Saturday, March 14, 2026
22.8 C
Dhaka

নারীদের নিরাপত্তা ও যুবকদের মর্যাদার জন্য আহ্বান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জালিমকে আড়চোখে তাকানোর সুযোগ দেওয়া হবে না। কোথাও মায়েদের প্রতি কেউ অশালীন আচরণ করলে তা ছাড় দেওয়া হবে না। নারীদের বেইজ্জত করার কথা শুনলেই যুবকদের জন্য প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘একদিকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আর অন্যদিকে মায়েদের গায়ে হাত দেওয়া হবে—এ ধরনের ফ্যামিলি কার্ড গ্রহণযোগ্য নয়। আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে অপমান করতে চাই না। তাদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলে মর্যাদাপূর্ণ কাজের সুযোগ দিতে চাই। ঝুঁকিপূর্ণ কাজের জন্য আলাদা পারিশ্রমিকও নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘সবার প্রতি সুবিচার করা হবে। ন্যায্যতার ভিত্তিতে ইনসাফ কায়েম করা হবে, ইনশাআল্লাহ। একমাত্র জামায়াত ক্ষমতায় এলে দেশ ঠিকভাবে চলবে। আগামী ১২ ফেব্রুয়ারিতে দুটি ভোট অনুষ্ঠিত হবে। একটি হলো গণভোট, আরেকটি সাধারণ নির্বাচন। গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, আর ‘না’ মানে গোলামি। ইনশাআল্লাহ, দেশের মানুষ ও যুবসমাজ আজাদি চায়।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের যুবসমাজ কখনো অন্যায়, দানবীয় শক্তি বা আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না। নারীদের চলাফেরা, কর্মস্থলে মর্যাদা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’

তিনি উল্লেখ করেন, ‘বিগত দিনে উন্নয়নে দেশের মধ্যে একমাত্র সাতক্ষীরার সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। এই জেলায় সবচেয়ে বেশি গুম-খুনসহ নানা অত্যাচার হয়েছে। ক্ষমতায় এলে জলাবদ্ধতা, রাস্তাঘাটসহ সকল উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। প্রতিশোধের রাজনীতি ছেড়ে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ গড়ব।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আপনাদের ভালোবাসার সন্তান ক্রিকেটার মুস্তাফিজকে মিথ্যা অজুহাতে ভারতে খেলতে দেওয়া হয়নি। প্রতিবেশীদের সঙ্গেও উত্তম আচরণ নিশ্চিত করতে চাই। দেশের প্রতি আমাদের দেশপ্রেম নজিরবিহীন হবে। ক্ষমতায় এলে চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে এবং ১৮ কোটি মানুষের পাশে থাকব।’

বক্তব্য শেষে তিনি সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সাতক্ষীরা-১ আসনে জামায়াতের নির্বাহী কমিটির সদস্য মো. ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা-২ মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ হাফেজ রবিউল বাশার, সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা হাতে তুলে নেন। তিনি উপস্থিত সবাইকে তাদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াত ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি জোটভুক্ত শরিক দলগুলোর নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায়...

রামপালে ভয়াবহ দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের...

নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে ব্যানার,...

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে...

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইতিকাফ একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলন।...
spot_img

আরও পড়ুন

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া। তবে বাস্তবে এটি একটি রক্তনালিভিত্তিক রোগ, যা ধীরে ধীরে শরীরের সূক্ষ্ম রক্তনালিগুলোকে ক্ষতিগ্রস্ত...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ বাড়ে। অনেকে নিজের জন্য নতুন ফোন কেনেন, আবার অনেকে প্রিয়জনকে উপহার দিতেও স্মার্টফোন বেছে নেন।...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন গণনার মাঝপথে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে...
spot_img