Wednesday, April 1, 2026
25 C
Dhaka

কিশোরগঞ্জ-৪ আসনে তিন প্রার্থীর মনোনয়ন জমা

কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে রবিবার (২৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ-৪ আসন থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা সম্পন্ন করেছেন।

রবিবার দুপুরে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার কাছে মনোনয়নপত্র জমা দেন। একই আসনের বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ইটনায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া একই আসনের বিএনপি বিদ্রোহী প্রার্থী মো. রহিম মোল্লাও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা অভিযোগ করেন, তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে তার নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। কর্মী-সমর্থকদের হয়রানির অভিযোগও তুলে ধরেন তিনি।

কাজী রেহা কবির সিগমা বলেন, আমাকে নির্বাচন না করতে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে। আমার এক কর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমি বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছি। কিন্তু পুলিশ বিষয়গুলোকে তেমন আমলে নিচ্ছে না। আমি স্বতন্ত্রপ্রার্থী, আমার কোনো দলবল নেই। জনগণই আমার শক্তি। কিন্তু নির্বাচনে সবার জন্য সমান সুযোগ থাকা উচিত। নইলে নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠবে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকবে।

এদিকে কিশোরগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলাম আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার তার পাশাপাশি দলের বঞ্চিত তিনজন প্রার্থীর পক্ষ থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তারা হলেন বিএনপির সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালী, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন।

এ ছাড়া কিশোরগঞ্জ-১ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই দলের ডা. হাবিল বাঙালি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) এবং মোস্তফা কামাল নান্দু কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সব মিলিয়ে কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনে মোট ৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

কেন স্তন্যপায়ী প্রাণীরা পাখি বা মাছের মতো রঙিন নয়

স্তন্যপায়ী প্রাণীদের শরীর সাধারণত ধূসর, বাদামি, সাদা বা কালচে...

বিশ্বকাপের টিকিট পেল বসনিয়া, প্লে-অফে আবারও ব্যর্থ ইতালি

মঙ্গলবার (৩১ মার্চ) ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে...

জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকায় জাপান দূতাবাসে আয়োজিত জাপানের সম্রাটের...

মাথার আঘাতে লুকিয়ে থাকা মারাত্মক ঝুঁকি

মাথায় সামান্য আঘাত অনেক সময় গুরুতর জটিলতার কারণ হতে...

ঘর গোছাতে জাপানি কৌশল ফাইভ এস

ঘর গোছানো ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে জাপানের শিল্পখাত থেকে...

মহাকাশে কি সত্যিই সন্তান জন্ম দেওয়া সম্ভব

মানবজাতির ভবিষ্যৎ নিয়ে নতুন নতুন কল্পনা ও পরিকল্পনা সামনে...

ছোট পাপ কেন বড় বিপদের কারণ

ইসলামে মানুষের প্রতিটি কাজ—ছোট বা বড়—সবকিছুর হিসাব রাখা হয়...

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক...

শিশুর সুরক্ষায় টিকা কেন দেবেন, কখন দেবেন

শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সময়মতো টিকাদানের...

০.৯৯৯… এবং ১ কি একই সংখ্যা

পূর্ণ সংখ্যা প্রকাশে অনেক সময় ০.৯৯৯…-কে ১ হিসেবে ধরা...

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...
spot_img

আরও পড়ুন

কেন স্তন্যপায়ী প্রাণীরা পাখি বা মাছের মতো রঙিন নয়

স্তন্যপায়ী প্রাণীদের শরীর সাধারণত ধূসর, বাদামি, সাদা বা কালচে রঙের মধ্যে সীমাবদ্ধ থাকে। বিপরীতে পাখি বা মাছের দেহে দেখা যায় উজ্জ্বল ও আকর্ষণীয় নানা...

বিশ্বকাপের টিকিট পেল বসনিয়া, প্লে-অফে আবারও ব্যর্থ ইতালি

মঙ্গলবার (৩১ মার্চ) ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে নাটকীয় এক ম্যাচে টাইব্রেকারে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বসনিয়া...

জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকায় জাপান দূতাবাসে আয়োজিত জাপানের সম্রাটের জন্মদিন উপলক্ষে জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক...

মাথার আঘাতে লুকিয়ে থাকা মারাত্মক ঝুঁকি

মাথায় সামান্য আঘাত অনেক সময় গুরুতর জটিলতার কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এমন আঘাতকে অবহেলা করলে জীবনঝুঁকি তৈরি হতে পারে। মস্তিষ্কে আঘাতজনিত একটি গুরুত্বপূর্ণ...
spot_img