Friday, April 3, 2026
29 C
Dhaka

সিলেট-৬ আসনে ১১ দলীয় জোটের জনসভায় বক্তব্য

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “‘না’ ভোটের পক্ষে প্রচার চালাবেন না। যারা না ভোটের পক্ষে, মানুষ বুঝে নেবে তারা বাংলাদেশের বিপক্ষে। তারা ফ্যাসিবাদের পক্ষে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় (সিলেট-৬ আসন) ১১ দলীয় জোটের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে স্বপ্নের, সোনার ও ইনসাফের বাংলাদেশ। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বীর সঙ্গে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। এই দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সংখ্যাগুরুদের অত্যাচার, জুলুম আর চলবে না।’

তিনি আরও বলেন, ‘১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে কোনো মেহনতি মানুষের ওপর নজরদারি চলবে না। কোনো ব্যবসা চালানোর জন্য বাড়িঘর নির্মাণে চাঁদা দিতে হবে না। স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্যই দেশপ্রেমিক ও ইসলামপ্রেমিক দলগুলো মিলিত হয়ে এই নির্বাচনী ঐক্য গড়ে তুলেছে। এই জোট বিজয়ী হলে কোনো একক দল বা নেতার বিজয় হবে না, বিজয় হবে বাংলার ১৮ কোটি মানুষের।’

মামুনুল হক বলেন, ‘এত শহীদের আত্মত্যাগের বিনিময়ে যদি আমরা দেশ ফ্যাসিবাদমুক্ত করতে না পারি, যদি দেশ আবার চাঁদাবাজদের হাতে চলে যায়, যদি ফ্যাসিবাদের দরজা বন্ধ করতে না পারি, তাহলে আমরা গাদ্দার জাতি হিসেবে প্রমাণিত হব। শহীদদের রক্ত বৃথা যাবে।’

তিনি আরও বলেন, ‘মানুষ চাঁদাবাজি ও গুণ্ডামির রাজনীতিতে বিরক্ত। এবার ইসলামপন্থীদের বাংলাদেশ হবে। যারা ভবিষ্যতে চাঁদাবাজি বা গুণ্ডামি করবে, তাদের রাজপথে প্রতিহত করা হবে।’

মাওলানা মামুনুল হক বলেন, ‘জুলাই বিপ্লবীরা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ হতে কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। মানুষ জেগে ওঠলেই সব জালিমকে পালাতে হয়। ফলে আগামীতে কেউ বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতে পারবে না।’

এর আগে সকালে সিলেটের গোলাপগঞ্জে তিনি বলেন, ‘সিলেট-৬ আসনের সঙ্গে আমি যে এলাকায় নির্বাচন করছি, সেই ঢাকা-১৩ আসনের একটি সংযোগ রয়েছে। সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন ভাইয়ের দায়িত্বশীল এলাকা হলো ঢাকা-১৩। তিনি ঢাকা মহানগর উত্তরের আমির।’

জনসভায় সিলেট-৬ আসনের জামায়াত প্রার্থীসহ ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ফরিদপুরে খাল পুনর্খননে কৃষি উন্নয়নের আশা

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

মোংলায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোংলা উপজেলায় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের...

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সহমর্মিতার জোয়ার

অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা থমকে যাওয়ার শঙ্কায় থাকা...

জিকে সেচ প্রকল্পে তিন জেলায় কমেছে ডিজেলের চাপ, স্বস্তিতে কৃষক

গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের আওতায় কুষ্টিয়াসহ তিন জেলার কৃষকরা...

ফুলবাড়ীর সড়কে ঝুঁকিপূর্ণ মরা গাছ, আতঙ্কে পথচারী

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় চলমান কালবৈশাখী মৌসুমে বিভিন্ন সড়কের দু’পাশে...

মানহানিকর বক্তব্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

জাতীয় সংসদে নিজেরসহ দুই নারী সহকর্মীকে নিয়ে ‘কুৎসিত ভাষা’...

শেখ হাসিনার রায় বাতিল চেয়ে কোনো চিঠি পায়নি ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রায় বাতিলের দাবিতে শেখ হাসিনার...

চট্টগ্রামে জ্বর ও হামের উপসর্গে আক্রান্ত বাড়ছে শিশু

চট্টগ্রামে গত কয়েকদিন ধরে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বাড়তে...

হামের বিস্তার রোধে জোরদার টিকাদানের আহ্বান

টিকা ক্রয় ও সরবরাহ সংক্রান্ত জটিলতার কারণে যদি হামের...

জনবল সংকটে চাপে জেলা হাসপাতাল

চাঁপাইনবাবগঞ্জে হাম বা মিসেলসের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৬...

যশোরে তিন পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে এক আসামিকে গ্রেপ্তার করতে...

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক ৯ মাসের কম বয়সী...

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটসহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত...

ময়মনসিংহে বাড়ির পাশে শিশুর মরদেহ উদ্ধার, বাবা ও সৎমা গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে একটি শিশুকে শ্বাসরোধে হত্যার...
spot_img

আরও পড়ুন

ফরিদপুরে খাল পুনর্খননে কৃষি উন্নয়নের আশা

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খাল খননের মাধ্যমে কৃষিতে যে অগ্রগতি হয়েছিল, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে...

মোংলায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোংলা উপজেলায় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই...

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সহমর্মিতার জোয়ার

অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা থমকে যাওয়ার শঙ্কায় থাকা কুষ্টিয়ার কুমারখালীর মেধাবী তরুণ ওমর ওসমান রাজুর পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। তার উচ্চশিক্ষার...

জিকে সেচ প্রকল্পে তিন জেলায় কমেছে ডিজেলের চাপ, স্বস্তিতে কৃষক

গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের আওতায় কুষ্টিয়াসহ তিন জেলার কৃষকরা চলতি বোরো মৌসুমে কম খরচে সেচ সুবিধা পেয়ে স্বস্তিতে রয়েছেন। প্রকল্পের মাধ্যমে সহজলভ্য পানির কারণে...
spot_img