Tuesday, March 3, 2026
24 C
Dhaka

চাকরিতে আবেদনের বয়স শিথিলের দাবি: ক্ষতিগ্রস্ত প্রজন্মের ন্যায্য অধিকার চায় শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল করে নতুন করে আবেদন করার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা। তাদের দাবি—যারা ১৯৯০ থেকে ১৯৯৪ সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা নানা সময়ের বঞ্চনা ও প্রতিকূলতার শিকার হয়েছেন। তাই তাদের জন্য বিশেষ সুযোগ দেওয়া এখন সময়ের দাবি।

১২ অক্টোবর রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এই দাবি জানান শিক্ষার্থীরা। সমাবেশে বক্তৃতা করেন শাপলা আক্তার, খালেদা ফেরদৌস, আবু সায়েম, মতিউর রহমান, আসমাউল হোসাইন ও আবুল বাশারসহ অন্যরা।

বক্তারা বলেন, “আমরা ১৯৯০-১৯৯৪ সালে জন্মগ্রহণ করেছি। কিন্তু আমাদের প্রজন্মই সবচেয়ে বেশি বঞ্চনার শিকার। কোটা সংস্কারে বঞ্চিত হয়েছি, ৩২ বছর বয়সসীমায় বঞ্চিত হয়েছি, করোনার সময় তিন বছর পরীক্ষাবিহীন কেটেছে, আবার ব্যাকডেট সুবিধাও পেয়েছি আংশিকভাবে।”

তারা উল্লেখ করেন, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর ব্যাকডেট সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হলেও কার্যকর ধরা হয় ২০২০ সালের ২৫ মার্চ থেকে। এতে করে ৩৯ মাসের মধ্যে ৩০ মাসই প্রজ্ঞাপনের আগেই শেষ হয়ে যায়—যা ছিল পুরোপুরি করোনাকালীন সময়। ফলে হাজারো প্রার্থী সুযোগ না পেয়েই বয়সোত্তীর্ণ হয়ে পড়েছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, করোনা-পরবর্তী প্রায় দেড় বছর ধরে দেশে অর্থনৈতিক মন্দা ও নতুন সার্কুলার না আসার কারণে কর্মসংস্থানের সুযোগ আরও সংকুচিত হয়েছে। অন্যদিকে, রি-সার্কুলারেও পুরনো আবেদনকারীদের পুনরায় আবেদন করার সুযোগ রাখা হয়নি।

বক্তারা আরও বলেন, “গত ১৬ বছরে চাকরিতে প্রশ্নফাঁস, সেশনজট, অনিয়ম, দলীয়করণ, নিয়োগ ও প্রক্সি বাণিজ্যসহ নানা দুর্নীতির কারণে আমরা পিছিয়ে পড়েছি। একই দিনে ১৭ থেকে ২২টি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেক যোগ্য প্রার্থী পরীক্ষায় অংশ নিতেই পারেননি। অথচ প্রাইভেট সেক্টরেও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।”

এ পরিস্থিতিতে তারা সরকারের প্রতি দাবি জানান—আগামী ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অন্তত তিন বছরের জন্য সকল সরকারি চাকরিতে ব্যাকডেট সুবিধা দিয়ে আবেদন করার সুযোগ দিতে হবে। এতে ক্ষতিগ্রস্ত প্রজন্ম কর্মসংস্থানের সুযোগ পাবে এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মত দেন তারা।

বক্তারা আরও জানান, “আমাদের দাবি কোনো সহানুভূতির নয়, এটি ন্যায্য অধিকার। রাষ্ট্র যদি সত্যিই দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে চায়, তবে বয়সসীমা শিথিলের মাধ্যমে যোগ্য প্রার্থীদের সুযোগ দিতে হবে।”

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, যদি দাবি পূরণ না হয়, তবে তারা ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন।

spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব...

বারহাট্টায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল...

নারীর প্রতি সহিংসতা নির্মূলে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে টাস্কফোর্স ঘোষণার দাবি

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেছেন, নতুন সরকার...

মেনন ও কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স...

ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তি বাতিল

সরকার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত...

যাত্রাবাড়ীতে মাদক অভিযানকালে কর্মকর্তা গুলিবিদ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সায়েদাবাদ রেললাইন সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

৬০০ কর্মী বেতন বকেয়া, কার্যালয়ে কর্মবিরতি

যশোরের চালডাল ডটকম কার্যালয়ে ৬০০ কর্মীর বেতন তিন থেকে...

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় নতুন গ্রেপ্তার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর...

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইন–এ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।...

তালায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে...

কূটনৈতিক এলাকায় বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা...
spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি। আজ...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র হত্যাকাণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব নেওয়ার চার দিনের মধ্যেই নগরজুড়ে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছেন। আজ শনিবার বিকেলে নগরের নয়া...
spot_img