Monday, March 23, 2026
28 C
Dhaka

শ্রীরামকাঠীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত

যে দেশের টাকা লুটপাট করা হয়নি, সেই শক্তিই প্রকৃত অর্থে স্বাধীনতার পক্ষের শক্তি—এমন মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দর বাজারে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, আমার পিতা আল্লামা সাঈদীর আমলে যত টাকার উন্নয়ন হয়েছে, তা বই আকারে ছাপিয়ে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। একমাত্র সৎ ও সাহসী ব্যক্তির পক্ষেই এটা সম্ভব। এই আসনে আল্লামা সাঈদীর আগে ও পরে অনেক এমপি-মন্ত্রী ছিলেন, কিন্তু কেউ এ ধরনের সাহস দেখাতে পারেননি। আল্লামা সাঈদী পেরেছেন। সুতরাং যে দেশের টাকা লুটপাট করে নাই, সেই হলো স্বাধীনতার পক্ষের শক্তি।

তিনি আরও বলেন, আমি আল্লামা সাঈদীর সন্তান, তার পবিত্র রক্ত আমার শরীরে। তিনি যেমন সরকারি কাজের বরাদ্দকৃত অর্থের হিসাব বই আকারে প্রকাশ করে জনগণের হাতে তুলে দিয়েছেন, আমিও তেমনি আপনাদের হাতে বই আকারে সবকিছু প্রকাশ করব, ইনশাআল্লাহ।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে মাসুদ সাঈদী বলেন, এর আগে আমি আপনাদের একজন পরীক্ষিত জনপ্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যান ছিলাম। কেউ বলতে পারবে না যে আমি এক টাকার দুর্নীতি করেছি। বুকে হাত রেখে সৎ সাহস নিয়ে বলতে পারি, একটি টাকারও দুর্নীতি করি নাই। এখন আপনাদের নেতা নির্বাচনের সময় এসেছে। আমি নেতা নই, আমি আপনাদের সেবক হতে চাই। আপনারাই বিচার করবেন কে দুর্নীতিবাজ, কে চাঁদাবাজ, কে ভালো লোক আর কে প্রকৃত দেশপ্রেমিক।

তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ গড়তে চাই, যেখানে দুর্নীতি থাকবে না, দেশের টাকা সঠিকভাবে ব্যয় হবে, নেতারা নিজেদের পকেট ভারী করবে না। জনগণের টাকা খাওয়া আর জাহান্নামের আগুন খাওয়া সমান—এটাই আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, কেউ বলতে পারবে না জামায়াতে ইসলামের একজন কর্মীও কোথাও চাঁদাবাজি, সন্ত্রাস বা দুর্নীতির সঙ্গে জড়িত। তাই তিনি ভোটারদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

শ্রীরামকাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি কাজী মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাক, ইমাম সমিতির সভাপতি হাফেজ হাবিবুল্লাহ বেলালী, শ্রীরামকাঠী ইউনিয়নের সাবেক সভাপতি হাফেজ হারুন অর রশিদ এবং হিন্দু শাখার উপজেলা সভাপতি প্রভাষক প্রদীপ কুমার হালদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

হিংসা কেন মানুষের জন্য ক্ষতিকর

ইসলামে পরশ্রীকাতরতাকে অত্যন্ত ক্ষতিকর ও নিষিদ্ধ হিসেবে বিবেচনা করা...

নীরব রোগ কিডনি, আগে থেকেই সতর্ক হোন

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম, যা প্রতিদিন বিপুল...

অনলাইন প্রতারণা থেকে বাঁচতে যা জানা জরুরি

ডিজিটাল প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে প্রতারণার কৌশলও দিন দিন...

খাবার সংরক্ষণে সঠিক কাগজ বাছাই কেন জরুরি

খাবার সংরক্ষণে বিভিন্ন ধরনের কাগজের ব্যবহার এখন ঘরে-বাইরে সাধারণ...

ইসলামের দৃষ্টিতে পরিবেশ রক্ষা কেন জরুরি

ইসলামে ইবাদতের পাশাপাশি পরিবেশ সংরক্ষণকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা...

মার্চের আকাশে জ্যোতির্বিজ্ঞানের বিস্ময়

মার্চ মাসের শেষভাগে বাংলাদেশের আকাশ যেন এক অনন্য জ্যোতির্বৈজ্ঞানিক...

স্বপ্নে আল্লাহকে দেখা কী নির্দেশ করে

স্বপ্নে আল্লাহতায়ালার সামনে নিজেকে উপস্থিত দেখতে পাওয়া বিষয়ে ইসলামী...

লাল না সাদা ডিম, কোনটি বেশি স্বাস্থ্যকর

ডিম বাঙালির প্রতিদিনের খাদ্যতালিকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাবার। সকালের...

যেসব স্থানে ফোন চার্জ দেওয়া বিপজ্জনক

বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের নিত্যদিনের অপরিহার্য সঙ্গী হয়ে উঠেছে।...

জান্নাতে কারা বেশি—হাদিসে কী বলা হয়েছে

জান্নাতে নারী ও পুরুষের সংখ্যা নিয়ে ইসলামি ইতিহাসে দীর্ঘদিন...

পিরোজপুরে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ

পিরোজপুরে ঈদ-পরবর্তী প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা...

বিদ্যুৎ খরচ ছাড়াই ঘর ঠান্ডা রাখার উপায়

গ্রীষ্ম মৌসুম এলেই দেশের অধিকাংশ ঘরে তাপের প্রভাব বাড়তে...

ফ্লাইট বাতিলে বিপাকে ওমরাহ যাত্রীরা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি ওমরাহ...

খরচ ছাড়াই গুগল ড্রাইভে জায়গা বাড়ানোর কৌশল

ডিজিটাল যুগে ব্যক্তিগত ছবি, ভিডিও ও গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ...
spot_img

আরও পড়ুন

হিংসা কেন মানুষের জন্য ক্ষতিকর

ইসলামে পরশ্রীকাতরতাকে অত্যন্ত ক্ষতিকর ও নিষিদ্ধ হিসেবে বিবেচনা করা হয়েছে। এটি মানুষের অন্তরে অশান্তি সৃষ্টি করে এবং সমাজে অস্থিরতা ডেকে আনে বলে উল্লেখ করা...

নীরব রোগ কিডনি, আগে থেকেই সতর্ক হোন

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম, যা প্রতিদিন বিপুল পরিমাণ রক্ত পরিশোধন করে শরীরকে সুস্থ রাখে। তবে কিডনির সমস্যা অনেক সময় দীর্ঘদিন অজানাই থেকে...

অনলাইন প্রতারণা থেকে বাঁচতে যা জানা জরুরি

ডিজিটাল প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে প্রতারণার কৌশলও দিন দিন জটিল হয়ে উঠছে। ইমেইল, এসএমএস বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভুয়া লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য...

খাবার সংরক্ষণে সঠিক কাগজ বাছাই কেন জরুরি

খাবার সংরক্ষণে বিভিন্ন ধরনের কাগজের ব্যবহার এখন ঘরে-বাইরে সাধারণ চর্চায় পরিণত হয়েছে। বিশেষ করে গরম খাবার দীর্ঘক্ষণ ভালো রাখতে অনেকেই অ্যালুমিনিয়াম ফয়েলের ওপর নির্ভর...
spot_img