Tuesday, February 3, 2026
27 C
Dhaka

মানিকগঞ্জ-১ আসনে ঘরোয়া প্রচারণায় বিএনপি প্রার্থীর পরিবার

বড় জনসভা নয়, বরং নারী ভোটারদের নিয়ে ছোট ছোট উঠান বৈঠক—এভাবেই মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবিরের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তাঁর স্ত্রী শায়লা কবির। দীর্ঘ বক্তৃতার বদলে ঘরোয়া আলাপ-আলোচনা ও গল্পসল্পের মাধ্যমে তিনি সরাসরি নারীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।

কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে শায়লা কবির বলেন, ‘বড়বড় জনসভায় গ্রামের নারীরা সংসারের ব্যস্ততা কিংবা পুরুষের বাধার কারণে সেভাবে যোগ দিতে পারেন না। কিন্তু মোট ভোটারের প্রায় অর্ধেকটাই নারী। অথচ তাদের কাছে প্রার্থীরা ইশতেহার পৌঁছে দিতে পারেন না। নারীরাও প্রার্থীর যোগ্যতা মাপতে পারেন না।’

তিনি বলেন, ‘পরিবারের পুরুষদের নির্দেশনা অনুযায়ী নারীরা ভোট দেন। আমি বিষয়টি চিন্তা করে সরাসরি নারীদের কাছে পৌঁছাতে চেয়েছি। তাদের বোঝাতে চেয়েছি একজন নারীরও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের অধিকার রয়েছে, যোগ্যতাও রয়েছে।’

শায়লা কবির জানান, প্রতিদিন তিনি তিন থেকে চারটি উঠান বৈঠকে অংশ নিচ্ছেন। একটি এলাকায় গিয়ে যেকোনো বাড়ির উঠানে প্রথমে দুই-চারজনের সঙ্গে আলাপ শুরু করেন। ধীরে ধীরে সেখানে আরও মানুষ জড়ো হন। এমন উঠান বৈঠকে কখনো কখনো ২০০ থেকে ৩০০ নারী অংশ নেন।

তিনি বলেন, ‘আমি প্রথমেই ভোট চাই না। তাদের এলাকার সমস্যার কথা জানতে চাই। সমাধান কিভাবে সম্ভব—তাদের মুখ থেকেই বের করার চেষ্টা করি। আমাদের উঠান বৈঠকে সাধারণত পুরুষ থাকে না। এতে নারীরা খুব সহজেই নিজেদের কথা প্রকাশ করতে পারেন। সবচেয়ে বড় কথা, উনারাই বিভিন্ন সমস্যার সমাধানও দেন।’

ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে শায়লা কবির বলেন, ‘মানিকগঞ্জের মানুষ, বিশেষ করে নারীরা অনেক আগে থেকেই বিএনপির প্রতি অনুরক্ত। এর অন্যতম কারণ খালেদা জিয়া। এই নারীরা খালেদা জিয়াকে প্রচণ্ড ভালোবাসে, শ্রদ্ধা করে এবং বিশ্বাস করে। তার মৃত্যুতে এই উঠান বৈঠকেই অনেক নারীকে আমি কাঁদতে দেখেছি।’

কারচুপি না হলে এবং নির্বিঘ্নে ভোটাররা, বিশেষ করে নারী ভোটাররা কেন্দ্রে পৌঁছাতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত বলে মনে করেন শায়লা কবির।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মোহাম্মদপুরে ‘নিষ্ঠুরভাবে’ বিড়াল হত্যা মামলার রায় ১৭ ফেব্রুয়ারি

রাজধানীর মোহাম্মদপুরে একটি পোষা বিড়াল হত্যার ঘটনায় দায়ের করা...

ভোটের আগে কত নেতা আসে, ভোট শেষ হইলে আর কেউ খোঁজ নেয় না

প্রতিবার নির্বাচন এলেই মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা–বাগানগুলো প্রচারণার কারণে...

ঢাকার নীরব এলাকায় হর্ন বাজালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে

অযথা হর্ন বাজানো শুধু বিরক্তিকর নয়, এটি একটি শাস্তিযোগ্য...

আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য কঠোর সতর্কতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত...

৪০ কোস্ট গার্ড সদস্যকে দায়িত্ব পালনে পদক প্রদান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকালে নির্বাচনে...

সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেক ত্যাগ-তিতিক্ষার...

রমজানে সুলভ মূল্যে প্রাণিজ পণ্য বিক্রির উদ্যোগ সরকারের

আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ জনগণ যেন সহজে প্রাণিজ...

রাউটার রিসেটের আগে যা জানা জরুরি

দ্রুত ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনে অনেক সময় আশপাশে থাকা শক্তিশালী...

নির্বাচনে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের নজরদারি অব্যাহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে...

ইসি কীভাবে নিয়ন্ত্রণ করছে নির্বাচনী এআই কনটেন্ট

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনী প্রচারণায় এবার স্পষ্টভাবে চোখে পড়ছে...

হজযাত্রীদের ভিসা আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

বাংলাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমের নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৮...

আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত

সরকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।...

প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে দুই লাখের বেশি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের...

দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট গ্রহণ ও ভোটদান শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটাররা...
spot_img

আরও পড়ুন

মোহাম্মদপুরে ‘নিষ্ঠুরভাবে’ বিড়াল হত্যা মামলার রায় ১৭ ফেব্রুয়ারি

রাজধানীর মোহাম্মদপুরে একটি পোষা বিড়াল হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই তারিখ...

ভোটের আগে কত নেতা আসে, ভোট শেষ হইলে আর কেউ খোঁজ নেয় না

প্রতিবার নির্বাচন এলেই মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা–বাগানগুলো প্রচারণার কারণে সরগরম হয়ে ওঠে। বাগানের কাঁচা-পাকা রাস্তার দুই পাশে শোভা পায় বিভিন্ন প্রার্থীর পোস্টার, অলিগলিতে ভেসে...

ঢাকার নীরব এলাকায় হর্ন বাজালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে

অযথা হর্ন বাজানো শুধু বিরক্তিকর নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ—এ কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘চালকদের বদঅভ্যাসের কারণে...

আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য কঠোর সতর্কতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর...
spot_img