Wednesday, April 1, 2026
25 C
Dhaka

বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনের পরিকল্পনা প্রকাশ

বিএনপির কেন্দ্রীয় সহ-শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের দলীয় মনোনীত প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে দেশের ইমাম-মুয়াজ্জিন, আলেম-ওলামা, পীর-মাশায়েখদের সম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করে তাদের বিশেষ মর্যাদা দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ইতোমধ্যে দেশের হক্কানি আলেম-ওলামাদের বিষয়টি বিবেচনায় নিয়েছেন।

আশরাফ উদ্দিন বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু পরিকল্পনায় থাকবে না, তা বাস্তবায়ন করা হবে। এই ৩১ দফা কার্যকর করতে আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরগোসাই দাখিল মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অবহেলিত রামগতি ও কমলনগরের উন্নয়নে সম্ভাবনাময় মার্কা এখন ধানের শীষ। এই আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ঘাঁটি। অতীতে মানুষ তাকে পরপর দুইবার ধানের শীষে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছে।

আশরাফ উদ্দিন নিজান জানান, এ অঞ্চলের প্রধান সমস্যা হলো নদী ভাঙন এবং রোদ ও ভূলুয়া নদীর খনন। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সমর্থন পেলে এই সমস্যাগুলোর সমাধান অগ্রাধিকারের ভিত্তিতে করবেন।

তিনি আরও বলেন, ৫৪ বছরেও তার মা-বোনদের জন্য ভাতা সুবিধা দেওয়া হয়নি। আজ বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও স্বামী পরিত্যাক্ত ভাতা দেওয়া হয়, কিন্তু তার মা-বোনরা তা পায়নি। বিএনপি ক্ষমতায় গেলে এসব ভাতা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, ১৭ বছর পর আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের মতামতকে সম্মান জানাতে হবে। মা-বোনদের অধিকার, জেলেদের অধিকার, কৃষকদের অধিকার ও শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করা হবে। কেউ কারো অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। এটি হবে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ, যা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তারেক রহমান।

রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দীনের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, রামগতি পৌরসভা বিএনপির সভাপতি সাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক আল আমিন মুর্তজা ও তানভীর আহমেদ জুয়েলসহ অনেকে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক...

শিশুর সুরক্ষায় টিকা কেন দেবেন, কখন দেবেন

শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সময়মতো টিকাদানের...

০.৯৯৯… এবং ১ কি একই সংখ্যা

পূর্ণ সংখ্যা প্রকাশে অনেক সময় ০.৯৯৯…-কে ১ হিসেবে ধরা...

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...

২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ২০০৫ সালে পুলিশের এক সোর্সকে অপহরণ ও হত্যা...
spot_img

আরও পড়ুন

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। একটি হাদিসে বর্ণিত হয়েছে, হাকিম ইবনে হিজাম (রা.) একাধিকবার সম্পদ চাইলে মহানবী (সা.) তাকে...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম কারণ ফুড পয়জনিং। সাধারণত বাসি বা দূষিত খাবার খাওয়ার ফলে এই সমস্যা দেখা দেয়। খাবারে...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক অনন্য বাস্তুতন্ত্রে পরিণত হয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। ১৯৮৬ সালের ২৬ এপ্রিলের...

শিশুর সুরক্ষায় টিকা কেন দেবেন, কখন দেবেন

শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সময়মতো টিকাদানের বিকল্প নেই। জন্মের পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা দেওয়া হলে শিশু মারাত্মক সংক্রামক রোগ থেকে...
spot_img