Tuesday, March 31, 2026
25 C
Dhaka

শীতের তীব্রতা থেকে রক্ষায় কম্বল পেল দুঃস্থরা

‘পাহাড়ে শীত জোঁকের মতো কামুড় দিয়া ধরে, কম্বলডা পাইয়া বিরাট ভালা অইলো,’ নতুন কম্বল হাতে পেয়ে স্বস্তির কথা এভাবেই জানালেন ষাটোর্ধ্ব সীতা দিও। তিনি বলেন, ‘শীতের মধ্যে কাজকাম কম পাই। কিন্তু পেটের ক্ষুধা তো শীত বোঝে না। সকাল আর রাত মিল্লা আগুন পোহাই। মানুষের দেওয়া পুরান কাপড়েই আমাগর শীত যায়। অহন কম্বলডা পাইয়া বিরাট ভালা হইলো।’

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি জনপদ বিশপনগর, তারানি ও পানিহাটা এলাকায় শনিবার সকালে ২৫০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এবং ঢাকা ব্যাংকের সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করেন নালিতাবাড়ী বন্ধুসভার সদস্যরা।

পাহাড়ঘেরা নালিতাবাড়ীর সীমান্ত জনপদে কয়েক দিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। বিশেষ করে রাতে ও ভোরে ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়ে। দরিদ্র মানুষের কাছে শীত নিবারণের জন্য একটি ভালো কম্বল ছিল স্বপ্নের মতো।

শীতবস্ত্র নিতে আসা ৬৫ বছর বয়সী চামেলী সাংমা বলেন, ‘রাইতের বেলা ঠান্ডা বাতাস ঘরের বেড়া দিয়া ঢোকে। হাত-পাও বরফ অইয়া যায়। মেলা দিন ধইরা একটা কম্বলের আসায় আছিলাম। আজ থাইকা আর কষ্ট করা লাগব না।’
৭০ বছর বয়সী বিজার কুবি বলেন, ‘এই বয়সে শীত সহ্য করা খুব কঠিন। কাইল রাইতে ঠান্ডার চোটে ঘুমাইবার পারছি না। এই কম্বলডা খুব আরাম দিব।’

সীতা দিও, চামেলী সাংমা, বিজার কুবিসহ অন্যান্য দরিদ্র ও অসহায় মানুষ সকালে বিশপনগর এলাকায় হাড়কাঁপানো শীত উপেক্ষা করে কম্বল নিতে জড়ো হন। তাঁদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সংখ্যা বেশি ছিল। নালিতাবাড়ী বন্ধুসভার সদস্যরা সুশৃঙ্খলভাবে কম্বল বিতরণ করেন।

লাঠিতে ভর করে কম্বল নিতে আসা ৮২ বছর বয়সী বিমলা সাংমা বলেন, ‘বিকাল না হইতেই এই এলাকায় শীত পইড়া যায়। এই কম্বলে অহন রাইতে একটু আরাম কউরা ঘুমাইবার পামু।’
তারানি এলাকার কৃষিশ্রমিক রাশেদা বেগম (৫০) বলেন, ‘মাইনষের বাড়িতে কাম কইরা খাই। একটা কম্বল কিনবার টেহা জোগাড় করতে পারি নাই। কম্বলডা পায়া খুব উপকার অইলো।’

কম্বল বিতরণের সময় প্রথম আলোর শেরপুর প্রতিনিধি আবদুল মান্নান, রামচন্দ্রকুড়া ইউনিয়নের সমাজসেবক ফজলুল হক, নালিতাবাড়ী বন্ধুসভার সাবেক সভাপতি আমিনুল ইসলাম, সভাপতি অভিজিৎ সাহা, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র দাস, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক লাবণী আক্তার, দপ্তর সম্পাদক শাহীন আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানিম আহম্মেদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জনি হাসান, তথ্য ও যোগাযোগ সম্পাদক জনি হাসানসহ বন্ধুসভার কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শীতার্তদের সহায়তায় প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে যে কেউ সাহায্য পাঠাতে পারেন। সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে।
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল
হিসাব নম্বর: ২০৭ ২০০০০ ১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
বিকাশে অর্থ পাঠাতে: ০১৭১৩০৬৭৫৭৬ বা বিকাশ অ্যাপের ডোনেশন অপশন ব্যবহার করে সহায়তা পাঠানো যাবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

চাঁদের পথে মানুষ, তবে অবতরণ নয় এবার

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কয়েক দিনের মধ্যেই চারজন নভোচারী...

রান্নার তেল নিয়ে দ্বিধা, কোনটি বেছে নেবেন

রান্নায় তেল ব্যবহারের বিষয়ে মানুষের সচেতনতা ক্রমেই বাড়ছে। অনেকেই...

কম মেমোরিতে বেশিস ক্ষমতা, গুগলের নতুন এআই প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা বাড়াতে নতুন এক মেমোরি কমপ্রেশন অ্যালগরিদম...

নেতিবাচক অনলাইন কনটেন্টে বাড়ছে উদ্বেগ ও বিষণ্নতা

অনলাইনে নিয়মিত নেতিবাচক আধেয় বা কনটেন্ট অনুসন্ধান ও ব্রাউজ...

রমজানের পর ধারাবাহিকতা হারায় কেন ধর্মীয় চর্চা

রমজান মাস শেষ হওয়ার পর অনেকের জীবনযাত্রায় আচরণগত পরিবর্তন...

অটোরিকশাচালকের সততায় প্রবাসীর হারানো ব্যাগ ফিরে পেলেন লিটন মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের সততার কারণে হারিয়ে যাওয়া...

রংপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু ভর্তি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সোমবার আরও...

চট্টগ্রামে দুই শিশুর শরীরে হাম, ৪০ জনের নমুনা ঢাকায় পাঠানো

চট্টগ্রামে গত এক সপ্তাহে দুই শিশুর শরীরে হাম শনাক্ত...

স্থায়ী পার্কিং না থাকায় অ্যাম্বুলেন্স চালকেরা তিন ঘণ্টা সড়ক বন্ধ রাখলেন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে আজ সোমবার দুপুরে...

রাজধানীতে শিক্ষার্থীদের টিকে থাকার সংগ্রাম

২০১৮ সালে মাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষার জন্য রাজধানী ঢাকায়...

বৃদ্ধ চালক তেলের লাইনে সাত ঘণ্টা দাঁড়িয়ে ত্রস্ত

রাজশাহী নগরের সাগরপাড়া এলাকায় আজ সোমবার সকাল থেকে তেলের...

সুনামগঞ্জের তরুণ ভূমধ্যসাগরে প্রাণ হারালেন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার তরুণ ফাহিম আহমদ মুন্না (২০) লিবিয়া...

রাজশাহীতে গরমের মধ্যে শীতের কম্বল বিতরণ, অসন্তোষের ঝড়

রাজশাহীর পবা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন চৈত্রের গরমে শীতের কম্বল...

লক্ষ্মীপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি দুই শিশু

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে দুই শিশুকে...
spot_img

আরও পড়ুন

চাঁদের পথে মানুষ, তবে অবতরণ নয় এবার

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কয়েক দিনের মধ্যেই চারজন নভোচারী বিশাল এক রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা করবেন। ১৯৭২ সালে অ্যাপোলো প্রোগ্রাম শেষ হওয়ার পর...

রান্নার তেল নিয়ে দ্বিধা, কোনটি বেছে নেবেন

রান্নায় তেল ব্যবহারের বিষয়ে মানুষের সচেতনতা ক্রমেই বাড়ছে। অনেকেই তেলের পরিমাণ কমানোর চেষ্টা করছেন, আবার কেউ কেউ সম্পূর্ণ তেল বাদ দেওয়ার কথাও ভাবছেন। তবে...

কম মেমোরিতে বেশিস ক্ষমতা, গুগলের নতুন এআই প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা বাড়াতে নতুন এক মেমোরি কমপ্রেশন অ্যালগরিদম তৈরি করছে গুগল, যার নাম দেওয়া হয়েছে ‘টার্বোকোয়ান্ট’। প্রযুক্তি প্রতিষ্ঠানটির দাবি, এই অ্যালগরিদম ব্যবহারের মাধ্যমে...

নেতিবাচক অনলাইন কনটেন্টে বাড়ছে উদ্বেগ ও বিষণ্নতা

অনলাইনে নিয়মিত নেতিবাচক আধেয় বা কনটেন্ট অনুসন্ধান ও ব্রাউজ করার প্রবণতা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা। নেচার হিউম্যান বিহেভিয়ারে...
spot_img