Wednesday, March 18, 2026
30 C
Dhaka

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

রাজশাহী নগরীতে বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। নিহতের নাম অনিক হোসেন (২২)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর চৌদ্দপাই এলাকার আবহাওয়া অফিস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক হোসেন রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আনারুল ইসলামের ছেলে বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে আবহাওয়া অফিস এলাকার দিক থেকে চৌদ্দপাইয়ের দিকে যাচ্ছিলেন অনিক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অনিককে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) এ নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওয়ালিফ হোসেন জানান, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনিককে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নাসার নতুন ছবিতে ধরা পড়ল নক্ষত্রের শেষ যাত্রা

মহাকাশের গভীরে অবস্থিত রহস্যময় ক্যাটস আই নীহারিকার নতুন ও...

ঢাকায় সন্ধ্যায় বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকায় আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন...

অবহেলায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মসজিদ

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে অবস্থিত প্রায় ৯০০ বছরের...

পোশাক খাতে বেতন পরিশোধে অগ্রগতি

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের তৈরি পোশাক খাতে শ্রমিকদের...

দীর্ঘদিন কাশি থাকলে কী করবেন

বসন্তকালে দীর্ঘস্থায়ী কাশির সমস্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। অনেক...

মার্কিন ভিসা নীতিতে কঠোর বার্তা

বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের বি১-বি২ ভিজিটর ভিসা ব্যবহারে নতুন...

মহাবিশ্বে কোয়েসারের রহস্য উন্মোচনের চেষ্টা

মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর ও শক্তিশালী বস্তুগুলোর মধ্যে কোয়েসার অন্যতম।...

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় ভোগান্তি

বগুড়ার সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায়...

রমজানের শেষ সময়ে করণীয় কী

পবিত্র রমজান মাসের শেষ সময় মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।...

বাড়িতেই বানান সুস্বাদু বাটার চিকেন বিরিয়ানি

উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে ভিন্ন স্বাদের খাবারের গুরুত্ব...

প্রাণহীন পৃথিবী কি টিকে থাকতে পারত

পৃথিবীতে যদি হঠাৎ করেই সব ধরনের প্রাণ বিলীন হয়ে...

ডুজা নির্বাচনে মানজুর-লিটনের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের...

২০ মার্চ আরব বিশ্বে ঈদের আভাস

চলতি বছর পবিত্র ঈদুল ফিতর কোন দিনে উদযাপিত হবে,...

ঈদে যাত্রাপথে কমেছে ভোগান্তি

ঈদকে সামনে রেখে উত্তরাঞ্চলের মানুষ স্বজনদের সঙ্গে সময় কাটাতে...
spot_img

আরও পড়ুন

নাসার নতুন ছবিতে ধরা পড়ল নক্ষত্রের শেষ যাত্রা

মহাকাশের গভীরে অবস্থিত রহস্যময় ক্যাটস আই নীহারিকার নতুন ও অত্যন্ত সূক্ষ্ম ছবি প্রকাশ করেছে নাসা। প্রায় ৪ হাজার ৪০০ আলোকবর্ষ দূরে অবস্থিত এই নীহারিকাটি...

ঢাকায় সন্ধ্যায় বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকায় আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন দেখা দিয়েছে। এর প্রভাবে রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষকেরা। বুধবার এক...

অবহেলায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মসজিদ

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে অবস্থিত প্রায় ৯০০ বছরের পুরোনো কুড় মসজিদ এখন ধ্বংসের মুখে। ঐতিহ্যবাহী এই স্থাপনাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে...

পোশাক খাতে বেতন পরিশোধে অগ্রগতি

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের তৈরি পোশাক খাতে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি...
spot_img