Saturday, March 7, 2026
25.6 C
Dhaka

গণতন্ত্র রক্ষায় মৌলিক সংস্কার অপরিহার্য

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ চরমভাবে কলুষিত হয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণে মৌলিক সংস্কার ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। গণতন্ত্র টিকিয়ে রাখতে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের সবচেয়ে বড় দাবি বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সুজন রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, ‘বর্তমানে নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক দলগুলোতে কালো টাকার প্রভাব এবং পেশিশক্তিনির্ভর রাজনীতি ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে। অনেক ক্ষেত্রে দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত থেকেও বিপুল অর্থ দিতে না পারায় মনোনয়ন থেকে বঞ্চিত হতে হচ্ছে, যা রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দুর্নীতির চিত্র স্পষ্ট করে।’

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সবচেয়ে জরুরি হলো নির্বাচন কমিশনের সংস্কার। অতীতে নির্বাচন কমিশনের সদস্যরা নিরপেক্ষ ভূমিকা পালনের পরিবর্তে শাসক দলের পক্ষাবলম্বন করেছেন। এর ফলে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে এবং গণতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি উল্লেখ করেন, ‘১৯৯১ সালের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত।’

সংবিধান প্রসঙ্গে ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই সংবিধান রচনা করা হয়েছিল। এর ফলেই প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার অধিকারী হন।’ তিনি আরও বলেন, সেই ব্যবস্থার ধারাবাহিকতায় ক্ষমতা কেন্দ্রীভূত হতে হতে শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছেন।

তিনি বলেন, ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। প্রতিশোধপরায়ণ রাজনীতির মধ্য দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পথ সুগম করা হয়। এর ফলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।’

সংলাপে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা ও প্রয়োজনীয় সংস্কার নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

কার ওপর ফিতরা দেওয়া ওয়াজিব

রমজান মাস ও ঈদুল ফিতরের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি...

নারীর ক্ষমতায়নে সরকারের অঙ্গীকার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক...

ইসলামে আত্মহত্যা কেন গুরুতর পাপ

ইসলামে আত্মহত্যা কঠোরভাবে নিষিদ্ধ এবং এটিকে গুরুতর পাপ হিসেবে...

বন্ধ্যত্ব নিয়ে সচেতনতা বাড়ছে পুরুষদের মধ্যে

সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত রয়েছে—দম্পতির সন্তান না...

কৃত্রিম সংকটে পাম্পে রেশনিংয়ে ভোগান্তি

চাঁদপুর শহরে কয়েকটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কৃত্রিম সংকট...

পরিমিত ড্রাই ফ্রুটস খাওয়ার পরামর্শ পুষ্টিবিদদের

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রসঙ্গ উঠলেই অনেকের পছন্দের তালিকায় থাকে ড্রাই...

হোয়াটসঅ্যাপের তথ্য নীতি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

ভারতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, ব্যবহারকারীর গোপনীয়তা এবং বড় প্রযুক্তি...

রাতে ভাত খাওয়া কি সত্যিই ক্ষতিকর

ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যগুলোর একটি। অনেকের কাছে ভাত...

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

ভারতের আসাম রাজ্যের কারবি আংলং জেলায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত...

ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যায়

রোজা অবস্থায় চিকিৎসাজনিত প্রয়োজনে ইনজেকশন বা ইনসুলিন নেওয়া যাবে...

৮০ বিলিয়ন ছবি সংরক্ষণ করছে ফেসবুক

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রযুক্তিগত অবকাঠামো ক্রমেই...

ইফতারে তান্দুরি চিকেন কাটলেটের সহজ রেসিপি

রোজার দিনে সারাদিন না খেয়ে থাকার পর ইফতারের টেবিলে...

মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার তেল উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলায় জ্বালানি তেল মজুত রেখে কৃত্রিম সংকট...

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ফ্লাইট চলাচলে বড় প্রভাব

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে...
spot_img

আরও পড়ুন

কার ওপর ফিতরা দেওয়া ওয়াজিব

রমজান মাস ও ঈদুল ফিতরের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো সদকাতুল ফিতর। সমাজের ধনী-গরিব সবাই যেন ঈদের আনন্দে অংশ নিতে পারেন, সে উদ্দেশ্যে...

নারীর ক্ষমতায়নে সরকারের অঙ্গীকার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ...

ইসলামে আত্মহত্যা কেন গুরুতর পাপ

ইসলামে আত্মহত্যা কঠোরভাবে নিষিদ্ধ এবং এটিকে গুরুতর পাপ হিসেবে গণ্য করা হয়। বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে, আত্মহত্যা মানুষের জন্য মারাত্মক অপরাধ এবং এর জন্য...

বন্ধ্যত্ব নিয়ে সচেতনতা বাড়ছে পুরুষদের মধ্যে

সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত রয়েছে—দম্পতির সন্তান না হলে দায় যেন শুধুই নারীর। সন্তান ধারণে সমস্যা দেখা দিলে অধিকাংশ সময় সামাজিক চাপ, লজ্জা...
spot_img