Friday, March 20, 2026
24 C
Dhaka

বহিষ্কৃত রুমিন ফারহানার কারণে কমিটি স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাতে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি স্থগিত করার নির্দেশ দিয়েছেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবীবকে মনোনয়ন দেওয়া হয়।

কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়। এর পরিপ্রেক্ষিতে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির বড় একটি অংশ রুমিন ফারহানার পক্ষে কাজ শুরু করলে কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম জানান, ওই কমিটির কিছু সদস্য দলীয় শৃঙ্খলা না মেনে কার্যক্রম পরিচালনা করছিলেন। এজন্য সতর্কতার অংশ হিসেবে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

দরিদ্রের মুখে হাসি ফোটাতে ফিতরার ভূমিকা

ইসলামে ফিতরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রমজান শেষে ঈদের...

ঘরে তৈরি স্বাস্থ্যকর ওটস কাটলেট

পুষ্টিকর ও সুস্বাদু নাশতা হিসেবে ওটস ও সবজি দিয়ে...

চাঁদে কৃষির সম্ভাবনা, ছোলা উৎপাদনে বিজ্ঞানীদের সাফল্য

চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার স্বপ্নে নতুন মাত্রা যোগ...

সময়ের মূল্যায়নে রমজানের শিক্ষা

রমজান মাসের শেষ সময়কে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা...

রমজানে মা-বাবার খেদমতে বাড়তি গুরুত্ব

পবিত্র রমজান মাসকে আত্মশুদ্ধি ও নেক আমলের মাস হিসেবে...

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্ট স্টাইল হালিম

ঘরোয়া উপায়ে পুষ্টিকর ও সুস্বাদু হালিম তৈরি করা যায়...

জামায়াতের রাজশাহী মহানগর কমিটি চাঁদাবাজি অস্বীকার

রাজশাহীতে মোটরসাইকেল বেচাকেনাকে কেন্দ্র করে জামায়াতের নেতা ও তাঁর...

মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখীর সময় ঘরের ওপর গাছ ভেঙে...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক স্থবির, যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব পেন্নাই থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড হয়ে...

পদ্মা নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রী আহত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী...

শরীয়তপুরে শতবর্ষ ধরে মসজিদে ইফতারের আয়োজন

শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট জামে মসজিদে ১১৯ বছর ধরে...

চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড, দুইজনের মৃত্যু

চট্টগ্রাম চট্টগ্রাম নগরের টেরিবাজারে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে...

শপিং ব্যাগ নিয়েও বাড়ছে ক্রেতা-বিক্রেতা দ্বন্দ্ব

ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন ফ্যাশন আউটলেটগুলোতে এখন ক্রেতাদের...

পারিবারিক কলহের ছায়ায় রহস্যজনক মৃত্যু

বান্দরবান বান্দরবান জেলা শহরতলির মেঘলা পর্যটনের দাঁতভাঙ্গাপাড়া এলাকায় পাহাড়ের...
spot_img

আরও পড়ুন

দরিদ্রের মুখে হাসি ফোটাতে ফিতরার ভূমিকা

ইসলামে ফিতরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রমজান শেষে ঈদের আনন্দকে সবার জন্য সমানভাবে উপভোগ্য করে তোলে। এটি ধনী-গরিবের ব্যবধান কমিয়ে সমাজে সাম্য প্রতিষ্ঠায় ভূমিকা...

ঘরে তৈরি স্বাস্থ্যকর ওটস কাটলেট

পুষ্টিকর ও সুস্বাদু নাশতা হিসেবে ওটস ও সবজি দিয়ে তৈরি কাটলেট ঘরে বসেই সহজে বানানো যায়। স্বাস্থ্যসম্মত এই খাবারটি শিশু থেকে বড় সবাই উপভোগ...

চাঁদে কৃষির সম্ভাবনা, ছোলা উৎপাদনে বিজ্ঞানীদের সাফল্য

চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার স্বপ্নে নতুন মাত্রা যোগ হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, কৃত্রিমভাবে তৈরি চাঁদের মাটিতে সফলভাবে ছোলা উৎপাদন সম্ভব...

সময়ের মূল্যায়নে রমজানের শিক্ষা

রমজান মাসের শেষ সময়কে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়। এ সময় বেশি বেশি ইবাদত-বন্দেগি এবং আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ তৈরি হয়। ইসলামি...
spot_img