Sunday, February 22, 2026
32 C
Dhaka

জুলাই যোদ্ধা সুরভীর মুক্তি নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর কারা চাঁদাবাজি করছে তা জাতি জানে। প্রকৃত চাঁদাবাজিকে আড়াল করার জন্য জুলাই যোদ্ধাদের অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর মতে, এসব ঘটনার মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে।

সোমবার (৫ জানুয়ারি) দিনগত মধ্যরাতের পর কারামুক্ত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর টঙ্গীর বাসায় গিয়ে সুরভী ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি সুরভীর বিরুদ্ধে নেওয়া আইনগত পদক্ষেপের সমালোচনা করেন এবং বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

নাহিদ ইসলাম এ ঘটনায় গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, নির্বাচনে একটি দলের পক্ষে মিডিয়া কাজ করছে। মিডিয়া একটি দলের হয়ে নির্বাচনকে প্রভাবিত করছে। নির্বাচনের আগে মিডিয়া নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই তিনি গণমাধ্যমকে নিরপেক্ষ থাকার আহবান জানান।

এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা সুরভীর মুক্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অন্যায় ও অযৌক্তিক বলে মন্তব্য করেন।

এর আগে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্তি পান ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী। সোমবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন তিনি। একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১-এর বিচারক অমিত কুমার দে সুরভীকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

তার আগে সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ আদেশের পর আদালতপাড়ায় ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে বিক্ষোভ দেখা যায়।

রিমান্ড আদেশের পর গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় চিৎকার করে সুরভী বলেন, ‘তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনো রকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে।’

১৭ বছর বয়সী সুরভীর রিমান্ড আদেশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’

এরপর জামিনে মুক্ত হয়ে সুরভী কাশিমপুর কারাগার থেকে টঙ্গীর বাসায় ফেরেন। এই খবর পেয়ে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম তাঁর বাসায় গিয়ে সুরভী ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে শিগগির

বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, দ্রুত সময়ে হযরত শাহজালাল...

কারাগার থেকে দেড় ঘণ্টার প্যারোল, বাবার জানাজায় ছাত্রদল নেতা

রাজবাড়ীতে কারাগারে থাকা অবস্থায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায়...

রমজানে বিয়ে ও দাম্পত্য জীবনের বিধান

রমজান মাসে বিয়ে করা ইসলামে নিষিদ্ধ বা অপছন্দনীয়—এমন ধারণা...

রাষ্ট্রপতির ডাকে অনুষ্ঠিত হবে প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার...

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা করেছেন মন্ত্রী মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

জায়েদ খানের সঙ্গে মুখোমুখি আড্ডায় কাজী মারুফ

ঢালিউডের প্রখ্যাত অভিনেতা কাজী মারুফ, যিনি এক সময় ‘ইতিহাস’...

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত...

প্রেমিকার বাবার মামলায় প্রেমিকের যাবজ্জীবন, জামালপুরে মানববন্ধন

জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রেমিকার বাবার করা অপহরণ মামলায় যুবক...

পুরোনো টুথব্রাশ কেন ক্ষতিকর

দাঁত সুস্থ রাখতে নিয়মিত দাঁত ব্রাশ করার গুরুত্ব সবাই...

২৯ বছর পরও ঝুলে আছে সালমান শাহ হত্যা মামলার তদন্ত

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের...

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

রাজধানীর যাত্রাবাড়ীর জুরাইন এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, পাশে থাকা ১১ কোটি টাকার ট্রমা সেন্টার এখনো চালু হয়নি

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার...

এপস্টেইনকে পেন্টাগন–এফবিআই ভবন কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল: রিপোর্ট

দণ্ডপ্রাপ্ত প্রয়াত শিশু যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনকে ২০১৬ সালে...

চকরিয়ায় হত্যাকাণ্ড ঢাকতে ডাকাতির নাটকের অভিযোগ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নেওয়ার পর এক যুবককে...
spot_img

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে শিগগির

বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, দ্রুত সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করার পরিকল্পনা রয়েছে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত থার্ড টার্মিনাল বিষয়ক...

কারাগার থেকে দেড় ঘণ্টার প্যারোল, বাবার জানাজায় ছাত্রদল নেতা

রাজবাড়ীতে কারাগারে থাকা অবস্থায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে এক ছাত্রদল নেতা। পুলিশি পাহারায় নির্ধারিত সময়ের জন্য...

রমজানে বিয়ে ও দাম্পত্য জীবনের বিধান

রমজান মাসে বিয়ে করা ইসলামে নিষিদ্ধ বা অপছন্দনীয়—এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে। তবে ইসলামি শরিয়ত অনুযায়ী রমজান মাসে বিয়ে করা নিষিদ্ধ নয় এবং এতে...

রাষ্ট্রপতির ডাকে অনুষ্ঠিত হবে প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি...
spot_img