Sunday, March 1, 2026
33 C
Dhaka

ছোট যমুনার পাড়ে ধস, ছয় মাসেও মেলেনি সংস্কারের উদ্যোগ

নওগাঁর বদলগাছী উপজেলার কাষ্টডোব বাঁকে ছোট যমুনা নদীর পূর্ব পাশে বাঁধের প্রায় দুই শ ফুট অংশ গত বর্ষা মৌসুমে ধসে পড়ে। একই সময়ে বাঁধের ওপর নির্মিত পাকা সড়কের প্রায় দুই ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ছয় মাস পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত অংশের কোনো সংস্কার কাজ শুরু হয়নি। এতে আগামী বর্ষা মৌসুমকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, গত বর্ষা মৌসুমে কাষ্টডোব বাঁকে ধসের আশঙ্কা দেখা দিলে এলাকাবাসী নিজেদের উদ্যোগে সতর্কতামূলক ব্যবস্থা নেন। পরে নদীর পানি নেমে গেলে বাঁধের প্রায় দুই শ ফুট অংশ ধসে পড়ে। একই সঙ্গে সড়কের মাঝ বরাবর হালকা ফাটল দেখা দেয়। শুষ্ক মৌসুমে ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার না হলে আগামী বর্ষায় পুরো বাঁধ ধসে পড়ার আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, নওগাঁর বদলগাছী উপজেলা একটি কৃষিপ্রধান অঞ্চল। এখানে ধানের তিন ফসলের পাশাপাশি সারা বছর সবজি চাষ হয়ে থাকে। বাঁধটি ভেঙে গেলে বাড়িঘরের পাশাপাশি কৃষিখাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। স্থানীয়দের দাবি, বসতবাড়ির ক্ষতির তুলনায় ফসলের ক্ষতির পরিমাণ হবে অন্তত দশ গুণ বেশি। এ ছাড়া ছোট যমুনা নদীর ওপর নির্মিত এই বাঁধ এলাকাবাসীর চলাচলের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হয়।

স্থানীয়রা আরও জানান, বহু বছর আগে পারসোমবাড়ি থেকে বদলগাছী পর্যন্ত এই বাঁধের ওপর পাকা সড়ক নির্মাণ করা হয়। তবে বর্তমানে ঝুঁকিপূর্ণ অংশে এক সপ্তাহের ভারী বর্ষাতেই সড়কের অর্ধেক অংশ ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কাও রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টন বলেন, ‘দ্রুত ঝুঁকিপূর্ণ স্থানটি সংস্কার করা প্রয়োজন। নইলে এলাকাবাসী ক্ষতির মুখে পড়বে।’

এ বিষয়ে নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, ‘দুই-তিন শ ফুট ছোটখাটো ভাঙন কোনো বিষয় না। পদ্মার পাড়ে দুই-তিন কিলোমিটারজুড়ে ভাঙন দেখা দেয়। তার পরও আমরা বরাদ্দ চেয়েছিলাম, পাইনি। পেলে সংস্কার করা হবে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফি–কে ইরানের লিডারশিপ কাউন্সিলের ধর্মীয়...

মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ঘোষণা

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে...

আধুনিক শিক্ষাব্যবস্থায় জোর সরকারের

দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট...

নতুন শাখার উদ্বোধনে ৬৫% পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা

ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন...

০ শতাংশ অগ্রিমে ফোন কেনার সুযোগ আনছে ইনফিনিক্স

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তি ব্র্যান্ড...

বাউফলে শতবর্ষী মন্দিরে কালী প্রতিমা ভাঙচুর, থানায় মামলা দায়ের

পটুয়াখালীর বাউফলে শীতলা-কালীমাতা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।...

মশার কয়েল থেকে আগুনে নিঃস্ব পরিবার

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি ছাগল ও দুটি...

সুনামগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ, ভিডিও প্রকাশের ঘটনায় যুবককে যাবজ্জীবন

সুনামগঞ্জে প্রবাসী সেজে কলেজছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ এবং...

মজার ইশকুলে ইফতার, শিশুদের সঙ্গে সময় কাটালেন শিক্ষা প্রতিমন্ত্রী

তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পৃষ্ঠপোষকদের উপস্থিতিতে গতকাল...

র্যাব ও ফায়ার সার্ভিস নিয়ে সরকারি পদক্ষেপের বিষয়েও স্পষ্টতা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় পুলিশ...

ব্রুনেই-বাংলাদেশ সম্পর্ক জোরদারে মতবিনিময়

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নেতৃত্বে একটি...

এসিআই স্মার্ট টুলস–পিকাবুর নতুন অংশীদারিত্ব দেশে পণ্য প্রাপ্যতা বাড়াবে

দেশব্যাপী গ্রাহকদের মানসম্মত টুলস পণ্য সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্য...

খামেনিকে হত্যার জন্য শনিবার সকালকেই কেন বেছে নিলো যুক্তরাষ্ট্র-ইসরাইল?

ইসরায়েল-মার্কিন সমন্বিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি...

দগ্ধ তিন শিশু জানে না পরিবারের আর কেউ বেঁচে নেই

চট্টগ্রামের হালিশহরের হালিমা মঞ্জিল নামের একটি ছয়তলা ভবনের তৃতীয়...
spot_img

আরও পড়ুন

ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফি–কে ইরানের লিডারশিপ কাউন্সিলের ধর্মীয় বিচারবিদ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই কাউন্সিলই...

মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ঘোষণা

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে আপাতত দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি...

আধুনিক শিক্ষাব্যবস্থায় জোর সরকারের

দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সবাইকে সৃজনশীল প্রস্তাব ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী...

নতুন শাখার উদ্বোধনে ৬৫% পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা

ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখা। নতুন শাখায় আধুনিক স্কিনকেয়ার ট্রিটমেন্ট, শতভাগ অথেনটিক ডার্মো-কসমেটিকস এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ—all-in-one...
spot_img