Sunday, February 1, 2026
21 C
Dhaka

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিভাগীয় মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক তপন কান্তি দে’কে সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি সিলেটের কানাইঘাট সাব-রেজিস্ট্রার কার্যালয়ে মোহরার পদে কর্মরত ছিলেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় অভিযুক্ত তপন কান্তি দে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। প্রায় দেড় বছর ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং অফিসের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও রাখেননি। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সিলেট জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম গত ২৭ জানুয়ারি এক স্মারকপত্রের মাধ্যমে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করেন। বরখাস্ত হওয়া তপন কান্তি দে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ হাতিম গ্রামের তৃপ্তি রঞ্জন দে ও ষষ্ঠি রানী দের সন্তান।

কর্মকর্তারা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে ২৫ সেপ্টেম্বর কোনো অনুমতি ছাড়াই তপন কান্তি দে অফিস ত্যাগ করে পালিয়ে যান। সে সময় তিনি অফিসের ডাটাবেইস সংবলিত একটি কম্পিউটার এবং পার্শ্ববর্তী কয়েকটি দোকানের পাওনা অর্থ নিয়ে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে বিধি অনুযায়ী তাকে নোটিশ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়। দীর্ঘ সময় তিনি অফিসে অনুপস্থিত থাকায় এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। বিভাগীয় তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

দুদকের অভিযোগের ভিত্তিতে বেতার মহাপরিচালকের তদন্ত শুরু

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস...

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সতর্কবার্তা জারি

দেশের বিভিন্ন উপজেলার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত...

নির্বাচন হবে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট...

নবনিযুক্ত চিকিৎসকদের সংযুক্তি উপজেলায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুলবে

উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত...

প্রতারকচক্রের ফোনে সাবধান থাকার আহ্বান দিয়েছে ইসি

বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারকচক্রের ফোনকল থেকে...

ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে ৫০তম বিসিএসের ফল

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে...

হঠাৎ অজ্ঞান হওয়া ঠেকাতে চিকিৎসকদের পরামর্শ

গভীর রাতে ঘুম থেকে উঠে হঠাৎ প্রস্রাবের চাপ অনুভব...

জাতীয় স্বার্থে সংবিধান সংস্কারের ইতিহাস ও গণভোটের গুরুত্ব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার বলেছেন,...

নরওয়ের অনুদান রোহিঙ্গা শিক্ষায় ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নরওয়ে সরকার ১০...

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জুলাই সনদ নিয়ে মতবিনিময় সভা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন,...

দলের অভ্যন্তরীণ ঘাটতির কারণে পদত্যাগের সিদ্ধান্ত

জামালপুরের মাদারগঞ্জে পদত্যাগ করা গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী...

নাগরের গ্রেপ্তারের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

ভোলা জেলার লালমোহন উপজেলায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা...

ঢাবি মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম...

সুষ্ঠু নির্বাচন ব্যাহত হলে প্রতিরোধের ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী...
spot_img

আরও পড়ুন

দুদকের অভিযোগের ভিত্তিতে বেতার মহাপরিচালকের তদন্ত শুরু

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিলকৃত অভিযোগের তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার...

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সতর্কবার্তা জারি

দেশের বিভিন্ন উপজেলার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পত্রটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা...

নির্বাচন হবে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি...

নবনিযুক্ত চিকিৎসকদের সংযুক্তি উপজেলায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুলবে

উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত...
spot_img