Monday, March 9, 2026
26 C
Dhaka

জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে উত্তেজনা

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা এক বিএনপি সমর্থকের বাড়িতে গিয়ে নারীদের কাছে ভোট প্রার্থনা করলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছানোর সময় জামায়াতের নেতাকর্মীদের বহনকারী প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরে প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বড়হর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপু কর জানান, ‘জামায়াতের নারী কর্মীরা তেঁতুলিয়া গ্রামের ভোট প্রার্থনার জন্য গিয়েছিলেন। এক পর্যায়ে তারা এক বিএনপি সমর্থকের বাড়িতে গিয়ে নারীদের কাছে ভোট প্রার্থনা করেন। এর ফলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। খবর পেয়ে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা মোটরসাইকেল ও প্রাইভেট কারযোগে সেখানে যাচ্ছিল। পথে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার ভাঙচুর করেছে।’

ওসি রুপু কর আরও জানান, সংবাদ পেয়ে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উভয় দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

অভয়নগরে পাচারচেষ্টা নস্যাৎ, ৫৬ বস্তা সার জব্দ

যশোরের অভয়নগর উপজেলায় পাচারের সময় ৫৬ বস্তা সরকারি সার...

ঝিনাইদহে বদলে দেওয়া জেলা প্রশাসকের গল্প

ঝিনাইদহে ২০২৫ সালের নভেম্বর মাসে জেলা প্রশাসক হিসেবে যোগদান...

চাঁদা না দিলে কাজ বন্ধের হুমকি, পুলিশ তদন্তে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ১ কোটি...

দুর্বৃত্ত শনাক্ত ও আটক চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী

কুমিল্লা নগরীতে একটি মন্দিরসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়...

সাথী আক্তুর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে গৃহবধু সাথী আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে তার শ্বশুরবাড়িতে...

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক...

বাঘায় সিএনজি-ভটভটি সংঘর্ষে নিহত ৩, আহত ২

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন...

হাঁস চুরির অভিযোগে সালিশের পর যুবকের মৃত্যু নিয়ে উত্তেজনা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় হাঁস চুরির অভিযোগে গ্রাম্য সালিশে অপমানের...

মেঘনায় অভিযানে কারেন্ট জালসহ আটক ১৪ জেলে

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট...

ঐতিহ্যবাহী সলপের ঘোলে ফরমালিন কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সলপের ঘোলে আবারও ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির...

চান্দিনায় তালাবদ্ধ শিক্ষা প্রকৌশলীর কার্যালয়, সেবা থেকে বঞ্চিত প্রতিষ্ঠান

কুমিল্লার চান্দিনা উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কার্যালয়টি টানা...

তাড়াশে চাঁদা না পেয়ে ভেকু গাড়িতে আগুন- ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চাঁদা দাবি, মারধর, প্রাণনাশের হুমকি এবং...

আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগে মিলল পাইপগান ও গুলি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি...

নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় চলছে জাটকা শিকার

লক্ষ্মীপুরের মেঘনা নদীর রামগতি ও কমলনগর এলাকার বিভিন্ন মাছঘাটে...
spot_img

আরও পড়ুন

অভয়নগরে পাচারচেষ্টা নস্যাৎ, ৫৬ বস্তা সার জব্দ

যশোরের অভয়নগর উপজেলায় পাচারের সময় ৫৬ বস্তা সরকারি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আটক এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।...

ঝিনাইদহে বদলে দেওয়া জেলা প্রশাসকের গল্প

ঝিনাইদহে ২০২৫ সালের নভেম্বর মাসে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মো. আব্দুল্লাহ আল মাসউদ। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি জেলার বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগী...

চাঁদা না দিলে কাজ বন্ধের হুমকি, পুলিশ তদন্তে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি...

দুর্বৃত্ত শনাক্ত ও আটক চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী

কুমিল্লা নগরীতে একটি মন্দিরসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও কাউকে আটক করা যায়নি। তবে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ চারজনকে...
spot_img