Tuesday, March 31, 2026
25 C
Dhaka

মনোনয়ন দাখিল ঘিরে রংপুরজুড়ে নির্বাচনী আমেজ

রংপুরে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল কার্যক্রম শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১৭টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন ৪৭ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৯ জন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা এবং আট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি, বাসদ, সিপিবি, খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, নাগরিক ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও এই দিনে মনোনয়নপত্র দাখিল করেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, রংপুরের ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। শেষ দিনে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে রংপুর-১ আসনে ৯ জন, রংপুর-২ আসনে পাঁচজন, রংপুর-৩ আসনে ১০ জন, রংপুর-৪ আসনে ১০ জন এবং রংপুর-৫ ও রংপুর-৬ আসনে ১১ জন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসগুলোতে প্রাণচাঞ্চল্য দেখা যায়। দলীয় নেতাকর্মীদের ভিড়, স্লোগান ও মিছিলের মধ্য দিয়ে অনেক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এতে পুরো রংপুরজুড়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

এছাড়া বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।

মনোনয়নপত্র দাখিলের সময় নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও ওঠে। অভিযোগ রয়েছে, এনসিপি, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির কয়েকজন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার সময় মিছিল ও শোডাউন করেছেন। আচরণবিধি অনুযায়ী প্রার্থীসহ সর্বোচ্চ পাঁচজন মনোনয়ন দাখিলের সময় উপস্থিত থাকার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা মানা হয়নি। তবে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।

রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ইসলামী আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা বাবু, বাসদ (মার্কসবাদী) আহসানুল আরেফিন, ইসলামী ফ্রন্টের মো. আনাস, খেলাফত মজলিসের মো. মমিনুর রহমান, জাতীয় পার্টির ব্যারিস্টার মঞ্জুম আলী, জামায়াতের রায়হান সিরাজী, বিএনপির মোকাররম হোসেন সুজন, গণঅধিকার পরিষদের হানিফ খান সজিব ও জাতীয় নাগরিক পার্টির আল মামুন।

রংপুর-২ আসনে বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল, জামায়াতের এ টি এম আজহারুল ইসলাম, জেএসডির মো. আজিজুর রহমান ও ইসলামী আন্দোলনের মো. আশরাফ আলী মনোনয়নপত্র জমা দেন।

রংপুর-৩ আসনে বাসদের আব্দুল কুদ্দুছ, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, বিএনপির সামসুজ্জামান সামু, জাতীয় পার্টির জি এম কাদের, জামায়াতের মাহবুবুর রহমান বেলাল, স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী মোসা. আনোয়ারা ইসলাম রানী মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান, উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং জেলা ও উপজেলাগুলোতে সুশৃঙ্খলভাবে মনোনয়ন গ্রহণ করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে নির্বাচনের মূল প্রচারণা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ইমামের পেছনে নামাজ পড়লে সুরা পড়ার বিধান কী

জামাতে নামাজ আদায়ের সময় ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়লে...

রাজশাহীতে টোকেন পদ্ধতিতে তেল সরবরাহ শুরু

রাজশাহীতে জ্বালানি তেলের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে একটি ফিলিং...

চাঁপাইনবাবগঞ্জ থেকে সবচেয়ে বেশি শিশু হাসপাতালে ভর্তি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হাম রোগের...

সংবিধান মানলে খালেদা জিয়া সেদিন জেল থেকে বের হতে পারতেন না

সংবিধানকে কঠোরভাবে অনুসরণ করা হলে বেগম খালেদা জিয়ার মুক্তি...

অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের, পুলিশ তদন্তে

নওগাঁ শহরের একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা বাসের ভেতর...

হাম আইসোলেশন সেন্টারে চিকিৎসা চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে

পাবনা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জন...

সংস্কার পরিষদ গঠনে যৌথ কমিটির প্রস্তাব বিরোধীদলীয় নেতার

সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং এ বিষয়ে কার্যকর আলোচনা...

ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের জন্য ২,৫০০ টাকা প্রণোদনা

সরকার কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের...

ঘরে বসেই তৈরি করুন সুস্বাদু এগ ক্লাব স্যান্ডউইচ

ঈদ-পরবর্তী সময়ে হালকা ও দ্রুত তৈরি করা যায় এমন...

এআই নিয়ে অতিরঞ্জিত প্রচারণা কতটা বাস্তবসম্মত

প্রযুক্তি কেবল যন্ত্র বা অ্যালগরিদমের সমষ্টি নয়, বরং মানবসমাজের...

স্কুল চলাকালে যানজট কমাতে বিকল্প ভাবতে নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে স্কুল চলাকালে সৃষ্ট তীব্র যানজট নিরসনে কার্যকর বিকল্প...

ঈদুল আজহায় নৌপথ যাত্রী সেবা নিশ্চিতে প্রস্তুতি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত...

মোহাম্মদ নজরুল ইসলামের এপিএস পদ নিশ্চিত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সহকারী...

সিইসি শপথ ভঙ্গ করেছেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ

প্রধান নির্বাচন কমিশনার সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলেছেন...
spot_img

আরও পড়ুন

ইমামের পেছনে নামাজ পড়লে সুরা পড়ার বিধান কী

জামাতে নামাজ আদায়ের সময় ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়লে মুক্তাদির জন্য কেরাত পাঠ করা প্রয়োজন কি না—এ প্রশ্ন অনেকের মধ্যেই রয়েছে। ইসলামি শরিয়তের আলোচনায়...

রাজশাহীতে টোকেন পদ্ধতিতে তেল সরবরাহ শুরু

রাজশাহীতে জ্বালানি তেলের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে একটি ফিলিং স্টেশন টোকেন পদ্ধতি চালু করেছে। গাড়ির কাগজপত্র যাচাইয়ের পর গ্রাহকদের দেওয়া হচ্ছে টোকেন, আর সেটি...

চাঁপাইনবাবগঞ্জ থেকে সবচেয়ে বেশি শিশু হাসপাতালে ভর্তি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ২টা থেকে আজ মঙ্গলবার বেলা ২টার...

সংবিধান মানলে খালেদা জিয়া সেদিন জেল থেকে বের হতে পারতেন না

সংবিধানকে কঠোরভাবে অনুসরণ করা হলে বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে...
spot_img