পাবনায় মৃদু শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কয়েক দিন ধরে এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যার কারণে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম অনুভূত হচ্ছে।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ‘গতকাল সোমবার (৫ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার (৪ জানুয়ারি) ১০ ডিগ্রি সেলসিয়াস, শনিবার (৩ জানুয়ারি) ৯ ডিগ্রি, শুক্রবার (২ জানুয়ারি) ৮ দশমিক ৮ এবং বৃহস্পতিবার (১ জানুয়ারি) ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।’
তিনি আরও বলেন, এই মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব কয়েক দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর ফলে স্থানীয়রা শীতের সঙ্গে মানিয়ে চলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে হিমেল বাতাসে শিশু, বয়স্ক ও অসুস্থদের জন্য সতর্কতা অবলম্বন জরুরি বলে তিনি উল্লেখ করেন।
সিএ/এএ


