Friday, March 27, 2026
25 C
Dhaka

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় রাজনৈতিক উত্তেজনা

নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ঘিরে ছাত্রদল নেতা ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। যৌতুক মামলার শুনানিতে অংশ নিতে এসে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সজিব নামের এক যুবক যৌতুক মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হলে তাকে ছাত্রলীগের নেতা দাবি করে আটক করার চেষ্টা করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান।

এ সময় বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী দ্রুত সেখানে এসে সজিবকে জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে যান। এরপর বিষয়টি নিয়ে ছাত্রদল নেতা ও আইনজীবীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা একপর্যায়ে ধাক্কাধাক্কিতে রূপ নেয়।

ঘটনার বিষয়ে বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট রাজিব মণ্ডল বলেন, সানু আক্তার শান্তা নামে এক নারী এক লাখ টাকা কাবিনে সজিব নামের এক যুবককে বিয়ে করেন। বিয়ের পর সজিব জানতে পারেন, ওই নারীর আগে আরও চারটি বিয়ে হয়েছিল। এ নিয়ে দাম্পত্য কলহের জেরে সানু আক্তার শান্তা সজিবের বিরুদ্ধে ঢাকা আদালতে চারটি এবং নারায়ণগঞ্জ আদালতে একটি যৌতুক মামলা করেন।

তিনি আরও জানান, ওই যৌতুক মামলায় সজিব নারায়ণগঞ্জের একটি আদালতে হাজিরা দিয়ে এজলাসের সামনে অবস্থান করছিলেন। তখন সানু আক্তার শান্তা আদালতপাড়ায় ছাত্রদল নেতা মেহেদী হাসান ফারহানকে ব্যবহার করে মব সৃষ্টি করে সজিবকে মারধর ও টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে প্রকৃত ঘটনা জানার পর ছাত্রদল নেতার কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি ভুল স্বীকার করে ক্ষমা চান। এরপর তাকে ছেড়ে দেওয়া হয় এবং সজিবকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান বলেন, ‘সে ছাত্রলীগ করত, এটা আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। তাকে আটক করে পুলিশের কাছে তুলে দিতে গেলে বিএনপিপন্থী আইনজীবীরা বাধা দেন। সেই সাথে তারা ওই ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়ে আমাকে হেনস্তা করেন এবং মারধর করার চেষ্টা করেন। পরে আমার পরিচয় দিলে তারা আমাকে ছেড়ে দেন।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ভিনগ্রহ নয়, এটি ছিল এক টুকরো আলু

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতরে তোলা একটি রহস্যময় ছবি ঘিরে...

একজন মুসলিমের কাছে স্বাধীনতার অর্থ কী

মানব ইতিহাসে স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক ধারণা। তবে...

পেট ফাঁপার সমস্যা এড়াতে করণীয়

অনেকেই ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা,...

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায়...

টুঙ্গিপাড়ায় ককটেল বিস্ফোরণে মাদ্রাসাছাত্রের নামে মামলা

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ককটেল তৈরির সময়...

চট্টগ্রামের সন্দ্বীপে জ্বালানি সংকটে যান চলাচল থমকে যাওয়ার আশঙ্কা

প্রতিনিধি, সন্দ্বীপ: চট্টগ্রামের একমাত্র সাগরঘেরা দ্বীপ উপজেলা সন্দ্বীপে জ্বালানি...

রাজবাড়ীতে পদ্মা বাসডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু, মা–ছেলে–ভাগ্নিকে পাশাপাশি দাফন

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা...

হাতীবান্ধায় হাতকড়া পরা আসামিকে পালানোর দুই দিন পর আবার গ্রেপ্তার

প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় চুরির অভিযোগে গ্রেপ্তার করা মনিরুজ্জামান...

আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার, মাংস বিক্রি করতে গিয়ে ধরা

প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার...

‘৩০ লাখ শহীদের আত্মত্যাগ বারবার স্মরণ করতে হবে’

প্রতিনিধি, লক্ষ্মীপুর: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের...

তরুণদের সুখ কমার পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা

পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের মানসিক সুস্থতা ও জীবনের...

কাপ্তাই হ্রদে লঞ্চের তলা ছিদ্র, ২০০-এর বেশি যাত্রী রক্ষা পেলেন

রাঙামাটি: কাপ্তাই হ্রদে বৃহস্পতিবার সকালে এক যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার...

বাসডুবিতে স্বামী–স্ত্রীর মৃত্যু, একদিনেই এতিম দুই ভাই

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে বৃহস্পতিবার (২৬ মার্চ) এক...

ফেসবুকেই পেমেন্ট ও অর্ডারের সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে...
spot_img

আরও পড়ুন

ভিনগ্রহ নয়, এটি ছিল এক টুকরো আলু

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতরে তোলা একটি রহস্যময় ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ছবিটিতে ডিমের মতো একটি বস্তু থেকে কালচে টেন্টাকলসদৃশ অংশ...

একজন মুসলিমের কাছে স্বাধীনতার অর্থ কী

মানব ইতিহাসে স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক ধারণা। তবে ইসলামের দৃষ্টিতে স্বাধীনতা কেবল রাজনৈতিক বা ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর অর্থ আরও...

পেট ফাঁপার সমস্যা এড়াতে করণীয়

অনেকেই ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা, অস্বস্তি কিংবা ঢেকুর ওঠার সমস্যায় ভোগেন। নিয়মিত এমন পরিস্থিতি তৈরি হলে তা দৈনন্দিন জীবনে অস্বস্তি...

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় মাছ ধরার সময় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে...
spot_img