Friday, March 13, 2026
24.1 C
Dhaka

ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রবিবার (২৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ প্রতিবেদনের জন্য নির্ধারিত ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদনের নতুন দিন ধার্য করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করেন হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটের দিকে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরবর্তীতে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

তদন্ত শেষে গত ৬ জানুয়ারি সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। তবে ডিবি পুলিশের অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে ১৫ জানুয়ারি নারাজির আবেদন করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। আদালত আবেদনটি মঞ্জুর করে সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

অভিযোগপত্রভূক্ত আসামিরা হলেন— প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও দাউদ, তার বাবা মো. হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, মো. কবির, মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ভারতে পালাতে সহায়তার অভিযোগ থাকা সিবিয়ন দিউ, সঞ্জয় চিসিম, মো. আমিনুল ইসলাম ওরফে রাজু, হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মো. ফয়সাল, মো. আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ স্নাল, মুক্তি মাহমুদ ও জেসমিন আক্তার। এদের মধ্যে ফয়সাল করিমসহ শেষের ছয়জন পলাতক রয়েছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আসামিদের রাজনৈতিক পরিচয় এবং বিভিন্ন সময়ে হাদির দেওয়া রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে বোঝা গেছে, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে’ হাদিকে হত্যা করা হয়েছে। এছাড়া আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি করতেই আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে হাদির নির্বাচনী প্রচারণায় অনুপ্রবেশ করে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি...

সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত হওয়ার ঘটনায় বিচারিক রায়

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা...

গ্রামাঞ্চলের সালিস ও আইনি সহায়তায় নারীর ন্যায়বিচার

জাতিসংঘের নারীবিষয়ক ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’-এর ৭০তম...

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন দপ্তর পুনর্বণ্টন সম্পন্ন

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান আজ নতুন...

নারীর ওপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মিছিল

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর ওপর নিপীড়ন এবং ১৫টি গারো পরিবারকে...

পাপ থেকে মুক্তিই মানুষের প্রকৃত সফলতা

ইসলামি দৃষ্টিতে মানুষের জীবনের চূড়ান্ত সফলতা হলো জাহান্নামের শাস্তি...

চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলার অভিযোগ

চট্টগ্রামের সাত সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর...

প্রবীণ বন্দীদের মুক্তি ও চিকিৎসা সুরক্ষার দাবি আন্তর্জাতিক মহলের

কারাবন্দী লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের অবিলম্বে মুক্তি এবং...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে তিন সাক্ষীর সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের...

ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে নতুন সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী...

ঘরমুখী মানুষের চাপ সামলাতে ডিএমপির বিশেষ নির্দেশনা

আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন...

গাছের যত্নে বাড়ে মানসিক সুস্থতা

দ্রুতগতির ব্যস্ত জীবনে অনেকেই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার...
spot_img

আরও পড়ুন

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকরা ফুটপাতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা নিজাম...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত...

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলকে একটি আধুনিক ‘ঢাকা রিসোর্স সার্কুলেশন পার্ক’ (ডিআরসিপি) হিসেবে গড়ে তোলার...

সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত হওয়ার ঘটনায় বিচারিক রায়

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা সূচি (১০) নিহত হওয়ার ঘটনায় চালক মো. ফারুক মোল্লাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত...
spot_img