Wednesday, February 25, 2026
23.2 C
Dhaka

জনগণের রায়ে সরকার গঠনের অঙ্গীকার বিএনপির

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া কখনোই জোর করে ক্ষমতায় থাকেননি এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘বেগম খালেদা জিয়া কখনোই জোর করে ক্ষমতায় থাকেন নাই। তিনি প্রধানমন্ত্রী ছিলেন, জনগণের রায় মেনে নিয়ে বিরোধী দলীয় নেত্রীর দায়িত্বও পালন করেছেন। ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর এলাকায় আলোকবালী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রতিষ্ঠা করেছেন। ভোটাধিকার বাস্তবায়নে তিনি তত্ত্বাবধায়ক বিল পাস করেছেন। তিনি প্রশাসনকে ব্যবহার করে জোরদবরদস্তি করে ক্ষমতায় থাকেননি।’

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে খোকন বলেন, অপরদিকে শেখ হাসিনা আমি-ডামি নির্বাচন করে স্বৈরাচারিতা প্রতিষ্ঠা করেছেন। এর মাধ্যমে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

দলীয় ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা বলি উই হ্যাভ এ প্ল্যান। আগামী দিনে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় এলে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে দেশ গঠন করা হবে।’

তিনি আরও বলেন, জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং চরাঞ্চলের উন্নয়ন কীভাবে করা যায়, সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির...

জয়পুরহাটে ৬০ বিঘার জলমহাল ইজারা নিয়ে অমৎস্যজীবীদের মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘি...

যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যা: প্রধান আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক নুরে আলম ওরফে খাইরুলকে হত্যা করার...

উপাচার্য ও কোষাধ্যক্ষের নিয়োগ জবি থেকে দিতে হবে: শিক্ষক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো...

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী নেতার জামিন

কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দি থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা...

নিউমুরিং কনটেইনার টার্মিনাল: চূড়ান্ত সিদ্ধান্তে অপেক্ষা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের...

শ্রীপুরে পরিত্যক্ত কার্যালয়ে আগুন, কারণ অজানা

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ...

বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে বইমেলা শুরু

অমর একুশে বইমেলা ২০২৬ আগামী বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর)...

প্রধানমন্ত্রীর নির্দেশে তৎপর হয় পুলিশ

রাজধানীর খিলগাঁও এলাকায় অপহরণের সোয়া এক ঘণ্টার মধ্যে এক...

অধিকৃত পশ্চিম তীর ইস্যুতে মুসলিম বিশ্বের বৈঠক

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত এক জরুরি বৈঠকে অংশ...

৬৪ লাখ টাকার সড়ক প্রকল্পে মান নিয়ে প্রশ্ন

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি নির্মাণাধীন সড়কের গাইডওয়াল নির্মাণে অনিয়মের...

শহীদ সেনা দিবসে প্রধানমন্ত্রীর শপথের আহ্বান

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক...

বরিশালে এজলাসে ঢুকে প্রতিবাদ, ধাক্কাধাক্কির ভিডিও ভাইরাল

বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে হট্টগোল ও...

লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য

রমজান আত্মার পুনর্জাগরণ, চরিত্রের পরিশুদ্ধি এবং স্রষ্টার সান্নিধ্যে ফিরে...
spot_img

আরও পড়ুন

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির সূত্র ও মহাকর্ষ তত্ত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে তাঁর জীবনের একটি বড় অংশ কেটেছে ধর্মতত্ত্ব,...

জয়পুরহাটে ৬০ বিঘার জলমহাল ইজারা নিয়ে অমৎস্যজীবীদের মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘি জলমহাল অমৎস্যজীবীদের সমন্বয়ে গঠিত একটি সমিতির নামে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার...

যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যা: প্রধান আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক নুরে আলম ওরফে খাইরুলকে হত্যা করার ঘটনায় মামলার প্রধান আসামি মো. হৃদয় হোসেন (২৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য আসামি মো....

উপাচার্য ও কোষাধ্যক্ষের নিয়োগ জবি থেকে দিতে হবে: শিক্ষক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো রদবদল বা উচ্চ পদে নিয়োগের ক্ষেত্রে বাইরে থেকে কাউকে নেওয়া হলে তা মেনে নেওয়া হবে...
spot_img