Wednesday, February 18, 2026
18 C
Dhaka

ই-সিগারেট ও ভেপ পুরোপুরি নিষিদ্ধ করল সরকার

ই-সিগারেট, ভেপ, হিটেড টোব্যাকোসহ সব ধরনের উদীয়মান তামাক ও নিকোটিনজাত পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ কার্যকর করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে জনসমাগমস্থল ও গণপরিবহনে ধূমপানের অপরাধে জরিমানার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে অধ্যাদেশটি কার্যকর হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এই সংশোধনী অধ্যাদেশের প্রস্তাব করেছিল।

পোস্টে জানানো হয়, এই আইনের মূল লক্ষ্য তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে সুরক্ষা দেওয়া এবং তামাক নিয়ন্ত্রণে বিদ্যমান আইনকে আরও কঠোর ও যুগোপযোগী করা। এর আওতায় বিড়ি উৎপাদন–সংক্রান্ত পৃথক অধ্যাদেশ বাতিল করে একীভূত ও সমন্বিত আইন প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি ই-সিগারেট, ভেপ, হিটেড টোব্যাকোসহ সব উদীয়মান তামাকপণ্যকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, তামাকজাত দ্রব্যের সংজ্ঞা সম্প্রসারণ করে এর মধ্যে ই-সিগারেট, ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস), হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি), নিকোটিন পাউচসহ সব নতুন ধরনের নিকোটিন পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার প্রয়োজনে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এসব পণ্যকে আনুষ্ঠানিকভাবে তামাকজাত দ্রব্য হিসেবে ঘোষণা করতে পারবে।

নতুন আইনে ‘নিকোটিন’ ও ‘নিকোটিন দ্রব্য’-এর পৃথক সংজ্ঞা যুক্ত করা হয়েছে। পাশাপাশি ‘পাবলিক প্লেস’-এর সংজ্ঞা ব্যাপকভাবে সম্প্রসারিত করা হয়েছে। সব ধরনের জনসমাগমস্থল ও গণপরিবহনে ধূমপান এবং তামাকজাত দ্রব্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই বিধান লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানার পরিমাণ আগের ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অধ্যাদেশে তামাকের বিজ্ঞাপন ও প্রচারণার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রিন্ট, ইলেকট্রনিক, ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মসহ সব মাধ্যমে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বিক্রয়স্থলে প্যাকেট প্রদর্শন ও প্রচারণা, করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে তামাক কোম্পানির নাম বা লোগো ব্যবহার এবং কোনো অনুষ্ঠান বা কর্মসূচির নামে তামাক কোম্পানির আর্থিক সহায়তা গ্রহণও নিষিদ্ধ করা হয়েছে।

আইনে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলার মাঠ ও শিশুপার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় করা যাবে না। ই-সিগারেট ও অন্যান্য উদীয়মান তামাকপণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি, সংরক্ষণ, বিক্রয় ও ব্যবহার দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এসব অপরাধে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

এ ছাড়া তামাক বা তামাকজাত দ্রব্যের সঙ্গে কোনো ক্ষতিকর বা আসক্তিমূলক দ্রব্য মেশানো হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। তামাকজাত দ্রব্যের প্যাকেটে কমপক্ষে ৭৫ শতাংশ জায়গাজুড়ে রঙিন ছবি ও স্বাস্থ্য সতর্কবার্তা সংবলিত স্ট্যান্ডার্ড প্যাকেজিং বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম না মানলে সংশ্লিষ্ট পণ্য বিক্রয় নিষিদ্ধ থাকবে।

নতুন অধ্যাদেশে জরিমানা ও কারাদণ্ডের পরিমাণ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। একই সঙ্গে কোম্পানির ক্ষেত্রে লাইসেন্স বাতিল, পণ্য জব্দ এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা পরিচালনার বিধান যুক্ত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব ব্যবস্থার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে এবং জনস্বাস্থ্যের সুরক্ষা জোরদার করা সম্ভব হবে।

সিএ/টিআর

spot_img

আরও পড়ুন

রমজান মাসে সুস্থ থাকতে খাদ্য, ঘুম ও ব্যায়ামের গুরুত্ব

রমজান মাসে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা গুরুত্বপূর্ণ।...

মহাকাশ থেকে দৃশ্যমান পৃথিবীর আশ্চর্য ১০ স্থান

পৃথিবীকে আমরা সাধারণত সমতল ভূমি হিসেবে দেখি, কিন্তু আন্তর্জাতিক...

জালিমদের বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন

কুরআনুল কারিমে এমন একটি দোয়া উল্লেখ আছে, যেখানে একজন...

খালি পেটে খেজুর খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

খেজুর হলো একটি পুষ্টিকর ফল, যা সারা বছর স্বাস্থ্যের...

চাঁদে আঘাত হানবে গ্রহাণু, বিজ্ঞানীদের সতর্কতা

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, সৌরজগতে নতুনভাবে শনাক্ত হওয়া একটি গ্রহাণু...

দুনিয়ার মোহ থেকে বাঁচার উপায়

মানুষের হৃদয়ে দুনিয়া ও আখিরাতের ভালোবাসা একসঙ্গে স্থায়ীভাবে অবস্থান...

খালি পেটে কিশমিশ খাওয়ার উপকারিতা

ব্যস্ত জীবনযাত্রায় অনেকেই দ্রুত প্রস্তুত খাবারের ওপর নির্ভরশীল হয়ে...

আফ্রিকার বুকে তৈরি হচ্ছে নতুন মহাসাগরের ইঙ্গিত

আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর ধীরে ধীরে একটি বিশাল ভূতাত্ত্বিক...

ইউনেস্কোর পথে ইসফাহানের ঐতিহাসিক মসজিদ

বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য ছয়টি ঐতিহাসিক মসজিদ নির্বাচন...

খিটখিটে মেজাজ নিয়ন্ত্রণের সহজ উপায়

খিটখিটে মেজাজ বর্তমান জীবনে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।...

মহাকাশে মিলল সবচেয়ে বড় সালফারযুক্ত জৈব অণু

বিজ্ঞানীরা মহাকাশে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় সালফারযুক্ত জৈব...

ইসলামে তাওবার গুরুত্ব ও ফজিলত

আল্লাহর পথে ফিরে আসাই মানুষের সবচেয়ে বড় সাফল্য। দুনিয়ার...

দুধের সঙ্গে কোন খাবার ক্ষতিকর

শরীর সুস্থ রাখতে দুধের গুরুত্ব অপরিসীম। ভিটামিন এ, বি৬,...

নতুন গবেষণায় বদলাচ্ছে চাঁদ-পৃথিবী সম্পর্কের ধারণা

নতুন এক বৈজ্ঞানিক গবেষণায় জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে...
spot_img

আরও পড়ুন

রমজান মাসে সুস্থ থাকতে খাদ্য, ঘুম ও ব্যায়ামের গুরুত্ব

রমজান মাসে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। দীর্ঘক্ষণ না খেয়ে থাকায় শরীরে দুর্বলতা বা ক্লান্তি অনুভূত হতে পারে। কিছু সহজ নিয়ম অনুসরণ...

মহাকাশ থেকে দৃশ্যমান পৃথিবীর আশ্চর্য ১০ স্থান

পৃথিবীকে আমরা সাধারণত সমতল ভূমি হিসেবে দেখি, কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীরা প্রায় ২৫০ মাইল ওপরে ভেসে পৃথিবীকে একেবারে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন। চীনের...

জালিমদের বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন

কুরআনুল কারিমে এমন একটি দোয়া উল্লেখ আছে, যেখানে একজন মুমিন নিজের জন্য, বাবা-মা ও সমগ্র মুমিন উম্মাহর জন্য ক্ষমা প্রার্থনা করতে পারেন। এটি একটি...

খালি পেটে খেজুর খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

খেজুর হলো একটি পুষ্টিকর ফল, যা সারা বছর স্বাস্থ্যের যত্ন নিতে সহায়ক। বিশেষ করে খালি পেটে ভিজিয়ে খেলে এর উপকারিতা আরও বৃদ্ধি পায়। ভারতীয়...
spot_img