Saturday, March 28, 2026
27 C
Dhaka

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে ২০৪০ সালের লক্ষ্য ৫০ শতাংশ

বাংলাদেশের জ্বালানি খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর ক্রমবর্ধমান চাপ কমানো এবং জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিতের লক্ষ্যে একশনএইড বাংলাদেশ ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) ১৪ দফা নাগরিক ইশতেহার ঘোষণা করেছে।

ইশতেহারে ২০৩০ সালের মধ্যে অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৫০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করা এবং ২০৫০ সালের মধ্যে নেট-জিরো কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘জ্বালানির জন-মালিকানা : বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর’ শীর্ষক এই ইশতেহার উপস্থাপন করা হয়। একশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্‌ কবিরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আইআইইএফএর লিড অ্যানালিস্ট ও জেটনেট-বিডির উপদেষ্টা সদস্য শফিকুল আলম বাংলাদেশের জ্বালানি খাতের সামগ্রিক চিত্র উপস্থাপন করেন।

একশনএইড বাংলাদেশ ও সদস্যসচিব আবুল কালাম আজাদ জেটনেট-বিডি নাগরিক ইশতেহারের দাবিনামা উপস্থাপন করেন। এতে বক্তব্য দেন জ্বালানি বিশেষজ্ঞ ও আইইউবির উপাচার্য ড. ম. তামিম, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেন, জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ চেঞ্জ ইনিশিয়েটিভের নির্বাহী জাকির হোসেন খান, নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক খসরু মোহাম্মদ সেলিম, বিএসআরইর সভাপতি মোস্তফা আল মাহমুদ, জেটনেট-বিডির সদস্য সংগঠন নেকমের প্রধান নির্বাহী মনজুরুল হান্নান খান, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, যুব সংগঠন সুর্যোদয়ের রায়হান নোমান নূরনবী প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশের জ্বালানি চাহিদার প্রায় ৯৭ শতাংশ জীবাশ্ম জ্বালানি থেকে মেটানো হচ্ছে, যার প্রায় ৭০ শতাংশ আমদানিনির্ভর। বছরে প্রায় ১.৫ লাখ কোটি টাকার আমদানি ব্যয় জাতীয় অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার ওপর বড় চাপ সৃষ্টি করছে।

ইশতেহারের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে—সমন্বিত জাতীয় জ্বালানি রূপান্তর নীতিমালা প্রণয়ন, ব্যয়বহুল ও আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পর্যায়ক্রমে বন্ধ করে দেশীয় নবায়নযোগ্য উৎসে রূপান্তর, কৃষি, শিল্প ও পরিবহন খাতে খাতভিত্তিক নেট-জিরো রোডম্যাপ প্রণয়ন, বিইআরসিকে স্বাধীন ও শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা হিসেবে গড়ে তোলা এবং নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রাংশ আমদানিতে পাঁচ বছরের জন্য শূন্য শুল্ক সুবিধা প্রদান।

বক্তারা বলেন, বাংলাদেশের সৌর ও বায়ু বিদ্যুতের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও কার্যকর জাতীয় নীতিমালা ও পরিকল্পনার অভাবে তা কাজে লাগানো যাচ্ছে না। দেশীয় বিশেষজ্ঞ ও অংশীজনদের সম্পৃক্ত করে জ্বালানি নীতি ও মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মোবাইলের দিকে ঝুঁকছে টিভি দর্শক

টেলিভিশন দেখার সময় মোবাইল ফোনে ভিডিও দেখার প্রবণতা এখন...

লালমনিরহাটে স্বাধীনতা দিবসে বীর প্রতীককে আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ

লালমনিরহাট জেলার একমাত্র জীবিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.)...

মুসলমানদের ইরান বিজয়ের ইতিহাস

ইসলামের সূচনাকালে বিশ্বে প্রধান দুটি শক্তি ছিল রোমান ও...

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বাড়িঘরে আগুন

বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগড়ী গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

মানসিক চাপ মোকাবিলায় বৈজ্ঞানিক পরামর্শ

বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা ও নেতিবাচক তথ্যপ্রবাহ মানুষের মানসিক স্বাস্থ্যে...

দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ৩৫টি দোকান

খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী নতুন বাজারে কাপড়ের একটি দোকান থেকে...

পদ্মায় বাসডুবি: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির...

শেরপুরে আবাসিক ভবনে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর শহরের গোপালবাড়ী এলাকায় একটি আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে...

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রনেতা খোরশেদ আলম নিহত

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইউসুলুলঘোনা গ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে...

পানিতে ডুবে মৃত্যুর আখিরাতের তাৎপর্য

কিছু দুর্ঘটনা মানুষের হৃদয়ে গভীর দাগ ফেলে যায়। সাম্প্রতিক...

এআই সামাজিক মাধ্যমে নতুন দিগন্ত মোল্টবুক

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম ‘মোল্টবুক’ অধিগ্রহণ করেছে প্রযুক্তি...

‘তেল নেই’ লিখে বিক্রি বন্ধ, পাম্পে মিলল বিপুল মজুত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল থাকা...

স্বাধীনতা ও মানবমর্যাদার সম্পর্ক

স্বাধীনতা ইসলামের দৃষ্টিতে একটি মহান নিয়ামত এবং দেশপ্রেমকে ঈমানের...

খাদ্যাভ্যাসেই চোখের সুরক্ষা

দৃষ্টিশক্তি সুস্থ রাখতে খাদ্যাভ্যাসের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।...
spot_img

আরও পড়ুন

মোবাইলের দিকে ঝুঁকছে টিভি দর্শক

টেলিভিশন দেখার সময় মোবাইল ফোনে ভিডিও দেখার প্রবণতা এখন আর শুধু তরুণদের মধ্যে সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মধ্যবয়সী দর্শকদের মধ্যেও দ্রুত...

লালমনিরহাটে স্বাধীনতা দিবসে বীর প্রতীককে আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ

লালমনিরহাট জেলার একমাত্র জীবিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল হককে (বীর প্রতীক) ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের জেলা প্রশাসনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি...

মুসলমানদের ইরান বিজয়ের ইতিহাস

ইসলামের সূচনাকালে বিশ্বে প্রধান দুটি শক্তি ছিল রোমান ও পারস্য সাম্রাজ্য। এর মধ্যে পারস্য সাম্রাজ্য বিস্তৃত ছিল আধুনিক ইরানসহ মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার বিশাল...

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বাড়িঘরে আগুন

বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগড়ী গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শুরু হওয়া সংঘর্ষে এক...
spot_img