক্ত রুটি বিতরণ

ফেনীর সোনাগাজীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ...

নফল ইবাদতে জামাত নিয়ে সমকালীন মাসায়েল

কিয়ামুল লাইল ইসলামে একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত হিসেবে বিবেচিত।...

ভোলায় পৃথক অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ...

টাঙ্গাইলে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে

ফার্নেস অয়েলের সংকটের কারণে টাঙ্গাইলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।...

কাঁচাগোল্লা তৈরির সহজ রেসিপি

ঘরে বসেই অল্প উপকরণে তৈরি করা যায় সুস্বাদু কাঁচাগোল্লা।...

ঘরের কাজে আয়েশা (রা.)–এর নিবেদন ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত

হজরত আয়েশা (রা.)–এর জীবন ছিল ভালোবাসা, দায়িত্ববোধ, সরলতা ও...

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায়, দূষণে শীর্ষ তালিকায় শহর

বিশ্বের বিভিন্ন শহরের মতো ঢাকাতেও দিন দিন বাড়ছে বায়ুদূষণের...

সূর্যের খুব কাছে গিয়ে অক্ষত ফিরল ধূমকেতু ম্যাপস

সূর্যের অত্যন্ত নিকট দিয়ে অতিক্রম করার পরও অক্ষত অবস্থায়...
spot_img

আরও পড়ুন

বাজারে এলো স্যামসাংয়ের নতুন এআই রেফ্রিজারেটর

দেশের বাজারে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর রেফ্রিজারেটর আরএফ৫৯ উন্মোচন করেছে স্যামসাং। সোমবার রাজধানীর গুলশান-২-এর র‍্যাংগস ই-মার্ট শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে...

বরিশালে হামের উপসর্গে শিশুমৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৩ জন শিশু হাসপাতালে...

দৃঢ় সংকল্পই সফলতার চাবিকাঠি

জীবনে বড় কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে হলে পূর্ব পরিকল্পনা ও প্রস্তুতি অপরিহার্য। লক্ষ্য অর্জনের পথে দৃঢ় সংকল্প ও ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজ...

বরিশালে শিশুদের অক্সিজেন দিচ্ছে প্লাস্টিকের পটে তৈরি ‘হেডমাস্ক’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহে ব্যবহৃত হচ্ছে বিকল্প পদ্ধতি। অক্সিজেন হুডের অভাবে গৃহস্থালির প্লাস্টিকের পট কেটে তৈরি করা হচ্ছে...
spot_img