Sunday, February 1, 2026
16 C
Dhaka

ভাঙ্গুড়ায় ককটেল হামলা মামলায় গ্রেপ্তার দুই ছাত্রলীগ কর্মী

পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নে বিএনপির পার্টি অফিসে ককটেল হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বায়েজিদ (২৪) ও সুমন আহমেদ (২৫)। পুলিশ জানায়, তারা দুজনই ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বায়েজিদ উপজেলার দিলপাশার ইউনিয়নের পুঁইবিল গ্রামের বাসিন্দা। তিনি মো. মহসিন আলীর ছেলে এবং পাবনা-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের আত্মীয়। অপরদিকে সুমন আহমেদ উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের আয়েজ উদ্দিন মানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের ১১ মে গভীর রাতে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরদিন অষ্টমনিষা ইউনিয়নের বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়।

এদিকে বায়েজিদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে। স্থানীয়ভাবে নকল দুধ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলে দেড় বছর আগে তিনি এক সাংবাদিককে মারধর করে পা ভেঙে দেন। ওই ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরক আইনের মামলায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

উল্টো হাঁটা কীভাবে বাড়ায় মস্তিষ্কের সক্ষমতা

নিয়মিত হাঁটা শরীর সুস্থ রাখতে সহায়ক—এ কথা সবারই জানা।...

সন্দেহ নয়, সংলাপেই সমাধান—আলেমদের মত

দাম্পত্য সম্পর্ক ইসলামে কেবল সামাজিক চুক্তি নয়, বরং এটি...

ইতিবাচক মানসিকতা ও শরীরের প্রতিরোধব্যবস্থার গভীর সম্পর্ক

ইতিবাচক মানসিকতা মানুষের শরীরের প্রাকৃতিক রোগপ্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে...

ঘুম ও রোগ প্রতিরোধে হলুদ দুধ

হলুদ দুধে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। দুধের...

ইসলামে নির্বাচনী চরিত্রহননের নিষেধ

ইসলাম মানুষের ব্যক্তিগত চরিত্র, সামাজিক আচরণ এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ড—সব...

মানুষে দ্বিমুখী বিবর্তনের চিহ্ন

মানব পুরুষাঙ্গের আকার কেবল প্রজননের জন্য বিবর্তিত হয়নি। নতুন...

মুখ ও হার্টের যত্নে এলাচ

খাবারের স্বাদ বাড়াতে এলাচের জুড়ি নেই। তবে এটি শুধু...

ইসলামে শক্তি নয়, দুর্বলতার মূল্য

ইসলাম শক্তি ও সংখ্যার ভিত্তিতে বিজয় নির্ধারণ করে না।...

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নতুন খোঁজ

নতুন গবেষণা বলছে, আগে যা ধারণা করা হয়েছিল তার...

মস্তিষ্ক ও হৃদরোগে কাঠবাদামের প্রভাব

কাঠবাদাম পুষ্টিগুণে সমৃদ্ধ একটি বাদাম। এতে রয়েছে ভিটামিন ই,...

টেসলা গাড়ি উৎপাদন কমিয়ে রোবোটিক্সে মনোযোগ

বিদ্যুচ্ছালিত গাড়ি নির্মাতা মার্কিন কোম্পানি টেসলা এবার গাড়ি উৎপাদনের...

চায়ের সঙ্গে কোন খাবার ভালো নয়

চা অনেকের নিত্যপানীয় হলেও এর সঙ্গে কিছু খাবার মেশালে...

দুর্বলদের দোয়ার শক্তি

মানুষ সাধারণত শক্তি, সম্পদ ও সংখ্যার দিকে তাকিয়ে বিজয়...

হজমে ইসুবগুলের ভূমিকা

ইসুবগুলের ভুসি পেটের সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, ডায়রিয়া...
spot_img

আরও পড়ুন

উল্টো হাঁটা কীভাবে বাড়ায় মস্তিষ্কের সক্ষমতা

নিয়মিত হাঁটা শরীর সুস্থ রাখতে সহায়ক—এ কথা সবারই জানা। তবে সামনে হাঁটার পাশাপাশি উল্টো দিকে বা পিছনে হাঁটার অভ্যাসও শরীর ও মনের জন্য উপকারী...

সন্দেহ নয়, সংলাপেই সমাধান—আলেমদের মত

দাম্পত্য সম্পর্ক ইসলামে কেবল সামাজিক চুক্তি নয়, বরং এটি একটি পবিত্র আমানত। ভালোবাসা, দায়িত্ব ও বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকা এই সম্পর্কের ভিত্তি যখন সন্দেহে...

ইতিবাচক মানসিকতা ও শরীরের প্রতিরোধব্যবস্থার গভীর সম্পর্ক

ইতিবাচক মানসিকতা মানুষের শরীরের প্রাকৃতিক রোগপ্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে—এমনই তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায়। গবেষকদের মতে, সঠিক মানসিক কৌশল প্রয়োগের মাধ্যমে...

ঘুম ও রোগ প্রতিরোধে হলুদ দুধ

হলুদ দুধে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। দুধের সঙ্গে মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, প্রদাহ ও ব্যথা কমে, ত্বক ও স্মৃতিশক্তিও উন্নত...
spot_img