Friday, February 27, 2026
22.9 C
Dhaka

জুনে প্লট বরাদ্দ, বছর শেষে শিল্পকারখানা স্থাপনের লক্ষ্য

পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় ইপিজেডে বালু ভরাটের কাজ শেষ হয়েছে। এর ওপর ভিত্তি করেই দ্রুত গতিতে এগোচ্ছে সড়ক, ড্রেনেজসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণকাজ। বিদ্যুৎ, পানি ও অন্যান্য মৌলিক সুবিধা নিশ্চিত করে চলতি বছরের মাঝামাঝি সময়ে বিনিয়োগকারীদের মধ্যে প্লট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া প্লটগুলোতেই চলতি বছরের শেষ দিকে শিল্পকারখানা স্থাপনের কাজ শুরু করতে পারবেন বিনিয়োগকারীরা।

বঙ্গোপসাগর ও নদ-নদী পরিবেষ্টিত পটুয়াখালী অঞ্চলের মানুষের জীবিকা দীর্ঘদিন ধরে মাছ ধরা ও কৃষিকাজকেন্দ্রিক। কুয়াকাটা সমুদ্র সৈকতকে ঘিরে পর্যটনের বিকাশ ঘটলেও স্থায়ী কর্মসংস্থান ও শিল্পভিত্তিক অর্থনীতির ঘাটতি ছিল স্পষ্ট। এই বাস্তবতায় পায়রা সমুদ্রবন্দর, তাপবিদ্যুৎকেন্দ্র ও পদ্মা সেতুর পর দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে নতুন সংযোজন হিসেবে যুক্ত হচ্ছে পটুয়াখালী ইপিজেড।

পায়রা সমুদ্রবন্দরকে কেন্দ্র করে শিল্পকারখানা স্থাপনের জন্য জমি অধিগ্রহণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে এলাকায় দুটি এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার তাপবিদ্যুৎকেন্দ্র উৎপাদনে রয়েছে। আরও একটি একই ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ এক-চতুর্থাংশ সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ ও বন্দর সুবিধার সমন্বয়ে পটুয়াখালী ধীরে ধীরে দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় শিল্পকেন্দ্রে পরিণত হচ্ছে। এই প্রেক্ষাপটে ২০২৩ সালে পটুয়াখালী ইপিজেড প্রকল্পের কাজ শুরু হয়।

সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পাঁচকোরালিয়া গ্রামে ৪১০ দশমিক ৭৮ একর জমিতে নির্মাণাধীন এ প্রকল্পের বালু ভরাটের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী জুনের মধ্যে বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ শুরু হওয়ার কথা রয়েছে। বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই দেশি ও বিদেশি উদ্যোক্তারা শিল্পকারখানা স্থাপনের কার্যক্রম শুরু করতে পারবেন।

কর্মসংস্থানে নতুন দিগন্ত

দেশের তৃতীয় সামুদ্রিক বন্দর পায়রা সমুদ্রবন্দরের পাশেই গড়ে উঠছে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। এ কারণে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহও ধীরে ধীরে বাড়ছে। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। উন্নত যোগাযোগ সুবিধার ফলে কম সময় ও কম খরচে কাঁচামাল আমদানি এবং রপ্তানি পণ্য পরিবহন সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পায়রা বন্দর, পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ এবং সহজলভ্য শ্রমশক্তির ওপর ভিত্তি করে ইপিজেডে বিভিন্ন ধরনের শিল্পকারখানা স্থাপন করবেন বিনিয়োগকারীরা। এসব কারখানায় প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যেক শ্রমিকের আয়ের ওপর গড়ে আরও দুইজন পরিবারের সদস্য নির্ভর করবেন। সে হিসাবে প্রায় দুই লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইপিজেডকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবেন।

ইপিজেডে কর্মচাঞ্চল্য বাড়লে আশপাশের এলাকাতেও এর প্রভাব পড়বে। হোটেল-রেস্তোঁরা, গণপরিবহন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানসহ নানা সেবামুখী ব্যবসার প্রসার ঘটবে। এতে স্থানীয় অর্থনীতির পাশাপাশি সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইপিজেড চালু হলে এ অঞ্চলের আর্থসামাজিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন আসবে। মাছ ধরা ও কৃষিকাজে নির্ভরশীল দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের একটি বড় অংশ তখন গার্মেন্টস, ম্যানিকুইন হেড ও উইগ, লাগেজ, গাড়ির সিট হিটার, সার্জিক্যাল গাউন, প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্পে কাজের সুযোগ পাবেন।

অবকাঠামো ও বিনিয়োগ সুবিধা

এক হাজার ৪৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পটুয়াখালী ইপিজেডে মোট ৩০৬টি শিল্প প্লট থাকবে। এর মধ্যে এক হাজার ১০৫ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং বাকি ৩৩৮ কোটি টাকা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের আওতায় প্রায় ৩ দশমিক ১৫ লাখ মিটার সড়ক, ৩০ হাজার মিটার ড্রেনেজ, চারটি ছয়তলা কারখানা ভবন, তিনটি দশতলা অফিস ভবন, আবাসিক ভবন, কাস্টমস ও জোন অফিস, নিরাপত্তা অফিস এবং একটি হেলিপ্যাড নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি জমিদাতা ১৫৪ পরিবারের জন্য পুনর্বাসন আবাসন নির্মাণ করা হচ্ছে, যেখানে পুকুর, মসজিদসহ মৌলিক সুযোগ-সুবিধা থাকবে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ১৪টি সাবস্টেশন, ১৫ কিলোমিটার ১১ কেভি হাই-টেনশন লাইন এবং একটি জিআইএস সাবস্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ, পানি ও ড্রেনেজ ব্যবস্থার কাজ শেষ হলেই প্লট বরাদ্দ কার্যক্রম শুরু হবে।

জুনে প্লট বরাদ্দ, পরে শিল্পস্থাপন

পটুয়াখালী ইপিজেডের প্রকল্প পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘২০২৬ সালের শুরুতে বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ দেওয়ার লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে কাজ চলছে।’ তিনি বলেন, ‘জমিদাতা পরিবারগুলোর আবাসন নির্মাণ শুরু হয়েছে। ড্রেন, ফুটপাত, কালভার্ট ও স্কুলসহ প্রয়োজনীয় সামাজিক অবকাঠামোও গড়ে তোলা হবে।’

তিনি আরও বলেন, ‘বালু ভরাট শেষে বিভিন্ন স্থাপনার নির্মাণকাজ এখন দৃশ্যমান পর্যায়ে পৌঁছেছে। এই বছরের মাঝামাঝি সময় প্লট বরাদ্ধ দেয়া হবে। বিনিয়োগকারীরা এই বছরের শেষের দিকে শিল্প কারখানা স্থাপনের কাজ শুরু করতেন পারবেন।’

পায়রা সমুদ্রবন্দর, পদ্মা সেতু ও বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে পটুয়াখালী ইপিজেড যুক্ত হলে উপকূলীয় অর্থনীতির চাকা নতুন গতিতে ঘুরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের কাছে এটি কেবল একটি শিল্পাঞ্চল নয়, বরং দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের প্রতীক হয়ে উঠছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

উড়োজাহাজে ব্যাটারি ঝুঁকি কমাতে জাপানের নতুন উদ্যোগ

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহারের ওপর...

ত্যাগে গড়া এক মহান সাহাবির জীবন

ইসলামের ইতিহাসে মুসআব ইবন উমাইর রা একটি উজ্জ্বল নাম।...

শিশুদের ফল খাওয়ানোর সঠিক নিয়ম

শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নতুন নতুন খাবারের সঙ্গে...

মৎস্যসম্পদ সুরক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাটকা সংরক্ষণের বিশেষ অভিযানে দুটি মাছ ধরার...

অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারানো ছিল মূল কারণ

জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা...

বগুড়া-৬ আসনে জামায়াতের প্রার্থী সোহেল

বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়...

মোবাইলের দাবিতে বিপজ্জনক সিদ্ধান্ত

রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় পল্লী...

লাকসামে ঐতিহাসিক ওয়াকফ জমি ঘিরে উত্তেজনা

কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী নবাব ফয়েজুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর সংলগ্ন...

কিশোরদের অনলাইন নিরাপত্তায় কঠোর হচ্ছে স্পেন

১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা...

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, ‘দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও...

খাল খনন ও কৃষি কার্ডে গুরুত্ব দিচ্ছে সরকার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

মাদকবিরোধী অভিযানে আরও কঠোর অবস্থানে পুলিশ

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক অভিযানে পাঁচজন...

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানলেন পূর্ণিমা চৌধুরী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের...

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ জনের হাতে আর্থিক সহায়তা

সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের পেশাদারিত্ব ও নিয়মিত প্রশিক্ষণের ওপর...
spot_img

আরও পড়ুন

উড়োজাহাজে ব্যাটারি ঝুঁকি কমাতে জাপানের নতুন উদ্যোগ

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটছে জাপান। লিথিয়াম-আয়ন ব্যাটারিযুক্ত পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগা বা ধোঁয়া বের...

ত্যাগে গড়া এক মহান সাহাবির জীবন

ইসলামের ইতিহাসে মুসআব ইবন উমাইর রা একটি উজ্জ্বল নাম। তিনি ছিলেন মদিনার প্রথম দাঈ, যার প্রচেষ্টায় মদিনার ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে যায়। তার...

শিশুদের ফল খাওয়ানোর সঠিক নিয়ম

শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নতুন নতুন খাবারের সঙ্গে পরিচয় করানো প্রয়োজন। ফলমূল থেকে শিশুরা পায় গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। তবে বীজযুক্ত ফল খাওয়ানোর ক্ষেত্রে...

মৎস্যসম্পদ সুরক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাটকা সংরক্ষণের বিশেষ অভিযানে দুটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ট্রলার দুটি তল্লাশি করে প্রায় ১০ মণ...
spot_img