Saturday, February 14, 2026
18 C
Dhaka

শিবপুরে মনোনয়ন দাখিলকে ঘিরে নির্বাচনী তৎপরতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নরসিংদী-৩ (শিবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. আরিফুল ইসলাম মৃধা। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মো. আরিফুল ইসলাম মৃধা আবদুল মান্নান ভূইয়া পরিষদের সদস্যসচিব। মনোনয়ন দাখিলের আগে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন তিনি। সকাল ১১টার দিকে শিবপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আবদুল মান্নান ভূইয়ার অনুসারীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিকেল চারটার দিকে তিনি উপজেলার ধানুয়া এলাকায় বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূইয়ার কবর জিয়ারত করেন।

বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই গাজীর সভাপতিত্বে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আরিফুল ইসলাম মৃধা বলেন, ‘দলের সংস্কারের ডাক দিয়ে বিএনপি থেকে বহিষ্কার হয়েছিলেন সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূইয়া। তিনি নবম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। সেই কষ্টে তিনি ২০১০ সালে মৃত্যুবরণ করেন।’

তিনি আরও বলেন, ‘যে মান্নান ভূইয়া আমাদের জন্য কাজ করে গেছেন, দেশের জন্য কাজ করে গেছেন, তিনি চেয়েছিলেন মুক্তিযুদ্ধের আলোকে সুন্দর একটি রাষ্ট্র গঠন হোক।’

আবদুল মান্নান ভূইয়ার রাজনৈতিক জীবন তুলে ধরে তিনি বলেন, ‘তিনি ছিলেন নিলোর্ভ। তিনি এত বড় মন্ত্রী থেকে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির লেস মাত্র পাওয়া যায়নি। আজকে তো পাতি নেতা হলেই সম্পদের পাহাড় গড়া যায়। আমরা যারা মান্নান ভূইয়া অনুসারী আমরাও ছাত্রদল, যুবদল ও বিএনপির রাজনীতির সঙ্গেই সম্পৃক্ত ছিলাম।’

তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম আবদুল মান্নান ভূইয়ার মরনোত্তর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হোক।’

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বহিষ্কারাদেশের অপেক্ষা করছিলাম। আমরা এখন ধৈর্যের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এবারের নির্বাচন কিন্তু আমার নয়। এবারের নির্বাচন হচ্ছে আবদুল মান্নান ভূইয়ার স্মৃতি, সম্মান, ঐতিহ্য।’

তিনি যোগ করেন, ‘আমরা বিএনপিকে এটা বুঝাতে চাই জীবিত মান্নান ভূইয়ার চেয়ে মৃত মান্নান ভূইয়া অনেক শক্তিশালী। আর সেটা প্রমাণ করতে হবে ব্যালটের মাধ্যমে।’

এদিকে একই দিনে বিকেল তিনটার দিকে নরসিংদী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে দুপুরে তিনিও শিবপুরের ধানুয়া এলাকায় সরকারি শহীদ আসাদ কলেজ মাঠে নেতাকর্মীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল করেন।

এ ছাড়া নরসিংদী-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান কাওসার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন মাওলানা ওয়ায়েজ হোসেন ভূইয়া।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

অতিরিক্ত সাবান ও অ্যালকোহলযুক্ত পণ্য এড়িয়ে ত্বকের যত্ন নিন

শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক দ্রুত পানি হারায়।...

নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আইসিটি ফেলোশিপে সফল

তথ্যপ্রযুক্তি খাতে মাস্টার্স, এমফিল, ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল পর্যায়ে...

ফজরের সময় ভোরের দোয়া ও জিকিরের গুরুত্ব

দিনের শুরুতে আল্লাহর জিকিরে রিজিকে বরকত হয়। সাধারণত এই...

উইন্টার র‌্যাশ বনাম একজিমা: পার্থক্য ও প্রতিকার

শীতকাল মানেই ত্বকের জন্য বিশেষ যত্নের প্রয়োজন। ঠান্ডা ও...

যুক্তরাজ্যে সম্মাননা অনুষ্ঠান ও আন্তর্জাতিক গবেষণা আলোচনায় ডিউক

তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘদিনের অবদান ও উদ্ভাবনী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক...

২,২৮০ টন দেশীয় চাল সৌদি আরবে পাঠানো হবে

২০২৬ সালের পবিত্র হজের প্রস্তুতি হিসেবে ইন্দোনেশিয়া সরকার সৌদি...

গ্লিসারিন ব্যবহার ও সতর্কতার নিয়ম

ত্বকের যত্নে গ্লিসারিন একটি পরিচিত ও বহুল ব্যবহৃত উপাদান।...

ডিজিটাল স্বাস্থ্যসেবা শিক্ষার্থীদের দোরগোড়ায়

কাগজবাড়ি ইডিটেক লিমিটেড ঘোষণা করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড শিক্ষা...

নামাজের নিষিদ্ধ সময় কখন

ইসলামে নির্দিষ্ট কিছু সময় রয়েছে, যখন নামাজ আদায় করা...

এনসিপি নেতা–কর্মীদের ওপর হামলা, অভিযোগ বিএনপির প্রতি

পঞ্চগড়-১ আসনে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে জাতীয় নাগরিক...

স্যুটের নকশায় লুকানো ইতিহাস

আধুনিক কোট বা স্যুট জ্যাকেটের হাতাতে থাকা অতিরিক্ত বোতাম...

সিপিজে: নতুন সরকারকে মুক্ত সাংবাদিকতার পক্ষে স্পষ্ট পদক্ষেপ নিতে হবে

নিউইয়র্কভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) বাংলাদেশে নতুন সরকার...

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রাহমানের শপথ ও নীতিমালা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে...

জেন জি প্রজন্মে নজর মিস্টার বিস্টের

ইউটিউবের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা মিস্টার বিস্টের মালিকানাধীন প্রতিষ্ঠান বিস্ট...
spot_img

আরও পড়ুন

অতিরিক্ত সাবান ও অ্যালকোহলযুক্ত পণ্য এড়িয়ে ত্বকের যত্ন নিন

শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক দ্রুত পানি হারায়। ফলে ত্বক শুষ্ক, রুক্ষ এবং প্রাণহীন হয়ে ওঠে। ভুল পণ্য ব্যবহার বা ক্ষতিকর উপাদান শীতকালে...

নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আইসিটি ফেলোশিপে সফল

তথ্যপ্রযুক্তি খাতে মাস্টার্স, এমফিল, ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল পর্যায়ে গবেষণার জন্য ২০২৫-২৬ অর্থবছরে দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৮ জন শিক্ষার্থী ও গবেষককে...

ফজরের সময় ভোরের দোয়া ও জিকিরের গুরুত্ব

দিনের শুরুতে আল্লাহর জিকিরে রিজিকে বরকত হয়। সাধারণত এই জিকির ফজরের সময় থেকে সূর্য উঠা পর্যন্ত করার কথা এসেছে। সূরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত...

উইন্টার র‌্যাশ বনাম একজিমা: পার্থক্য ও প্রতিকার

শীতকাল মানেই ত্বকের জন্য বিশেষ যত্নের প্রয়োজন। ঠান্ডা ও শুষ্ক বাতাসে ত্বক দ্রুত আর্দ্রতা হারায়, যার ফলে লালচে দাগ, খসখসে ভাব এবং চুলকানি দেখা...
spot_img